এক্সপ্লোর

গয়নার রফতানি বাড়াতে কমানো হতে পারে সোনার আমদানি শুল্ক

সম্প্রতি মার্কিন-ইরান সংঘাতের আবহে উপমহাদেশে ১০ গ্রাম সোনার দাম ছোঁয় ৪২ হাজার। এখন তা কমে ঘোরাফেরা করছে ৪০ হাজারের আশেপাশে। ফলে সোনা কিনতে মধ্যবিত্ত এমনিই ধাক্কা খাচ্ছে। রপ্তানিতেও পড়ছে প্রভাব।

নয়াদিল্লি: এবছর দ্বিতীয়বারের জন্য বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারমণ। সোনার গয়নার রফতানি বাড়ানোর কথা মাথায় রেখে এই বাজেটে আমদানি শুল্ক কিছুটা কমানো হতে পারে। এখন দেশে সোনা আমদানি করতে দিতে হয় ১২.৫ শতাংশ আমদানি শুল্ক। এই শুল্ক কমানো হলে সোনা ব্যবসায়ীরা সুবিধে পাবেন নিঃসন্দেহে। তাতে সোনার গয়না রফতানি কিছুটা বাড়তে পারে বলে ধারণা অর্থনৈতিক বিশেষজ্ঞদের। ২০১৮-১৯ সালের নিরিখে ২০১৯-২০ তে দেশে সোনা আমদানি ৩ শতাংশ কমেছে। যদিও তাতে CAD অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট কমে হয়েছে জিডিপির ০.৯ শতাংশ। ভারত বছরে গড়ে ৮০০-৯০০ টন সোনা আমদানি করে থাকে। সোনা আমদানি শুল্ক ঠিক কত কমবে তা এই মুহূর্তে বলা শক্ত, কিন্তু দেশের রফতানির দুর্দশার কথা ভেবে এই শুল্ক যে কমাতে হবে, তা নিশ্চিত। ওয়াকিবহাল মহলের মতে, ভারতের সোনার গয়নার চাহিদা বিদেশে বেশ ভাল। তাই অর্থনীতির যে খুঁটিটা পোক্ত, সেটা আরও শক্ত করে তোলা প্রয়োজন। গত ডিসেম্বরের হিসেব বলছে এদেশে সোনা আমদানি এক মাসে নেমেছে ১৫২ টন থেকে ৩৯ টনে। সরকারি তথ্য বলছে, চলতি অর্থবর্ষের এপ্রিল থেকে নভেম্বর মাসের মধ্যে সোনা আমদানি কমেছে ৭ শতাংশ। বাণিজ্য মন্ত্রকের তরফে অর্থমন্ত্রককে সোনার আমদানিতে শুল্ক কমানোর বিষয়টিতে বিশেষ নজর দেওয়ার আর্জি জানানো হয়েছে। ১ ফেব্রুয়ারি নির্মলা সীতারমণের বাজেট বই-খাতার দিকে নজর থাকবে স্বর্ণ ব্যবসায়ীদের। সম্প্রতি মার্কিন-ইরান সংঘাতের আবহে উপমহাদেশে ১০ গ্রাম সোনার দাম ছোঁয় ৪২ হাজার টাকা । এখন তা কমে ঘোরাফেরা করছে ৪০ হাজার টাকার আশেপাশে। ফলে সোনা কিনতে মধ্যবিত্ত এমনিই ধাক্কা খাচ্ছে। রপ্তানিতেও পড়ছে প্রভাব। এই পরিস্থিতিতে আমদানীর ক্ষেত্রে চাপ কিছুটা হালকা হলে হালে পানি পাবেন স্বর্ণ ব্যবসায়ীরা, ধারণা বিশেষজ্ঞ মহলের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget