এক্সপ্লোর

Bank Holidays 2025: এপ্রিলে ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, গেলেও কাজ হবে না- আপনার শহরে কবে কবে ছুটি ?

Bank Holiday: এই ব্যাঙ্ক বন্ধ থাকার দিনগুলিতে আপনি বাড়িতে বসে যে কোনও ব্যাঙ্কের ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবার সুবিধে পাবেন। এই সময় আপনি চাইলে এটিএম থেকে টাকাও তুলতে পারেন।

Holiday List: আর কিছুদিন পরেই শুরু হবে এপ্রিল মাস। একইসঙ্গে নতুন অর্থবর্ষও শুরু হতে চলেছে ১ এপ্রিল থেকেই। এই মাসে কলেজ, সরকারি অফিস এবং ব্যাঙ্কে অনেকদিন ছুটি থাকবে। প্রথমত ১ এপ্রিল সমস্ত ব্যাঙ্কগুলি বন্ধ (Bank Holidays 2025) থাকবে দেশে। রিজার্ভ ব্যাঙ্ক ঘোষণা করেছে যে এপ্রিলের ১ তারিখে অর্থাৎ প্রথম দিনে কোনও ব্যাঙ্ক খোলা থাকবে না। ফলে গেলেও কোনও কাজ হবে না। সরকারি, বাণিজ্যিক সমস্ত ব্যাঙ্কগুলিতেই এই নিয়ম জারি হয়েছে। শুধু তাই নয়, রিজার্ভ ব্যাঙ্কের তালিকা অনুসারে এপ্রিল মাসে (Holiday List 2025) মোট ১৩ দিন ব্যাঙ্কে ছুটি রয়েছে। এই ছুটির তালিকা একেক শহরে একেক রকম। দেখে নিন আপনার শহরে কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

তবে এই বন্ধ থাকার দিনগুলিতে আপনি বাড়িতে বসে যে কোনও ব্যাঙ্কের ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবার সুবিধে পাবেন। এই সময় আপনি চাইলে এটিএম থেকে টাকাও তুলতে পারেন। কেবলমাত্র ব্যাঙ্কের শাখাগুলি বন্ধ থাকবে, ব্যাঙ্ককর্মীদের জন্য ছুটি থাকছে এই দিনগুলিতে।

এপ্রিল মাসে কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক

৬ এপ্রিল প্রথমত রবিবার, তাছাড়া হিন্দুদের বড় উৎসব রামনবমীর কারণে ব্যাঙ্কগুলি সারা দেশেই বন্ধ থাকবে। এই উপলক্ষ্যে বহু রাজ্যে স্কুল-কলেজও বন্ধ থাকবে।

জৈনধর্মের ২৪তম তীর্থঙ্কর মহাবীরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে আগামী ১০ এপ্রিল বৃহস্পতিবার ব্যাঙ্কে ছুটি রয়েছে। এদিন সরকারি ছুটি রয়েছে, ফলে দেশের সমস্ত শহরেই বন্ধ থাকবে ব্যাঙ্ক। জৈন ধর্মের মানুষরা এই দিনটি খুব আড়ম্বর সহ পালন করে থাকে।

রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অনুসারে এপ্রিল মাসের দ্বিতীয় শনিবার হিসেবে ১২ এপ্রিল দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৩ এপ্রিল রবিবার ব্যাঙ্কের সাধারণ সাপ্তাহিক ছুটি রয়েছে।

সংবিধানের জনক বাবা ভীমরাও রামজী আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে ১৪ এপ্রিল জাতীয় ছুটি রয়েছে দেশে। ফলে এদিনও সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে, গেলেও কাজ হবে না।

বোহাগ বিহুর কারণে ১৫ এপ্রিল আগরতলা, গুয়াহাটি, ইটানগর, সিমলা, কলকাতা শহরে ব্যাঙ্ককর্মীদের ছুটি রয়েছে।

১৬ এপ্রিলেও এই বোহাগ বিহুর কারণে গুয়াহাটিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

এই মাসেই রয়েছে গুড ফ্রাইডে। এই উপলক্ষ্যে সারা দেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে ১৮ এপ্রিল।

আঞ্চলিক ছুটির মধ্যে রয়েছে গড়িয়া পুজো। ২১ এপ্রিল এই কারণে আগরতলায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।

মাসের চতুর্থ শনিবার ব্যাঙ্কের সাধারণ নিয়ম মেনে ২৬ এপ্রিল বন্ধ থাকবে ব্যাঙ্ক সারা দেশেই।

শ্রী পরশুরাম জয়ন্তী পালন উপলক্ষ্যে ২৯ এপ্রিল বেশ কিছু শহরে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

সবশেষে মাসের শেষদিন ৩০ এপ্রিল বসব জয়ন্তী এবং অক্ষয় তৃতীয়ার কারণে বেঙ্গালুরুতে কেবলমাত্র বন্ধ থাকবে ব্যাঙ্ক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Gold Price Today: সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন
সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
SBI Har Ghar Lakhpati Scheme: প্রতি মাসে সামান্য সঞ্চয়েই এবার লাখ টাকার সঞ্চয় সহজেই, SBI-এর এই স্কিমে এবার বাজিমাত
প্রতি মাসে সামান্য সঞ্চয়েই এবার লাখ টাকার সঞ্চয় সহজেই, SBI-এর এই স্কিমে এবার বাজিমাত

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget