এক্সপ্লোর

নিষিদ্ধ পাবজি, স্বাগত জানাল ব্যবসায়ীদের সংগঠন সিএআইটি

কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্সের সাধারণ সম্পাদক প্রবীণ খান্ডেলওয়াল। তিনি বলেছেন, ’’চিনকে যোগ্য জবাব দিতে আরও ১১৮টি চিনা মোবাইল অ্যাপকে নিষিদ্ধ করার ঘোষণা মাইলস্টোন। এটা ভারতের মনোবল বাড়াবে।

নয়াদিল্লি: বুধবারই বিবৃতি জারি করে মোবাইল গেম পাবজি সহ ১১৮ অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। বৃহস্পতিবার কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানাল দেশের ব্যবসায়ীদের সংগঠন কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স। ১৫ জুন লাদাখ সীমান্তে ভারত-চিন সেনা সংঘর্ষে ২০ ভারতীয় সেনার মৃত্যুর পর থেকেই দুদেশের মধ্যে টানাপড়েন অব্যহত। আগে দু দফায় মোট ১০৬টি চিনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু কোপ পড়েনি অত্যন্ত জনপ্রিয় মোবাইল গেম পাবজি-তে। বুধবার পাবজি সহ ১১৮ টি চিনা অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্র। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্সের সাধারণ সম্পাদক প্রবীণ খান্ডেলওয়াল। তিনি বলেছেন, ’’চিনকে যোগ্য জবাব দিতে আরও ১১৮টি চিনা মোবাইল অ্যাপকে নিষিদ্ধ করার ঘোষণা মাইলস্টোন। এটা ভারতের মনোবল বাড়াবে।‘‘ দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব সুরক্ষিত করতে কেন্দ্রের এ ধরনের পদক্ষেপের প্রশংসা করেন খান্ডেলওয়াল। তিনি জানিয়েছেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করছে পাবজি মোবাইল গেম। এই প্রজন্মের অনেকে পাবজি খেলতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটাচ্ছে, যা আখেরে তাদের কেরিয়ারের ক্ষতি করছে। চিন বিরোধিতার সুর চড়িয়ে খাণ্ডেলওয়াল জানিয়েছেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালকে চিঠি লিখে ১৪ আগস্ট কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স জানিয়েছিল, আরও চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করুক কেন্দ্র।

সেরা শিরোনাম

Instant Loan: মাসে উপার্জন ৭৫ হাজার টাকা, মাত্র ১২ হাজারের লোন নিয়েও ফেঁসেছিলেন, ক্ষতি হল সাড়ে ৩ হাজারের বেশি
মাসে উপার্জন ৭৫ হাজার টাকা, মাত্র ১২ হাজারের লোন নিয়েও ফেঁসেছিলেন, ক্ষতি হল সাড়ে ৩ হাজারের বেশি
Aadhaar Card: আপনার অজান্তেই কি আপনার আধার কার্ড ব্যবহার করছে কেউ? কীভাবে বাঁচবেন এই ধরনের স্ক্যাম থেকে?
আপনার অজান্তেই কি আপনার আধার কার্ড ব্যবহার করছে কেউ? কীভাবে বাঁচবেন এই ধরনের স্ক্যাম থেকে?
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Paytm News: ফিরছে Paytm-এর ডিজিটাল ওয়ালেট পরিষেবা ! প্রাথমিক অনুমোদন দিল RBI, কিন্তু মানতে হবে এই নিয়ম
ফিরছে Paytm-এর ডিজিটাল ওয়ালেট পরিষেবা ! প্রাথমিক অনুমোদন দিল RBI, কিন্তু মানতে হবে এই নিয়ম

ভিডিও

Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর
Debjit Sarkkar : 'সংবিধানকে বুড়ো আঙুল দেখানোর একটা প্রবণতা দেখা দিচ্ছে', অভিষেককে কটাক্ষ দেবজিতের
Abhishek Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget