এক্সপ্লোর

Bharati Hexacom: Bharati Hexacom IPO-র সাবস্ক্রিপশন শুরু, কত চলছে জিএমপি ? কিনলে লাভ হবে ?

IPO Subscription: আজই বাজারে এল ভারতী হেক্সাকমের আইপিও। শুরু হল সাবস্ক্রিপশন। গ্রে মার্কেটে ৫২ টাকার প্রিমিয়ামে ট্রেড করছে এই শেয়ার। বিনিয়োগ করবেন ?

IPO Launch:  আজই বাজারে এল ভারতী হেক্সাকমের আইপিও। শুরু হল সাবস্ক্রিপশন। বিনিয়োগকারীরা বিড করতে পারবেন আগামী ৫ এপ্রিল পর্যন্ত। এই আইপিওর প্রাইসব্যান্ড রাখা হয়েছে ৫৪২ টাকা থেকে ৫৭০ টাকার মধ্যে। প্রতিটি শেয়ারের ফেসভ্যালু ধরা আছে ৫ টাকা। এর আগে গতকালই অ্যাঙ্কর বিনিয়োগকারীদের থেকে বাজারে আসার আগেই এই সংস্থা (Bharati Hexacom IPO) সংগ্রহ করেছিল ১৯২৪ কোটি টাকা। আইপিওতে বিনিয়োগ করতে গেলে এক লটে মোট ২৬টি ইকুইটি শেয়ার কিনতে হচ্ছে বিনিয়োগকারীদের।

শেয়ারের বিভাজন

জানা গিয়েছে এই সংস্থার শেয়ারের (Bharati Hexacom IPO) ৭৫ শতাংশ সংরক্ষিত আছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য। অন্যদিকে অপ্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত আছে ১৫ শতাংশ শেয়ার। আর খুচরো বিনিয়োগকারীরা এর মাত্র ১০ শতাংশ শেয়ারই কিনতে পারেন।

সংস্থার ব্যবসা কী

ভারতী এয়ারটেলের সহায়ক এই সংস্থা মূলত রাজস্থান, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা যোগাযোগ ও তথ্য সম্প্রচারের কাজ করে থাকে। উত্তর-পূর্ব টেলি-কমিউনিকেশন সার্কলটি এই সংস্থার অধীনে আছে। এই সংস্থা মূলত ফিক্সড লাইন টেলিফোন, ইন্টারনেট, কনজিউমার মোবাইল পরিষেবা দিয়ে থাকে। তবে এয়ারটেল নামের অধীনেই সমস্ত পরিষেবা দেয় এই সংস্থা।

আজ কেমন বিক্রি

বুধবার ৩ এপ্রিল ভারতী হেক্সাকম আইপিওর (Bharati Hexacom IPO) সাবস্ক্রিপশন শুরু হলেও বাজারে খুব একটা তাপ উত্তাপ দেখা যায়নি এদিন। এখনও পর্যন্ত ৩৪ শতাংশ সাবস্ক্রিপশন পেয়েছে এই সংস্থা। এর মধ্যে খুচরো বিনিয়োগকারীরা সাবস্ক্রাইব করেছেন ৪৮ শতাংশ, অপ্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ৩৬ শতাংশ সাবস্ক্রাইব করেছেন এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সাবস্ক্রাইব করেছেন ২৯ শতাংশ।

অফার ফর সেলে বিক্রি হবে

এই সংস্থার ৭.৫ কোটি ইকুইটি শেয়ারের সবটাই বিক্রি হবে অফার ফর সেলে। কোনও নতুন ইস্যু বাজারে ছাড়া হচ্ছে না। টেলিকমিউনিকেশনস ইন্ডিয়া হল এই সংস্থার শেয়ার হোল্ডার যে কিনা ৭.৫ কোটি ইকুইটি শেয়ার বিক্রি করবে বলে জানা গিয়েছে।

কত জিএমপি যাচ্ছে

আজ বুধবার আইপিও লঞ্চ হওয়ার পরেই গ্রে মার্কেটে ৫২ টাকা প্রিমিয়ামে ট্রেড করছে এই ভারতী হেক্সাকমের আইপিও। ধারণা করা হচ্ছে, ৫৭০ টাকার প্রাইসব্যান্ড থেকে বেড়ে ৬২২ টাকায় তালিকাভুক্ত হতে পারে এই শেয়ার। ৯.১২ শতাংশ বাড়তে পারে দাম, এমনটাই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: SRM Contractors IPO: ৭ শতাংশ প্রিমিয়ামে তালিকাভুক্ত হল SRM Contractors-এর শেয়ার, কত মুনাফা হল বিনিয়োগকারীদের ?

সেরা শিরোনাম

Gold Price Drop: ভাইফোঁটার আগেই সামান্য সস্তা হল সোনা, ১ হাজার ৬০০ টাকার বেশি দাম কমেছে রুপোরও
ভাইফোঁটার আগেই সামান্য সস্তা হল সোনা, ১ হাজার ৬০০ টাকার বেশি দাম কমেছে রুপোরও
Know Your Customer: ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
Gold Silver Price: কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
Bombay High Court: টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত

ভিডিও

Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget