এক্সপ্লোর

৫ লক্ষ টাকা পর্যন্ত আয়কর দিতে হবে না, পুরনো কাঠামোতেই মিলবে ছাড়, ঘোষণা অর্থমন্ত্রীর

একইসঙ্গে অর্থমন্ত্রী জানিয়েছেন, পুরনো হারে কর দিলে তবেই মিলবে আয়কর ছাড়ের সুবিধা। নতুন হারে আয়কর দিলে ছাড় মিলবে না।

নয়াদিল্লি: বাজেটে শর্তসাপেক্ষে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানোর কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি জানিয়েছেন, পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কর দিতে হবে না। পাঁচ থেকে সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে ১০ শতাংশ কর দিতে হবে। সাড়ে সাত লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে ১৫ শতাংশ কর দিতে হবে। ১০ লক্ষ টাকা থেকে সাড়ে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে ২০ শতাংশ কর দিতে হবে। সাড়ে ১২ লক্ষ টাকা থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ২৫ শতাংশ কর দিতে হবে। ১৫ লক্ষ টাকার ঊর্ধ্বে আয়ে ৩০ শতাংশ কর দিতে হবে। তবে একইসঙ্গে অর্থমন্ত্রী জানিয়েছেন, পুরনো হারে কর দিলে তবেই মিলবে আয়কর ছাড়ের সুবিধা। নতুন হারে আয়কর দিলে ছাড় মিলবে না। কোনও ব্যক্তি কীভাবে কর দিতে চান, সেটা তিনি ঠিক করতে পারবেন। যদি কোনও ব্যক্তির বার্ষিক আয় ১৫ লক্ষ টাকা হয় এবং তিনি ছাড়ের সুবিধা নিতে না চান, তাহলে তাঁকে ২.৭৩ লক্ষ টাকার বদলে ১.৯৫ লক্ষ টাকা আয়কর দিতে হবে। অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, নতুন আয়কর ব্যবস্থার ফলে নিয়মের জটিলতা ও মামল-মোকদ্দমা কমবে। ব্যক্তিগত কর এবারই সবচেয়ে কম রাখা হয়েছে। যাঁরা আয়কর ছাড়ের সুবিধা নিতে চান না, তাঁরা অনেক বেশি সুবিধা পাবেন। নতুন কর ব্যবস্থা অত্যন্ত সরল। ডিভিডেন্ড বিতরণ সংক্রান্ত কর তুলে দেওয়া হচ্ছে। আয়কর ব্যবস্থার সরলীকরণ ও কর কমানোর জন্য ৭০টি করছাড়ের ক্ষেত্র তুলে দেওয়া হচ্ছে। পুরনো আয়কর ব্যবস্থা অনুযায়ী, বছরে আড়াই লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কর দিতে হত না। সেই ছাড়ের পরিমাণ দ্বিগুণ করা হল। এক্ষেত্রে নতুন ও পুরনো ব্যবস্থায় আয়কর ছাড়ের হার সমান। পুরনো ব্যবস্থায় বছরে আড়াই লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে পাঁচ শতাংশ কর দিতে হত। এবার ঘোষণা করা হল, বছরে পাঁচ লক্ষ টাকা থেকে সাড়ে সাত লক্ষ টাকা আয়ে ১০ শতাংশ কর দিতে হবে। পুরনো ব্যবস্থায় পাঁচ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে ২০ শতাংশ কর দিতে হত। ১০ লক্ষ টাকার উপরে আয়ে ৩০ শতাংশ কর দিতে হবে। এবার বাজেটে আয়করের ক্ষেত্রে অনেকগুলি ধাপ রাখা হয়েছে। নতুন আয়কর কাঠামো অনুযায়ী, বছরে ৫ লক্ষ টাকা থেকে ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ৩৭,৫০০ টাকা কর দিতে হবে। সাশ্রয় হবে ২৫,০০০ টাকা। ৭.৫ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে ৭৫,০০০ টাকা কর দিতে হবে। এক্ষেত্রে সাশ্রয় হবে ৩৭,৫০০ টাকা। ১০ লক্ষ টাকা থেকে ১২.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ১,২৫,০০০ টাকা কর দিতে হবে। সাশ্রয় হবে ৬২,৫০০ টাকা। ১২.৫ লক্ষ টাকা থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ১,৮৭,৫০০ টাকা কর দিতে হবে। সাশ্রয় হবে ৭৫,০০০ টাকা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget