এক্সপ্লোর

Budget 2022: প্রতিরক্ষায় আত্মনির্ভরতাই লক্ষ্য, সরঞ্জাম কিনতে মোট বরাদ্দের ৬৮% দেশীয় সংস্থায় খরচের সিদ্ধান্ত

Budget 2022: সব মিলিয়ে প্রতিরক্ষা খাতে ১৩ শতাংশ বরাদ্দ বাড়িয়েছে কেন্দ্র। ২০২১-’২২ অর্থবর্ষে যেখানে বরাদ্দ ছিল ১.৩৫ ট্রিলিয়ন ডলার, ২০২২-’২৩ অর্থবর্ষে জন্য তা বাড়িয়ে ১.৫২ ট্রিলিয়ন ডলার করা হয়েছে।

নয়াদিল্লি: প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হতে বাজেটে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে (Domestic Defence Procurement) মোট যে অর্থ বরাদ্দ হয় প্রতিবছর, তার ৬৮ শতাংশই দেশীয় সংস্থার কাছ থেকে অস্ত্রশস্ত্র কিনতে খরচ করা হবে বলে জানানো হল। ২০২১-’২২ অর্থবর্ষে দেশীয় সংস্থার কাছ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম (Defense Equipments) কিনতে বরাদ্দ ছিল মাত্র ১০ শতাংশ। অর্থাৎ একধাক্কায় প্রায় সাত গুণ বাড়ানো হল সেই বরাদ্দ।

মঙ্গলবার সংসদে বাজেট (Union Budget 2022) পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। সেখানে প্রতিরক্ষা খাতে দেশীয় বরাদ্দ বাড়ানোর পাশাপাশি, প্রতিরক্ষা  সংক্রান্ত গবেষণা এবং উন্নয়নে ২৫ শতাংশ বরাদ্দ করা হয়েছে। বেসরকারি সংস্থা, স্টার্টআপ এবং শিক্ষা প্রতিষ্ঠানকেও এতে সংযুক্ত করা হবে বলে জানিয়েছেন সীতারামন। বেসরকারি সংস্থার প্রযুক্তি যাচাই করার জন্য গঠন করা হবে একটি স্বাধীন সংগঠনও।

এ বছর সব মিলিয়ে প্রতিরক্ষা খাতে ১৩ শতাংশ বরাদ্দ বাড়িয়েছে কেন্দ্র। ২০২১-’২২ অর্থবর্ষে যেখানে বরাদ্দ ছিল ১.৩৫ ট্রিলিয়ন ডলার, ২০২২-’২৩ অর্থবর্ষে জন্য তা বাড়িয়ে ১.৫২ ট্রিলিয়ন ডলার করা হয়েছে। ২০২১-’২২ অর্থবর্ষে প্রতিরক্ষা মন্ত্রকের জন্য বরাদ্দ যেখানে ৪.৭ ট্রিলিয়ন ডলার ছিল, এ বার তা বাড়িয়ে করা হয়েছে ৫.২৫ ট্রিলিয়ন ডলার।

আরও পড়ুন: Mamata Banerjee: 'শুধু বড় বড় কথা, পেগাসাস-স্পিন বাজেট', ট্যুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের

এ দিন সংসদে সীতারামন বলংন, “সেনাবাহিনীর জন্য বিদেশি সরঞ্জামের আমদানি কমিয়ে আত্মনির্ভরতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের সরকার। তাই ২০২২-’২৩ অর্থবর্ষে প্রতিরক্ষা সরঞ্জাম কেনার দেশীয় বরাদ্দ আগের অর্থবর্ষের তুলনায় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” সেনাবাহিনীর হাত মজবুত করতে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স, ভূ-স্থানিক প্রযুক্তি, ড্রোনের উপর নির্ভরতা বাড়ানোর কথাও বলেছেন তিনি।

প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ক্ষেত্রে দেশীয় বরাদ্দ নিয়ে এ যাবৎ সমালোচনার মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় সরকার। প্রতিরক্ষা খাতে বরাদ্দ বিপুল হলেও, তা থেকে মাত্র ২ শতাংশই দেশীয় সংস্থার থেকে সরঞ্জাম কিনতে খরচ হয় বলে অভিযোগ ছিল সমালোচকদের। প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে বরাদ্দের নিরিখে গোটা বিশ্বে তৃতীয় বৃহত্তম দেশ ভারত।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP Live TV
ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Rupee Record Fall : রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
Gold Price : আজ কমেছে সোনার দাম, রাজ্যে কত হয়েছে গোল্ড রেট ?
আজ কমেছে সোনার দাম, রাজ্যে কত হয়েছে গোল্ড রেট ?
Google Nano Banana : সাবধান ! গুগলের ন্যানো ব্যানানা দিয়ে তৈরি হচ্ছে জাল প্যান, আধার কার্ড, কীভাবে সনাক্ত করবেন ?
সাবধান ! গুগলের ন্যানো ব্যানানা দিয়ে তৈরি হচ্ছে জাল প্যান, আধার কার্ড, কীভাবে সনাক্ত করবেন ?
IND vs SA ODI Live: ৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা, ওয়ান ডে সিরিজের ফয়সালা শেষ ম্যাচে
৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা, ওয়ান ডে সিরিজের ফয়সালা শেষ ম্যাচে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.১২.২৫) পর্ব২: 'ভোটের আগে মুখ্যমন্ত্রীর কথা রাখতেই বিতর্কিত ৭০-৩০ মন্তব্য', বিস্ফোরণ হুমায়ুন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.১২.২৫) পর্ব ১:বাবরি মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট|এবিপি আনন্দে হুমায়ুন
Mamata Banerjee: 'টাকা খেয়ে বিজেপির তাঁবেদারি', মুর্শিদাবাদ থেকেই সুর চড়ালেন তৃণমূলনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৪.১২.২৫) পর্ব ২: 'টাকা খেয়ে বিজেপির তাঁবেদারি', মুর্শিদাবাদ থেকেই সুর চড়ালেন তৃণমূলনেত্রী
Humayun Kabir: সাসপেনশনের পরেও বাবরি মসজিদ তৈরির সিদ্ধান্তে অনড় হুমায়ুন কবীর | ABP Ananda Live

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rupee Record Fall : রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
Gold Price : আজ কমেছে সোনার দাম, রাজ্যে কত হয়েছে গোল্ড রেট ?
আজ কমেছে সোনার দাম, রাজ্যে কত হয়েছে গোল্ড রেট ?
Google Nano Banana : সাবধান ! গুগলের ন্যানো ব্যানানা দিয়ে তৈরি হচ্ছে জাল প্যান, আধার কার্ড, কীভাবে সনাক্ত করবেন ?
সাবধান ! গুগলের ন্যানো ব্যানানা দিয়ে তৈরি হচ্ছে জাল প্যান, আধার কার্ড, কীভাবে সনাক্ত করবেন ?
IND vs SA ODI Live: ৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা, ওয়ান ডে সিরিজের ফয়সালা শেষ ম্যাচে
৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা, ওয়ান ডে সিরিজের ফয়সালা শেষ ম্যাচে
Stock Market Today : একদিনে ২.৭৫ লক্ষ কোটি টাকার ক্ষতি, টানা চার দিন পড়ল বাজার, এখন কী করবেন ? 
একদিনে ২.৭৫ লক্ষ কোটি টাকার ক্ষতি, টানা চার দিন পড়ল বাজার, এখন কী করবেন ? 
Gold Price : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে কত হল সোনার রেট ?
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে কত হল সোনার রেট ?
Stock Market Crash :  ফ্ল্যাট শুরুর পরই ধস বাজারে,২৬০০০-এর নীচে নেমে গেল নিফটি 
ফ্ল্যাট শুরুর পরই ধস বাজারে,২৬০০০-এর নীচে নেমে গেল নিফটি 
LIC Adani :  আদানিদের সিমেন্ট কোম্পানিতে বিনিয়োগ বাড়াল LIC, বিরোধীদের প্রশ্নে এই জবাব দিল সরকার
আদানিদের সিমেন্ট কোম্পানিতে বিনিয়োগ বাড়াল LIC, বিরোধীদের প্রশ্নে এই জবাব দিল সরকার
Embed widget