এক্সপ্লোর

Flight Fare: বিপুল সস্তা হল বিমানের জ্বালানির দাম, এবার কি সস্তায় কাটতে পারবেন টিকিট ?

ATF Price: প্রতি মাসের শুরুতেই সরকারি তেল বিপণনকারী সংস্থাগুলি এই বিমানের জ্বালানির দামে হেরফের করে থাকে। প্রতি মাসের শুরুতেই সেই মাসের দাম নির্ধারিত হয়। বাজার দরের সঙ্গে পাল্লা দিয়ে এই দাম কমে, বাড়ে।

ATF Prices: উৎসবের মরশুমে সস্তায় বিমানে চড়ার সুযোগ পাবেন গ্রাহকরা ? এই সেপ্টেম্বর মাস পড়তেই এক ধাক্কায় অনেকটা সস্তা হল বিমানের জ্বালানির দাম (ATF Price)। আর এই কারণে বিমান সংস্থাগুলির অপারেটিং খরচও অনেকটাই (Fuel Price) কমে যাবে বলে ধারণা। ফলে কমতে পারে বিমানের ভাড়াও (Flight Fare)।

জ্বালানি তেলের দাম কমল

দেশের সরকারি তেল বিপণনকারী সংস্থাগুলির দেওয়া তথ্য অনুসারে আজ ১ সেপ্টেম্বর থেকে বিমানের জ্বালানির খরচ কমে গিয়েছে। এক কিলোলিটার অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলের দাম কমেছে ৪৪৯৫ টাকা। ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুসারে আজ দিল্লি বিমানের জ্বালানি তেলের দাম ৪৪৯৫.২৮ টাকা সস্তা হয়ে দাম এসেছে ৯৩,৪৮০.২২ টাকা প্রতি কিলোলিটারে।

অন্যান্য শহরে দাম কেমন চলছে বিমানের জ্বালানির

শুধু দিল্লিতেই নয়, দেশের অন্যান্য শহরেও বিমানের জ্বালানির দাম কমে গিয়েছে আজ। মুম্বইতে এটিএফের দাম কমে হয়েছে কিলোলিটারে ৮৭,৪৩২.৭৮ টাকা। চারটি মহানগরের দিকে তাকালে দেখা যাবে মুম্বইতেই এখন এই অ্যাভিয়েশন ফুয়েলের দাম সবথেকে কম পাওয়া যাচ্ছে। কলকাতাতে এই জ্বালানির দাম কমে হয়েছে ৯৬,২৯৮.৪৪ টাকা প্রতি কিলোলিটারে। চারটি মহানগরের মধ্যে কলকাতার দাম সবথেকে বেশি। একইসঙ্গে চেন্নাইতে এটিএফের দাম সস্তা হয়ে এখন রয়েছে ৯৭,০৬৪.৩২ টাকা প্রতি কিলোলিটারে। তথ্য অনুসারে আজ থেকেই এই নতুন দাম কার্যকর হবে সারা দেশে।

বিমানের ভাড়া কমতে পারে

প্রতি মাসের শুরুতেই দেশের সরকারি তেল বিপণনকারী সংস্থাগুলি এই বিমানের জ্বালানির দামে হেরফের করে থাকে। প্রতি মাসের শুরুতেই সেই মাসের দাম নির্ধারিত হয়। বাজার দরের সঙ্গে পাল্লা দিয়ে এই দাম কমে, বাড়ে। বিমান পরিষেবা সংস্থাগুলির সবথেকে বড় খরচ হয় এই জ্বালানিতে। আর তাই এই মাসে জ্বালানির দাম কমার কারণে প্রভাব পড়তে পারে বিমানের টিকিটের দামেও। ফলে বিমান ভাড়াও কমার সম্ভাবনা রয়েছে এই মাসে।

সেপ্টেম্বরেই দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের

আজ থেকেই বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ল। ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৯ টাকা হারে। এই নিয়ে ২০২৪ সালে দ্বিতীয়বার দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Upcoming IPO: আগামী সপ্তাহেই বাজারে আসবে ৬৫০০ কোটির এই আইপিও, দেবে মুনাফা ?

সেরা শিরোনাম

How Much To Invest: আপনার বেতন কত হলে, মাসে কত টাকার SIP করবেন? এর জন্য রয়েছে দারুণ একটা নিয়ম
আপনার বেতন কত হলে, মাসে কত টাকার SIP করবেন? এর জন্য রয়েছে দারুণ একটা নিয়ম
Investments: ৫ বছর ধরে একই SIP-তে বিনিয়োগ! মিউচুয়াল ফান্ড বদলানোর সঠিক সময় কখন?
৫ বছর ধরে একই SIP-তে বিনিয়োগ! মিউচুয়াল ফান্ড বদলানোর সঠিক সময় কখন?
Financial Freedom: অর্থনৈতিক স্বাধীনতা চান, নিয়মিত বেতন না পেলেও কীভাবে সামলাবেন নিজের ও পরিবারের সব খরচ?
অর্থনৈতিক স্বাধীনতা চান, নিয়মিত বেতন না পেলেও কীভাবে সামলাবেন নিজের ও পরিবারের সব খরচ?
Mutual Funds SIP: চাকরি যাওয়া বা অন্য কোনও কারণে SIP-র পেমেন্ট মিস করলে কী হয় আপনার বিনিয়োগের?
চাকরি যাওয়া বা অন্য কোনও কারণে SIP-র পেমেন্ট মিস করলে কী হয় আপনার বিনিয়োগের?

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget