এক্সপ্লোর

Union Budget 2022: পুঁজিবাদীদের জন্যেই এই বাজেট, আক্রমণ প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

Union Budget 2022 Update: ফেব্রুয়ারিতে পাঁচ রাজ্যের ভোট। আজ সংসদে বাজেট ২০২২ পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। মধ্যবিত্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। প্রতিক্রিয়ায় জানিয়েছে কংগ্রেস।

নয়াদিল্লি: পুঁজিবাদীদের জন্যেই এবারের এই বাজেট (Union Budget 2022 )। কেন্দ্রের বাজেট পেশ নিয়ে আক্রমণ প্রাক্তন অর্থমন্ত্রীর। এদিন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম (P. Chidambaram) বলেন, "ক্ষুদ্র শিল্প নিয়ে বাজেটে একটা কথাও নেই। মূল্যবৃদ্ধি রোখার জন্য বাজেটে কোনও কথা নেই। পুঁজিবাদীদের জন্যেই এবারের এই বাজেট। কর্মহীনদের জন্য বাজেটে একটা শব্দও খরচ করা হয়নি। প্রত্যেকটি ক্ষেত্রে ভর্তুকি তুলে নেওয়া হচ্ছে। বাজেটে করদাতাদের জন্য কোনও স্বস্তির কিছু নেই।'' 

ফেব্রুয়ারিতে পাঁচ রাজ্যের ভোট। তার আগে আজ সংসদে বাজেট ২০২২ পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তবে এবারের বাজেটেও কোনও সুখবর নেই মধ্যবিত্ত চাকরিজীবীর জন্য। অপরিবর্তিত থাকছে ব্যক্তিগত করকাঠামো। মধ্যবিত্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। প্রাথমিক প্রতিক্রিয়ায় জানিয়েছে কংগ্রেস। আর এবার কেন্দ্রকে আক্রমণ করলেন পি চিদম্বরম। তাঁর কথায়, ক্ষুদ্র শিল্প থেকে মূল্যবৃদ্ধি রোখার মতো বিষয় স্থান পায়নি বাজেটে। একইসঙ্গে করদাতাদের জন্য কোনও স্বস্তির কিছু নেই বলেও মন্তব্য করেছেন প্রাক্তন অর্থমন্ত্রী। 

এদিনের বাজেটে ঘোষণা করা হয়, চলতি আর্থিক বছরে আরবিআই-এর হাত ধরে দেশ পাচ্ছে নিজস্ব সরকারি ডিজিটাল কারেন্সি। ডিজটাল লেনদেন থেকে আয়ে লাগবে ৩০ শতাংশ কর। ৬০ লক্ষ নতুন চাকরি, আবাস যোজনায় ৮০ লক্ষ বাড়ি তৈরি এবং প্রতি ঘরে নলবাহিত জল পৌঁছতে বরাদ্দ ৬০ হাজার কোটি টাকার প্রতিশ্রুতি রয়েছে এই বাজেটে। শুল্ক হ্রাসের ফলে দাম কমছে জামা-কাপড়, চামড়াজাত দ্রব্য,কৃষি উপকরণ হিরের অলঙ্কারের। সস্তা হচ্ছে মোবাইল ফোন ও চার্জার। 

করদাতাদের হতাশ করে এবারও সাধারণ বাজেটে  ব্যক্তিগত আয়কর কাঠামো অপরিবর্তিত রাখা হয়েছে। এই বিষয়ে অর্থমন্ত্রী সীতারমণ বলেছেন, এবারও এই কর বাড়ানো হয়নি। এই করের মাধ্যমে অতিরিক্ত অর্থ আয়ের কোনও চেষ্টা করিনি। গতবারই প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, ঘাটতি যতই হোক, মহামারীর এই সময়ে যেন সাধারণ মানুষের ওপর বোঝা যেন বাড়ানো না হয়। সেই নির্দেশ এবারও ছিল। তাই আয়কর কাঠামো অপরিবর্তিত রাখা হয়েছে। যদিও অন্যান্য দেশ কিন্তু কর বৃদ্ধির পথে হেঁটেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP Live TV
ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Rupee Record Fall : রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
Gold Price : আজ কমেছে সোনার দাম, রাজ্যে কত হয়েছে গোল্ড রেট ?
আজ কমেছে সোনার দাম, রাজ্যে কত হয়েছে গোল্ড রেট ?
Google Nano Banana : সাবধান ! গুগলের ন্যানো ব্যানানা দিয়ে তৈরি হচ্ছে জাল প্যান, আধার কার্ড, কীভাবে সনাক্ত করবেন ?
সাবধান ! গুগলের ন্যানো ব্যানানা দিয়ে তৈরি হচ্ছে জাল প্যান, আধার কার্ড, কীভাবে সনাক্ত করবেন ?
IND vs SA ODI Live: ৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা, ওয়ান ডে সিরিজের ফয়সালা শেষ ম্যাচে
৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা, ওয়ান ডে সিরিজের ফয়সালা শেষ ম্যাচে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.১২.২৫) পর্ব২: 'ভোটের আগে মুখ্যমন্ত্রীর কথা রাখতেই বিতর্কিত ৭০-৩০ মন্তব্য', বিস্ফোরণ হুমায়ুন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.১২.২৫) পর্ব ১:বাবরি মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট|এবিপি আনন্দে হুমায়ুন
Mamata Banerjee: 'টাকা খেয়ে বিজেপির তাঁবেদারি', মুর্শিদাবাদ থেকেই সুর চড়ালেন তৃণমূলনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৪.১২.২৫) পর্ব ২: 'টাকা খেয়ে বিজেপির তাঁবেদারি', মুর্শিদাবাদ থেকেই সুর চড়ালেন তৃণমূলনেত্রী
Humayun Kabir: সাসপেনশনের পরেও বাবরি মসজিদ তৈরির সিদ্ধান্তে অনড় হুমায়ুন কবীর | ABP Ananda Live

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rupee Record Fall : রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
Gold Price : আজ কমেছে সোনার দাম, রাজ্যে কত হয়েছে গোল্ড রেট ?
আজ কমেছে সোনার দাম, রাজ্যে কত হয়েছে গোল্ড রেট ?
Google Nano Banana : সাবধান ! গুগলের ন্যানো ব্যানানা দিয়ে তৈরি হচ্ছে জাল প্যান, আধার কার্ড, কীভাবে সনাক্ত করবেন ?
সাবধান ! গুগলের ন্যানো ব্যানানা দিয়ে তৈরি হচ্ছে জাল প্যান, আধার কার্ড, কীভাবে সনাক্ত করবেন ?
IND vs SA ODI Live: ৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা, ওয়ান ডে সিরিজের ফয়সালা শেষ ম্যাচে
৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা, ওয়ান ডে সিরিজের ফয়সালা শেষ ম্যাচে
Stock Market Today : একদিনে ২.৭৫ লক্ষ কোটি টাকার ক্ষতি, টানা চার দিন পড়ল বাজার, এখন কী করবেন ? 
একদিনে ২.৭৫ লক্ষ কোটি টাকার ক্ষতি, টানা চার দিন পড়ল বাজার, এখন কী করবেন ? 
Gold Price : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে কত হল সোনার রেট ?
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে কত হল সোনার রেট ?
Stock Market Crash :  ফ্ল্যাট শুরুর পরই ধস বাজারে,২৬০০০-এর নীচে নেমে গেল নিফটি 
ফ্ল্যাট শুরুর পরই ধস বাজারে,২৬০০০-এর নীচে নেমে গেল নিফটি 
LIC Adani :  আদানিদের সিমেন্ট কোম্পানিতে বিনিয়োগ বাড়াল LIC, বিরোধীদের প্রশ্নে এই জবাব দিল সরকার
আদানিদের সিমেন্ট কোম্পানিতে বিনিয়োগ বাড়াল LIC, বিরোধীদের প্রশ্নে এই জবাব দিল সরকার
Embed widget