এক্সপ্লোর

Amazon India layoffs: ভারতে প্রচুর কর্মী ছাঁটাই করছে অ্যামাজন, এই বিভাগগুলিতে চাকরি যাবে বহু কর্মীর

Layoff News: বিশ্ববাজারে মন্দার প্রভাব ধরে ধীরে এবার গ্রাস করছে ভারতকে। এর আগে মার্কিন মুলুকে ছাড়াও বিশ্বের অন্যান্ত প্রান্তে বহু কর্মী ছাঁটাই করেছে প্রযুক্তি কোম্পানিগুলি।


Layoff News: বিশ্ববাজারে মন্দার প্রভাব ধরে ধীরে এবার গ্রাস করছে ভারতকে। এর আগে মার্কিন মুলুকে ছাড়াও বিশ্বের অন্যান্ত প্রান্তে বহু কর্মী ছাঁটাই করেছে প্রযুক্তি কোম্পানিগুলি। এবার সেই তালিকায় নাম লেখাল অ্যামাজন (Amazon India)। 

Amazon India Layoffs: ভারতে অ্যামাজনে কাদের চাকরি গেল ?
সর্বভারতীয় এক ইংরেজি দৈনিকের প্রতিবেদন বলছে, ভারতে অ্যামাজন বিভিন্ন ব্যবসায় প্রায় ৫০০ কর্মী ছাঁটাই করেছে। কোম্পানির কর্মীরাই এই তথ্য সংবাদপত্রের প্রতিনিধিকে জানিয়েছে। প্রতিবেদন অনুসারে, ছাঁটাইয়ের প্রক্রিয়া এখনও চালছে। অ্যামাজন ওয়েব সার্ভিসেস (AWS), মানব সম্পদ (HR) ছাড়াও সাপোর্ট টিম থেকে কর্মীদের ছাঁটাই করা হচ্ছে। এই নতুন ছাঁটাই প্রক্রিয়া সম্পর্কে মার্চেই সতর্ক করেছিল অ্যামাজন। সেই সময় ৯০০০ চাকরি ছাঁটাইয়েক কথা ঘোষণা করেছিল কোম্পানি।

Job Cut: মোট ৯০০০ চাকরি যাবে
মার্চ মাসেই অ্যামাজন ক্লাউড পরিষেবা, বিজ্ঞাপন ও টুইচ ইউনিট থেকে মন্দার আশঙ্কায় প্রায় ৯০০০ ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিল।কোম্পানি প্রায় ১৮,০০০ কর্মী ছাঁটাইয়ের কয়েক সপ্তাহ পরে কর্মীদের কাছে একটি মেমোর মাধ্যমে সিইও অ্যান্ডি জ্যাসি এই ঘোষণা করেছিলেন। সেই সময় জ্যাসি বলেছিলেন, ''কোম্পানি গত কয়েক বছরে যথেষ্ট পরিমাণে কর্মী নিয়োগ করেছে। যদিও অনিশ্চিত অর্থনীতিতে খরচ ও কর্মী কমাতে বাধ্য হচ্ছে সংস্থা। আমরা যে অনিশ্চিত অর্থনীতিতে বাস করছি। অদূর ভবিষ্যতে বর্তমান অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের খরচ এবং হেডকাউন্টে আরও কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছি।" তাঁর মেমোতে এই কথা বলেছিলেন জ্যাসি, যা পরে অ্যামাজনের কর্পোরেট ব্লগে প্রকাশিত হয়েছিল।

এপ্রিলেই Amazon.com Inc.  এর বৃহত্তর কাটব্যাকের অংশ হিসাবে তার ভিডিও-গেম বিভাগে প্রায় ১০০ জন কর্মী ছাঁটাই করেছিল, যা প্রাইম গেমিং, গেম গ্রোথ ও কোম্পানির সান দিয়েগো স্টুডিওতে কর্মীদের প্রভাবিত করেছিল। এবার ভারতে নতুন করে কর্মী ছাঁটাই কোম্পানির আর্থিক দশাই তুলে ধরছে।

Nike Adidas Layoffs: প্রযুক্তি কোম্পানিগুলির পাশাপাশি এবার বিশ্বের আর্থিক মন্দার প্রভাব পড়ল জুতো কোম্পানিগুলিতে। PouYuen, ভিয়েতনামের সবচেয়ে বড় জুতো কোম্পানি বড় কর্মী ছাঁটাইয়ের পথে চলেছে। Nike,Adidas-এর মতো ব্র্যান্ডের জুতো তৈরি করে এই কোম্পানি। এপিএফ রিপোর্ট বলছে, কোম্পানি জানিয়েছে অর্ডার কমার কারণে চলতি মাসের শেষ নাগাদ হাজার হাজার কর্মী ছাঁটাই করা হবে।

Layoffs Update: কেন ছাঁটাই কোম্পানিতে 
বিশ্বের বাজার বলছে, ভিয়েতনাম জুতো, পোশাক ও আসবাবপত্রের বৃহত্তম রপ্তানিকারক। আমেরিকা ও ইউরোপে মন্দা ও মুদ্রাস্ফীতির কারণে দৈনন্দিন খরচ অনেক বেড়ে গেছে। লোকেরা এখন জামাকাপড় ও জুতোর কেনাকাটা বন্ধ করে দিয়েছে। যার প্রভাব এই শিল্প ও এতে কর্মরত ব্যক্তিদের ওপর প্রভাব ফেলছে। তাইওয়ানের পাউ চেন গ্রুপের একটি ইউনিট, পাউ চেন ভিয়েতনাম যা নাইকি এবং অ্যাডিডাসের মতো ব্র্যান্ডের জুতা তৈরি করে, স্থানীয় কর্তৃপক্ষকে জানিয়েছে , সংস্থা ৬০০০ কর্মচারীকে ছাঁটাই করতে চলেছে৷ চলতি মাসের শেষের দিকে ছাঁটাই শুরু করা হবে।

আরও পড়ুন : Instant Loan App: সস্তার ঋণের অফারে রয়েছে ফাঁদ, পা দিলেই ভুগবেন ! চুরি যাবে গোপন তথ্য়

সেরা শিরোনাম

Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
Qualcomm Layoff: ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
Gold Price Today: প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
Intel Layoffs : নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত
নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget