এক্সপ্লোর

Stock Market Closing: ২০ হাজারের স্বপ্নভঙ্গ নিফটির, দিনে ১১০০ পয়েন্ট কমল সেনসেক্স, মাথায় হাত বিনিয়োগকারীদের

Share Market: মার্কিন বাজারে হতাশাজনক পরিস্থিতি হওয়া সত্ত্বেও ১৮,০০০ পয়েন্ট থেকে নামছিল না নিফটি। যদিও শুক্রবার সবাইকে হতাশ করল ভারতের শেয়ার বাজার।

Share Market: বাজার বিশেষজ্ঞরা বলছিলেন, ১৯,৯০০-র গণ্ডি ছাড়িয়ে যাবে নিফটি। ট্রেডিং চার্ট দেখে তেমনই মন্তব্য করছিলেন অ্যানালিস্টরা। বিশেষজ্ঞদের সেই কথায় ভরসাও করছিল বাজার। তাই মার্কিন বাজারে হতাশাজনক পরিস্থিতি হওয়া সত্ত্বেও ১৮,০০০ পয়েন্ট থেকে নামছিল না নিফটি। যদিও শুক্রবার সবাইকে হতাশ করল ভারতের শেয়ার বাজার।

Stock Market Closing: কীভাবে বন্ধ হয়েছে বাজার ?
এদিন সপ্তাহের শেষ ব্যবসায়িক দিনে খুবই হতাশাজনক ফল করেছে বুলসরা। বিশ্ব বাজারের কারণে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বিক্রির ধুম পড়ে যায়। সেই কারণে বড় পতন ধরা পড়ে দুই সূচকে। এদিন সেনসেক্স 59000 এর নিচে নেমে গেছে। আজ ট্রেডিং শেষে, মুম্বই স্টক এক্সচেঞ্জের সেনসেক্স 1093 পয়েন্ট কমে 58,840-তে ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি 345 পয়েন্ট কমে 17,530 পয়েন্টে বন্ধ হয়েছে।

Share Market: কোন খাতের কী অবস্থা ?
শুক্রবারের ট্রেডিং সেশনে ব্যাপক বেচাকেনার কারণে বাজারে সব খাতের শেয়ার লালে বন্ধ হয়ে যায়। ব্যাঙ্ক নিফটি 1.05 শতাংশ, নিফটি অটো 2.71 শতাংশ, নিফটি আইটি 3.71 শতাংশ, নিফটি এফএমসিজি 1.93 শতাংশ কমে বন্ধ হয়েছে। তেল ও গ্যাস খাতের শেয়ার, ভোগ্যপণ্যের দামও কমেছে। নিফটির 50টি স্টকের মধ্যে শুধুমাত্র 2টি স্টক সবুজ রঙে বন্ধ হয়েছে, বাকি 48টি স্টকের পতন হয়েছে৷ তাই সেনসেক্সের 30টি শেয়ারের মধ্যে, কেবল একটি শেয়ার সবুজ চিহ্নে বন্ধ হয়েছে বাকি 29টি শেয়ার লাল চিহ্নে বন্ধ হয়েছে।

বিএসইতে মোট 3,610টি শেয়ার লেনদেন হয়েছে, যার মধ্যে 980টি শেয়ার বেড়েছে এবং 2525টি শেয়ার লালে বন্ধ হয়েছে। ১০৫টি শেয়ারের দামে কোনও পরিবর্তন হয়নি। আজকের ট্রেডিং সেশনে, 247টি শেয়ারের আপার সার্কিট ছিল ও 211টি শেয়ার লোয়ার সার্কিটে বন্ধ হয়ে গেছে। শেয়ার বাজারের বাজার মূলধন 279.82 লক্ষ কোটি টাকায় নেমে এসেছে।

Stock Market Closing: আজ যে শেয়ারগুলি বেড়েছে
আজকের ট্রেডিং সেশনে, IndusInd Bank 2.63 শতাংশ, Delta Corp 1.83 শতাংশ, Max Financial 1.22 শতাংশ, Cipla 0.99 শতাংশ, GAIL 0.77 শতাংশ, Indus Tower 0.22 শতাংশ বৃদ্ধির সাথে বন্ধ হয়েছে৷

Share Market: আজ যে শেয়ারগুলি বেড়েছে 
পতনশীল স্টকগুলির দিকে তাকালে, আল্ট্রাটেক সিমেন্ট 4.51 শতাংশ, টেক মাহিন্দ্রা 4.45 শতাংশ, ইনফোসিস 3.69 শতাংশ, মহিন্দ্রা 3.52 শতাংশ, উইপ্রো 3.19 শতাংশ, টিসিএস 3.08 শতাংশ, নেসলে 3.02 শতাংশ, রিলায়েন্স 2.44 শতাংশ পতনের সঙ্গে ট্রেড করেছে।

আরও পড়ুন : Fake Reviews: প্রোডাক্টের ভুয়ো রিভিউ পোস্ট করলে বড় জরিমানা, ই-কমার্স কোম্পানিগুলির বিরুদ্ধে হবে ব্যবস্থা

সেরা শিরোনাম

Cooking Oil Selling Rules : খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে
খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
TATA Car Price Hike : ২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
Gold and Silver Price: সোনা কেনার পরিকল্পনা ? খসবে মোটা টাকা, জেনে নিন আজ সোনা ও রুপোর দাম কত
সোনা কেনার পরিকল্পনা ? খসবে মোটা টাকা, জেনে নিন আজ সোনা ও রুপোর দাম কত

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget