এক্সপ্লোর

BYJU'S: এই সংস্থার ভাঁড়ারে টান, ২০ হাজার কর্মীর বেতন আটকে যাবে এই মাসে

Byju's Employee Salary: ফান্ড আটকে যাওয়ার কারণে মার্চ মাসের ১০ তারিখে বেতনও দিতে পারবে না সংস্থা। আটকে যাবে ২০ হাজার কর্মীর বেতন। সংস্থার নাম বাইজুস।

Employee Salary:  কিছুদিন আগেই এই সংস্থার প্রতিষ্ঠাতার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছিল ইডি। বিদেশি মুদ্রা আইনের লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল তাঁর উপর। বেশ কয়েক বছর ধরেই সমস্যায় আছে এই এডু-টেক সংস্থা। ইডির তদন্তে এই সংস্থার ৯ হাজার কোটি টাকা জরিমানাও হয়। আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েছেন সংস্থার প্রতিষ্ঠাতা। আর এবার জানা গেল ফান্ড আটকে যাওয়ার কারণে মার্চ মাসের ১০ তারিখে বেতনও দিতে পারবে না সংস্থা (BYJU'S)। আটকে যাবে ২০ হাজার কর্মীর বেতন। সংস্থার নাম বাইজুস। প্রতিষ্ঠাতা বাইজু রবীন্দ্রন। এই সংস্থার যে ২০ হাজার কর্মী তাঁদের ফেব্রুয়ারি মাসের বেতনের জন্য অপেক্ষা করছে, তাঁদের অপেক্ষার দাম থাকবে না।

ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুন্যালের বেঙ্গালুরু বেঞ্চ জানিয়েছে, বিনিয়োগকারীদের সঙ্গে মুলতুবি থাকা আইনি জটিলতাগুলির সমাধান না হওয়া পর্যন্ত বাইজুসকে (BYJU'S) তাঁর রাইটস ইস্যু থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল যার মূল্য প্রায় ২৫০-৩০০ মিলিয়ন ডলার। আর এই পরিস্থিতিতে ফান্ড আটকে যাওয়ায় কর্মীদের বেতনও আটকে যাবে।

বাইজু রবীন্দ্রন, সংস্থার প্রতিষ্ঠাতা এর আগে তাঁদের কর্মীদের জানিয়েছিলেন যে আইনি জটিলতার মধ্যে দিয়ে গেলেও সংস্থার আর্থিক অবস্থা ভাল না হলেও কর্মীরা ঠিকই মার্চ মাসের ১০ তারিখের মধ্যেই বেতন পাবেন। যদিও সম্প্রতি কর্মীদের সঙ্গে তাঁর বার্তালাপের মধ্যে এই প্রতিশ্রুতি রক্ষার অপারগতার ইঙ্গিত পাওয়া গিয়েছে বলেই সূত্রের খবর। একটি চিঠিতে সংস্থার প্রতিষ্ঠাতা বাইজু রবীন্দ্রন (Byju Ravindran) কর্মীদের উদ্দেশে জানিয়েছেন, 'খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা এখনও আপনাদের আগের মাসের বেতন প্রসেস করতে পারিনি। আগের মাসে আমাদের পুঁজি আটকে যাওয়ায় সমস্যায় পড়েছিলাম। এখন আমরা ফান্ডের অভাবে বাধ্য হচ্ছি দেরিতে বেতন দিতে।' ২০ হাজারেরও বেশি কর্মীকে এই বার্তা দিয়েছেন বাইজু রবীন্দ্রন।

কয়েক সপ্তাহ আগেই বাইজুসের চার বিনিয়োগকারী সংস্থা থেকে বাইজু রবীন্দ্রনকে সরিয়ে দেওয়ার জন্য মামলা দায়ের করেছিলেন এনসিএলটিতে। অভিযোগ ছিল সংস্থার বাজারদর তলানিতে গিয়ে ঠেকেছে, আর তাই শীর্ষপদ থেকে বাইজুকে (BYJU'S) সরিয়ে ফেলতে চান বিনিয়োগকারীরা। জানা গিয়েছে যে এই সংস্থার ৩০ শতাংশের মালিক এক কনসর্টিয়াম বাইজু রবীন্দ্রনকে সরানোর জন্য চেষ্টা করে চলেছেন। ইডিও পিছনে পড়ে রয়েছে বাইজুসের। ইডির তদন্তে ধরা পড়েছে ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে প্রায় ২৮ হাজার কোটি টাকার বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ হয়েছে এই বাইজুস সংস্থায়। ফিনান্সিয়াল স্টেটমেন্ট ও অডিট না করানোর কারণেই বিতর্কে জড়িয়ে পড়ে সংস্থা, এবার ফান্ডের অভাবে বেতন আটকে গেল সংস্থার হাজার হাজার কর্মীদের।  

আরও পড়ুন: Gold Price : সোনার দর বেড়েছে ২৭০০ টাকা, গোটা বিশ্ব কেন এত সোনা কিনছে?

সেরা শিরোনাম

SEBI Alert : ৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
Oracle Layoffs : ১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Cooking Oil Selling Rules : খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে
খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget