এক্সপ্লোর

Union Budget 2022: বাজারে বাজেট আতঙ্ক ! গত ৫ বছরে দালাল স্ট্রিটে কী হয়েছিল এই দিন ?

Budget 2022: বহুবার বাজেটের দিনই ধস নেমেছে নিফটি, বম্বে স্টক এক্সচেঞ্জে। জনমোহিনী বাজেট হলেই সূচক চলে যায় লাল রঙে। দেখে নেব অতীতে অর্থমন্ত্রীর বাজেট ভাষণের দিন কী হয়েছিল দালাল স্ট্রিটে।

Budget effect on Share market: বাজটে ঘিরে প্রতিবারই আতঙ্ক তৈরি হয় শেয়ার বাজারে। বহুবার বাজেটের দিনই ধস নেমেছে নিফটি, বম্বে স্টক এক্সচেঞ্জে। জনমোহিনী বাজেট হলেই সূচক চলে যায় লাল রঙে। দেখে নেব অতীতে অর্থমন্ত্রীর বাজেট ভাষণের দিন কী হয়েছিল দালাল স্ট্রিটে।

Union Budget 2022: গত ১০টি বাজেটের ভাষণে ৬ বার 'রক্তাক্ত হয়েছে' বাজার (BSE Sensex)।খুশির হাওয়া বয়েছে কেবল ৪ বার। ২০২১ সালে সেরা বাজেট ভাষণের লাভ দেখে বাজার। গত বছর এক ধাক্কায় বাজেটের দিনে ৫ শতাংশ উঠেছিল সূচক। ১৯৯৯ সালের পর বাজেটের দিনে এই ধরনের উচ্চতা দেখেনি বাজার। ঠিক ২০২০ সালে ঘটেছিল একেবারে উল্টো ঘটনা। সেবার সেনসেক্স পড়েছিল ২.৪৩ শতাংশ। যা ১০ বছরে সবথেকে বেশি।  

দেখে নিন গত ৫ বছরে বাজেটের দিন কী প্রতিক্রিয়া দিয়েছে বাজার। 

Budget 2021

2021 সালের বাজেটকে স্বাগত জানিয়েছিল দালাল স্ট্রিট।বাজার বিশ্লেষকদের মতে, বৃদ্ধি-ভিত্তিক ও ভারসাম্যপূর্ণ বাজেট হয়েছিল গত বছর। BSE সেনসেক্স 2,300 পয়েন্ট বা 5% বেড়ে 48,600 এ বন্ধ হয়েছিল সেই দিন। পাশাপাশি NSE নিফটি 647 পয়েন্ট বা 4.74% বেড়ে 14,281 এ থেমেছিল। 1999 সালের পর থেকে বাজেটের দিনে দেশীয় পুঁজির সেরা পারফরম্যান্স ছিল এটি। যেখানে সূচক 6.5% বৃদ্ধি পেয়েছিল।

Budget 2020
2020 সালের কেন্দ্রীয় বাজেটে দালাল স্ট্রিটকে প্রভাবিত করতে ব্যর্থ হয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বিএসই সেনসেক্স 988 পয়েন্ট বা 2.43% কমে 39,735 এ বন্ধ হয়েছে সেবার। নিফটি 50 সেদিন 300 পয়েন্ট বা 2.51% কমে 11,662 এ শেষ হয়েছে। গত 12 বছরের মধ্যে বাজেটের দিনে এটি ছিল সবচেয়ে বড় পতনের সাক্ষী।

Budget 2019
সেই বছর বাজেট ভাষণে কোনও বড় আশা দেখতে পায়নি বাজার। যার ফলস্বরূপ বেঞ্চমার্ক সূচক বিএসই সেনসেক্স ও এনএসই নিফটি সামান্য বেশিতে বন্ধ হয়েছে। কেন্দ্রীয় বাজেট 2019 বাজারে কোনও বড় দিশা দিতে ব্যর্থ হয়েছে। সেনসেক্স 212 পয়েন্ট বা 0.59% বেশি, 36,469-এ শেষ হয়েছে, যেখানে নিফটি 10,900-চিহ্নের সামান্য কমে বন্ধ হয়েছে।

Budget 2018
2018 সালে তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি ফেব্রুয়ারি 1 তারিখে তাঁর শেষ বাজেট পেশ করেছিলেন। সেবার স্টক মার্কেট বাজেটের বিষয়ে  সতর্কতার সঙ্গে প্রতিক্রিয়া দিয়েছিল। সেনসেক্স পড়েছিল 0.16%। কেন্দ্রীয় সরকার বাজেটে দীর্ঘমেয়াদী মূলধন লাভ কর (long term capital gains tax)চালু করার পরে বাজার আরও দুর্বল হয়ে পড়ে। এরফলে বাজারে বিনিয়োগকারীদের আরও বেশি লভ্যাংশ কর দিতে হয়। অপশন ও সিকিউরিটিজ লেনদেন কর (options and dividend tax)-এর ফলে 10 লক্ষের উপরে লভ্যাংশ প্রাপ্তিতে কর ঘোষণা করে সরকার। যাতে বাজার নিম্নমুখী হয়।

Budget 2017
2017 সালে প্রথমবার সংসদে বাজেট পেশ করেন অরুণ জেটলি। সেই বছরই নরেন্দ্র মোদি সরকার ফেব্রুয়ারির শেষে কেন্দ্রীয় বাজেট পেশ করার প্রথা বাতিল করে তা 1 ফেব্রুয়ারিতে নিয়ে আসে। সেবারই সরকার ঔপনিবেশিক যুগের প্রথার অবসান ঘটিয়ে পৃথক রেল বাজেট পেশ করার প্রথাও বন্ধ করে দেয়।

সেবার ইক্যুইটিগুলিতে দীর্ঘমেয়াদী বা স্বল্পমেয়াদী মূলধন লাভ করের (long term or short term capital gains tax on equities) উল্লেখ না করায় বাজার বাজেট প্রস্তাবগুলিতে ইতিবাচকভাবে প্রতিক্রিয়া জানায়। BSE Sensex  1.76% বেড়ে শেষ হয়েছে। পরিসংখ্যান বলছে, 2010 ও 2019-এর মধ্যে এটি সর্বোচ্চ বাজেটের দিন বৃদ্ধি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget