এক্সপ্লোর

Budget 2024: বাজেটে এক কোটি সোলার প্যানেলের ঘোষণা , দুরন্ত গতি এই স্টকগুলিতে

Nirmala Sitharaman: মোদির দেখানো পথে দেশে এক কোটি বাড়ির ছাদে সোলার সিস্টেম (Solar Panel)। আজ বাড়ল এই স্টকগুলি।

Nirmala Sitharaman: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বলেছিলেন আগেই। এবার মোদির দেখানো পথে দেশে এক কোটি বাড়ির ছাদে সোলার সিস্টেম (Solar Panel) স্থাপনের প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন(Nirmala Sitharaman)। 

আজ কী বলেছেন অর্থমন্ত্রী
এদিন অন্তর্বর্তী বাজেট পেশের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন,"প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার অধীনে 1 কোটি বাড়ির জন্য ছাদে সোলার সিস্টেম বসানো হবে।ছাদে সোলারাইজেশনের মাধ্যমে এক কোটি পরিবার প্রতি মাসে 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পেতে সক্ষম হবে। এই প্রকল্পটি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। যে কারণে সোলার প্যানেল সম্পর্কিত স্টকগুলির আজ 5% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। 

বার্ষিক ১৫-১৮ হাজার টাকা পর্যন্ত সাশ্রয়
বাজেটে প্রস্তাবিত রুফটপ সোলার উদ্যোগটি পরিবারের জন্য উল্লেখযোগ্য সুবিধা নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বিষয়ে বলেন, পরিবারগুলি বার্ষিক পনেরো থেকে আঠারো হাজার টাকা পর্যন্ত সঞ্চয়ের প্রত্যাশা করতে পারে। এটি ব্যক্তিগত ব্যবহারের জন্য বিনামূল্যে সৌর বিদ্যুতের উৎপাদনের পাশাপাশি বিতরণ কোম্পানিগুলির কাছে উদ্বৃত্ত শক্তি বিক্রি করার সম্ভাবনা তৈরি করবে।

কেন এই উদ্যোগ নিয়েছে সরকার
এই উদ্যোগটি দেশের নাগরিকদের অপ্রচলিত শক্তি তৈরি করতে উৎসাহিত করবে বলে আশা করছে সরকার। পাশাপাশি এর মাধ্যমে দেশবাসী সবুজ ও সাশ্রয়ী সমাধানের পথে হাঁটতে পারবে। যা পরোক্ষে তাদের আর্থিক সাহায্য করবে।

আজ কোন স্টকগুলিতে উত্থান
অন্তর্বর্তী বাজাটের এই পরিস্থিতিতে সুজলন এনার্জির শেয়ার আজকের ট্রেডিং সেশনে 5% আপার সার্কিট লিমিট হিট করেছে।প্রতি শেয়ার 48.20 এ পৌঁছেছে। একই সঙ্গে Borosil Renewables, Waaree Renewable Technologies, Sterling Wilson Renewable Energy, এবং Tata Power সকলেই উল্লেখযোগ্য লাভ পেয়েছে। প্রতিটি শেয়ারই আজকের ইন্ট্রাডে ট্রেডে 2%-এর বেশি বেড়েছে।

অপ্রচলিত শক্তিতে বিশ্বে চতুর্থ স্থানে ভারত
পরিসংখ্যান বলছে, বৃহৎ হাইড্রো সহ অপ্রচলিত শক্তি ইনস্টল করার ক্ষমতার জন্য ভারত বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে। এটি বায়ু শক্তি এবং সৌর শক্তি ক্ষমতা উভয় ক্ষেত্রেই চতুর্থ স্থানে রয়েছে। 2030 সালের মধ্যে দেশ 500 গিগাওয়াট নন-ফসিল ফুয়েল ধারণক্ষমতার লক্ষ্যমাত্রা নিয়েছে। এখানে2070 সালের মধ্যে নেট-জিরো কার্বনের টার্গেট নিয়েছে সরকার। যেখানে 2030 সালের মধ্যে অপ্রচলিত শক্তির উত্স থেকে তার বিদ্যুতের চাহিদার 50% পূরণ করার লক্ষ্য নির্ধারণ করেছে কেন্দ্র। যা বিশ্বে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে চিহ্নিত হয়েছে। 

Budget 2024: বিনামূল্যে বিদ্যুৎ, আশা-অঙ্গনওয়াড়ি কর্মীদেরও আয়ুষ্মান ভারত-দেখে নিন বাজেটের হাইলাইটস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget