এক্সপ্লোর

Budget 2024 : সস্তা হচ্ছে ক্যান্সারের ওষুধ, মোবাইল ফোনের দামেও সুখবর, দাম কমল কীসের, বাড়লই বা কীসের?

Union Budget 2024 Price Updates : এবার শরিক নির্ভর মোদি সরকারের প্রথম বাজেট কিছুটা জনমোহিনী হবে বলে মনে করেছিলেন অনেকেই। সেই অনুযায়ী কোন কোন জিনিসের দাম কমল তার দিকে নজর রেখেছিলেন সাধারণ মানুষ। 

নয়াদিল্লি : প্রত্যেকবার বাজেট বক্তৃতায় সকলের নজর থাকে কোন কোন জিনিসের দাম কমছে আর কোন কোন জিনিসের দাম বাড়ছে তার উপর। সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। ডাল-ভাল-আলুসেদ্ধ জোগানোও কঠিন হয়ে দাঁড়িয়েছে অনেকের কাছে। মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে না আয়, অভিযোগ সাধারণ মানুষের একটা বড় অংশের । ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলে এই বিষয়টির প্রভাব অনেকটাই, মনে করেছেন বিশেষজ্ঞদের একাংশ। এবার শরিক নির্ভর মোদি সরকারের প্রথম বাজেট কিছুটা জনমোহিনী হবে বলে মনে করেছিলেন অনেকেই। সেই অনুযায়ী কোন কোন জিনিসের দাম কমল তার দিকে নজর রেখেছিলেন সাধারণ মানুষ। 

  • অর্থমন্ত্রী ঘোষণা করেন, ক্যান্সারের ওষুধ এবং মোবাইল ফোনে বড় পরিমাণ শুল্ক হ্রাস করা হয়েছে। এর ফলে সামান্য স্বস্তি মিলবে । দাম কমতে পারে কর্কট রোগের তিনটি ওষুধের। Trastuzumab deruxtecan, Osimertinib এবং Durvalumab এর।
  • এছাড়া আমদানি করা সোনা, রুপো , চামড়াজাত পণ্য এবং সামুদ্রিক খাবারও সস্তায় পাওয়া যাবে। এখনও সাধারণ মানুষ একটু টাকা জমাতে পারলেই সোনা কিনে ঘরে তোলেন। এবারের বাজেটে  সোনা, রুপো, প্ল্যাটিনামে কমল আমদানি শুল্ক (customs duties on gold and silver has been reduced to 6% and that on platinum to 6.4%. ) । স্বর্ণ ও রৌপ্যের আমদানি শুল্ক ৬% কমানো হল।
  • এছাড়া সস্তা হতে পারে সোলার প্যানেল, চামড়াজাত দ্রব্য, বিদ্যুতের তার।
  • সস্তা হবে লিথিয়াম ব্যাটারি, এক্সরে মেশিন।
  • সোনা , রুপোর পাশাপাশি তামার আমদানি শুল্ক ৪% কমানোর ঘোষণা করা হল । তাই তামার দামও কমছে। 
  • মোট  ২৫টি গুরুত্বপূর্ণ ধাতুর উপর থেকে কর পুরোপুরি তুলে নেওয়া হচ্ছে।
  • প্ল্যাটিনামের উপর থেকে ৬.৪ শতাংশ শুল্ক হ্রাস করা হচ্ছে। প্ল্যাটিনামের দামও কমবে।

অন্যদিকে, আমদানি শুল্ক বাড়ল পিভিসি এবং প্লাস্টিকজাত দ্রব্যে। 

এক নজরে  কী কী জিনিসের দাম কমল, কী কী বাড়ল ?

সস্তা হতে চলেছে -

ক্যান্সারের ওষুধ, মোবাইল ফোন, সৌর প্যানেল, চামড়াজাত পণ্য ও গয়না  (সোনা, রূপা, হীরা, প্ল্যাটিনাম)। এছাড়াও ইস্পাত এবং লোহার জিনিসের দাম কমবে।  ইলেকট্রনিক্স দ্রব্যের দাম কমবে। প্রমোদতরীতে ভ্রমণ আগের থেকে সুবিধে জনক হবে। সামুদ্রিক খাবার সস্তা হতে পারে। কমতে পারে পাদুকা

ব্যয়বহুল হবে-

টেলিযোগাযোগ সংক্রান্ত যন্ত্রপাতি, প্লাস্টিকজাত দ্রব্য ও  পিভিসি প্লাস্টিক।  অ্যামোনিয়াম নাইট্রেটের উপর কর বৃদ্ধি করেছে কেন্দ্র।তার জেরে এর দামও বাড়বে। 

আরও পড়ুন :

আয়কর কাঠামোয় বিরাট পরিবর্তন, বাড়ানো হল স্ট্যান্ডার্ড ডিডাকশন, কাদের কত আয়কর দিতে হবে ? 

সেরা শিরোনাম

Kolkata Hotel: কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
Kolkata Hotel: কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
Bageshwar Baba: পুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে ভণ্ড বলে আক্রমণ, বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ
পুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে ভণ্ড বলে আক্রমণ, বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ
CPM Party Office Attack: জলপাইগুড়িতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, সরব সেলিম
জলপাইগুড়িতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, সরব সেলিম
Food Safety in Kolkata Restaurant: 'করিম'স, সিমলা রেস্তোরাঁ, বলরাম মল্লিক অ্যান্ড রাধরমণ মল্লিক'-এর মতো প্রতিষ্ঠানকে সাসপেন্ড, আর কোন কোন রেস্তোরাঁ বন্ধ?
'করিম'স, সিমলা রেস্তোরাঁ, বলরাম মল্লিক অ্যান্ড রাধরমণ মল্লিক'-এর মতো প্রতিষ্ঠানকে সাসপেন্ড, আর কোন কোন রেস্তোরাঁ বন্ধ?

ভিডিও

New Barrackpore: সিলিন্ডার থেকে গ্যাস বের করে বেআইনি কারবার! নিউ ব্যারাকপুরের বেআইনি গ্যাসের গুদাম
Derek O'Brien: ক্যামাক স্ট্রিটে বিল বোর্ড কাণ্ডে ফের ডেরেক ও'ব্রায়েনকে জিজ্ঞাসাবাদ
Bankura CJP Protest: বাঁকুড়ায় বিক্ষোভ ককরোচ জনতা পার্টির, কোন কোন দাবিতে পথে আন্দোলনকারীরা ?
Nadimul Haque News : ৬০ কোটির সন্দেহজনক লেনদেনের অভিযোগ! নাদিমুলকে জিজ্ঞাসাবাদ ED-র | ABP Ananda
Food Safety : ‘সঠিক তাপমাত্রায় মাংস সংরক্ষণ না করলে তাতে নানা জীবানু জন্মায়’, বললেন চিকিৎসক দেবকিশোর গুপ্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Hotel: কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
Kolkata Hotel: কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
Bageshwar Baba: পুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে ভণ্ড বলে আক্রমণ, বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ
পুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে ভণ্ড বলে আক্রমণ, বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ
CPM Party Office Attack: জলপাইগুড়িতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, সরব সেলিম
জলপাইগুড়িতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, সরব সেলিম
Food Safety in Kolkata Restaurant: 'করিম'স, সিমলা রেস্তোরাঁ, বলরাম মল্লিক অ্যান্ড রাধরমণ মল্লিক'-এর মতো প্রতিষ্ঠানকে সাসপেন্ড, আর কোন কোন রেস্তোরাঁ বন্ধ?
'করিম'স, সিমলা রেস্তোরাঁ, বলরাম মল্লিক অ্যান্ড রাধরমণ মল্লিক'-এর মতো প্রতিষ্ঠানকে সাসপেন্ড, আর কোন কোন রেস্তোরাঁ বন্ধ?
Samsung India layoffs: ভারতে ছাঁটাই শুরু করল Samsung, খরচ কমাতেই কি? কোন কোন বিভাগের দিকে নজর?
ভারতে ছাঁটাই শুরু করল Samsung, খরচ কমাতেই কি? কোন কোন বিভাগের দিকে নজর?
Viral News: নতুন কেনা SUV গাড়ি রেখে বিদেশ যেতে ভয়, ক্রেন ভাড়া করে এনে ছাদে তুলে রাখলেন, ভিডিও ভাইরাল
নতুন কেনা SUV গাড়ি রেখে বিদেশ যেতে ভয়, ক্রেন ভাড়া করে এনে ছাদে তুলে রাখলেন, ভিডিও ভাইরাল
Suvendu Adhikari: নেপাল বিপর্যয়ের পর আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, পাহাড়বাসীকে সামাজিক প্রকল্প তুলে দেবেন
নেপাল বিপর্যয়ের পর আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, পাহাড়বাসীকে সামাজিক প্রকল্প তুলে দেবেন
Tata JLR Layoffs : আশঙ্কাই সত্য়ি হল ! ৪০০০ কর্মী ছাঁটাই করবে টাটার এই কোম্পানি
আশঙ্কাই সত্য়ি হল ! ৪০০০ কর্মী ছাঁটাই করবে টাটার এই কোম্পানি
Embed widget