এক্সপ্লোর

Instant Loan App: সস্তার ঋণের অফারে রয়েছে ফাঁদ, পা দিলেই ভুগবেন ! চুরি যাবে গোপন তথ্য়

Cyber Fraud: আজকের ডিজিটাল যুগে, এই ধরনের অনেক অ্যাপ (Instant Loan Apps) বাজারে এসেছে। যা মিনিটের মধ্যে ঋণ দেওয়ার ভান করে।


Money Fraud: অনেক সময় আমাদের চিন্তা বাড়ায় জীবনের অপ্রত্যাশিত ঘটনা। প্রত্যেকের জীবনেই আকস্মিক পরিস্থিতি আসতে পারে। সেই ক্ষেত্রে কখনও হঠাৎ করে কেউ চাকরি হারায়, আবার কেউ দুর্ঘটনার শিকার হন। কেউ-কেউ গুরুতর অসুস্থতার শিকার হলে পরিবারে আর্থিক সঙ্কট সৃষ্টি হয়। 

Instant Loan App: এভাবেই মানুষ আটকে যায়
এই পরিস্থিতিতে মানুষ ঋণ নিয়ে বা ধার নিতে বাধ্য হয়। প্রথমে ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয়দের কাছ থেকে সাহায্য নেওয়ার চেষ্টা করি আমরা। যাদের কাছে এই বিকল্প নেই, তারা ঋণ নেওয়ার চেষ্টা করে। সেই ক্ষেত্রে সহজে লোনও পাওয়া যায়। যদিও কিছু লোক এই ঋণের ফাঁদে পড়ে যান। পরবর্তীকালে যার ফল হয় মারাত্মক। 

Cyber Fraud: আজকের ডিজিটাল যুগে, এই ধরনের অনেক অ্যাপ (Instant Loan Apps) বাজারে এসেছে। যা মিনিটের মধ্যে ঋণ দেওয়ার ভান করে। এই ধরনের অফার প্রায়ই সোশ্যাল মিডিয়াতে দেখা যায়, যেখানে তারা সস্তায় অনেক ডকুমেন্টেশন ছাড়াই ঋণ দেওয়ার জন্য লোভ দেখায়। অভাবী মানুষ এই অফারগুলিতে পা দিয়ে ফাঁদে পড়েন। 

Instant Loan App: এর মূল্য চোকাতে হবে
মিনিটে লোন পাওয়ার লোভে যারা এসব অ্যাপের চক্রে আটকে থাকে তারা মারাত্মক পরিণতি ভোগ করে। এই ধরনের অ্যাপের ফাঁদে পড়ে ব্ল্যাকমেলিংয়ের কারণে অনেক মানুষ আত্মহত্যা করেছে ,এমন হাজার হাজার ঘটনা ঘটেছে। প্রথমেই জেনে নিন, এই ধরনের অ্যাপগুলো ঋণের ওপর বিশাল সুদ নেয়, যা ব্যাঙ্কের থেকে বহুগুণ বেশি। এমনকী যদি একটি কিস্তিও সময়মতো পরিশোধ না করা হয়, তাহলে এই অ্যাপগুলি একাধিক জরিমানা আরোপ করে। এইভাবে, তাত্ক্ষণিক ঋণ অ্যাপগুলি থেকে ঋণ নেওয়া ক্রেডিট স্কোরকে খারাপভাবে প্রভাবিত করে।

Money Fraud: কী ক্ষতি করে এই অ্যাপগুলি
পরিসংখ্যান বলছে, তাত্ক্ষণিক ঋণের এমন বেশিরভাগ অ্যাপই আরবিআই বা কেন্দ্রীয় ব্যাঙ্ক দ্বারা অনুমোদিত নয়। এদের কাজ কেবল প্রতারণা করা। এই ধরনের অ্যাপ লোন দেওয়ার আগে ব্যবহারকারীর ফোন থেকে সংবেদনশীল তথ্য চুরি করে। এই অ্যাপগুলি ঋণগ্রহীতার ফোনে সংরক্ষিত নম্বর ও ফটোগুলিও অ্যাক্সেস করে৷ ঋণগ্রহীতা কিস্তি দিতে দেরি করলে তাদের সঙ্গে শুরু হয় ব্ল্যাকমেইলিং। বেশিরভাগ ক্ষেত্রে, অ্যাপগুলি ঋণ দেওয়ার আগে বেশি চার্জ কেটে নেয়। অনেক সময় কিছু লোক অ্যাপের হয়ে ঋণগ্রহীতাকে ফোন করে গালিগালাজ করে।আর্থিক সমস্যার পরে যা ঋণগ্রহীতাদের ওপর মানসিক চাপ সৃষ্টি করে।

RBI On Instant Loan Apps: আরবিআই এই ব্যবস্থা নিয়েছে
রিজার্ভ ব্যাঙ্ক (RBI) এই বিষয়ে অনেক অভিযোগ পেয়েছে, যার পরF এই ধরনের ডিজিটাল লোন অ্যাপগুলিকে নিষিদ্ধ করা হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, কেবল ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলির ঋণ দেওয়ার বা কিস্তি সংগ্রহের অধিকার রয়েছে। এতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ করা উচিত নয়। ঋণ বিতরণ বা ঋণের কিস্তি সংক্রান্ত সব লেনদেন ঋণগ্রহীতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও নিয়ন্ত্রিত ঋণ প্রদানকারীদের মধ্যে হওয়া উচিত। আবেদন ফি এমন হবে না, যা ঋণগ্রহীতাদের উপর সৃষ্টি করে। কেবল সেইসব তথ্য সংগ্রহ করা উচিত যা সত্যিই প্রয়োজন। এর জন্য অডিটও প্রয়োজন। গ্রাহকের অনুমোদন ছাড়া ঋণের সীমা বাড়ানো যাবে না।

যদি কোনো অফার অদ্ভুত মনে হয়, তাহলে তা থেকে নিজেকে দূরে রাখুন। আপনি যদি এমন কোনও অ্যাপ দেখেন তবে অবিলম্বে রিপোর্ট করুন। আপনি এই ধরনের অ্যাপ এবং অফার সম্পর্কে রিজার্ভ ব্যাঙ্কের কাছে অভিযোগ করতে পারেন। পুলিশের কাছেও অভিযোগ করা যেতে পারে।

আরও পড়ুন : Wrong Money Transfer: ভুল করে অন্যের অ্যাকাউন্টে টাকা চলে গেছে ! জেনে নিন, ফেরত পাবেন কীভাবে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Employees' Provident Fund Organisation: বিয়ে করলেই বাতিল হতে পারে আগে করা নমিনেশন, EPFO-এর নতুন এই নিয়ম জানেন কি?
বিয়ে করলেই বাতিল হতে পারে আগে করা নমিনেশন, EPFO-এর নতুন এই নিয়ম জানেন কি?
Invest to Make 1 Cr: দৈনিক ১০০ টাকা বিনিয়োগ, তাতেই হয়ে যাবেন কোটিপতি, শুধু এই ফর্মুলা জানলেই কেল্লাফতে
দৈনিক ১০০ টাকা বিনিয়োগ, তাতেই হয়ে যাবেন কোটিপতি, শুধু এই ফর্মুলা জানলেই কেল্লাফতে
Anil Ambani : ১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে
১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে
Commercial LPG Price Cut: গ্যাসের দামে বড় স্বস্তি, কলকাতায় এক লাফে কমল দাম, দেখে নিন নতুন রেট
গ্যাসের দামে বড় স্বস্তি, কলকাতায় এক লাফে কমল দাম, দেখে নিন নতুন রেট

ভিডিও

Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:
Chinmoy Krishna Das: বাংলাদেশে জোড়া মামলায় জামিন পেলেন চিন্ময়কৃষ্ণ দাস,তবে এখনই জামিন নয়।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget