এক্সপ্লোর

Bandhan Financial Holdings: মিউচুয়াল ফান্ডের বাজারে পা ফেলল বন্ধন

Mutual Fund: দেশি-বিদেশি আর্থিক সংস্থাদের লড়াইয়ে পিছনে ফেলে মিউচুয়াল ফান্ডের বাজারে নামতে চলেছে বন্ধন।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: বন্ধনের মুকুটে সাফল্যের নতুন পালক। দেশি-বিদেশি আর্থিক সংস্থাদের লড়াইয়ে পিছনে ফেলে মিউচুয়াল ফান্ডের বাজারে নামতে চলেছে বন্ধন।  মিউচুয়াল ফান্ড সংস্থা IDFC’র ২টি কোম্পানির পরিচালনার দায়িত্ব এবার আসতে চলেছে বন্ধন ফিনানশিয়াল হোল্ডিংসের হাতে।

কাদের হাতে কোন সংস্থা?
সাড়ে চার হাজার কোটি টাকার বিনিয়োগে মিউচুয়াল ফান্ড (Mutual Fund) সংস্থা IDFC অ্যাসেট ম্যানেজমেন্ট ও IDFC AMC ট্রাস্টি কোম্পানি-- এই সংস্থা দু’টি আসছে বন্ধন ফিনানশিয়াল হোল্ডিংসের নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের হাতে। এই কনসোর্টিয়ামে ৬০ শতাংশ অংশীদারিত্ব রয়েছে বন্ধন ফিনানশিয়াল হোল্ডিংসের (Bandhan Financial Holdings)। বাকি ৪০ শতাংশের অংশীদার সিঙ্গাপুরের লাথে ইনভেস্টমেন্ট এবং ক্রিস ক্যাপিটালের হাতে। এর ফলে নতুন এই মিউচুয়াল ফান্ড ব্যবসার পরিচালনার রাশ থাকবে বাংলার বন্ধন ফিনানশিয়াল হোল্ডিংসের হাতে। যেটি বন্ধন ব্যাঙ্কের মূল আর্থিক সংস্থা। 

কেন গুরুত্বপূর্ণ:
ভারতের বিনিয়োগ ব্যবসার অন্যতম প্রধান ক্ষেত্র এখন মিউচুয়াল ফান্ড (Mutual Fund)। বিশেষজ্ঞদের মতে, ভারতের বিনিয়োগ দুনিয়ায় সবথেকে বেশি টাকার চুক্তি বন্ধন ফিনানশিয়াল হোল্ডিংসের এই পদক্ষেপ। 

কড়া টক্কর:
এই দুটি মিউচুয়াল ফান্ড কেনার দৌড়ে লড়াইটা সহজ ছিল না। অন্য আর্থিক সংস্থার সঙ্গে কড়া লড়াইয়ে পড়তে হয়েছে বন্ধন ফিনানশিয়াল হোল্ডিংসকে। লড়াইয়ে ছিল আমেরিকার নামী সংস্থাও। শেষপর্যন্ত আমেরিকার নামী সংস্থা ইনভেসকো-কে হারিয়ে শেষ হাসি হেসেছে বাংলার বন্ধন। বাংলায় তৈরি হয়েছিল বন্ধনের এই সংস্থা। স্বল্প সঞ্চয় এবং আরও নানারকম প্রকল্পের মাধ্যমে ব্যবসা বাড়িয়েছে তাঁরা। দীর্ঘদিনের চেষ্টায় তাদেরই হাত ধরে তৈরি হয় বন্ধন ব্যাঙ্ক। বেসরকারি এই ব্যাঙ্ক এখন ভারতের বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে। দেশজুড়ে চলছে ব্যবসা। এবার আরও এক পা এগোল সংস্থাটি। বন্ধন ব্যাঙ্কেরই মূল সংস্থা বন্ধন ফিনান্সিয়াল হোল্ডিংস এবার নাম মিউচুয়াল ফান্ডের ব্যবসাতেও। এখন ভারতে বিনিয়োগের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ এই সেক্টর। ভবিষ্যতে এর আয়তন ও গুরুত্ব দুটিই আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 

এই চুক্তির ফলে এবার ভারতের মিউচুয়াল ফান্ডের বাজারে বড়ভাবে আসতে চলেছে বন্ধন ফিনানশিয়াল হোল্ডিংসের নেতৃত্বাধীন কনসোর্টিয়াম। এখন শুধু কয়েকটি নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের অপেক্ষা। 

আরও পড়ুন: শেয়ার প্রতি ৫৪.২০ মার্কিন ডলার, টুইটার কিনতে বড় অঙ্কের প্রস্তাব মাস্কের

সেরা শিরোনাম

How To Make 5 Crore: পৈতৃক সম্পত্তি নেই, তাও মাসে কয়েক হাজার টাকা বিনিয়োগেই জমাতে পারেন কোটি কোটি টাকার পোর্টফোলিও!
পৈতৃক সম্পত্তি নেই, তাও মাসে কয়েক হাজার টাকা বিনিয়োগেই জমাতে পারেন কোটি কোটি টাকার পোর্টফোলিও!
Retail Inflation: রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য
রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget