এক্সপ্লোর

Citroen C3 Launch: প্রকাশ্যে এল সিট্রন সি৩-র দাম, কত টাকা থেকে শুরু, টপ ভ্যারিয়েন্টের কী মূল্য ?

Citroen C3 Price: গাড়ি লঞ্চ হয়েছিল আগেই। অবশেষে প্রকাশ্যে এল Citroen C3-র দাম। কোম্পানি জানিয়েছে, এর স্ট্যান্ডার্ড নন-টার্বো ১.২ লিটার পেট্রল ভ্যারিয়েন্টের জন্য ৫.৭ লক্ষ টাকা দিতে হবে ক্রেতাদের।

Citroen C3 Price: গাড়ি লঞ্চ হয়েছিল আগেই। অবশেষে প্রকাশ্যে এল Citroen C3-র দাম। কোম্পানি জানিয়েছে, এর স্ট্যান্ডার্ড নন-টার্বো ১.২ লিটার পেট্রল ভ্যারিয়েন্টের জন্য ৫.৭ লক্ষ টাকা দিতে হবে ক্রেতাদের। তবে এটি দিল্লির এক্স শোরুম প্রাইস। 

Citroen C3 Launch: কোন ভ্যারিয়েন্টের কী দাম ?
তবে এর ভাইব প্যাকের সঙ্গে টপ-এন্ড ডুয়েলটোন ভ্যারিয়েন্টের দাম ৬.৯ লক্ষ টাকা রাখা হয়েছে। পাশাপাশি এর ডুয়াল টোন ভাইব প্যাকের সঙ্গে টার্বো পেট্রল C3 এর দাম ৮.০৫ টাকা রেখেছে কোম্পানি। এ সবই কোম্পানির এক্স শোরুম প্রাইস। অন রোড প্রাইসের ক্ষেত্রে যা অনেকটাই বেড়ে যাবে। কোম্পানি আরও জানিয়েছে, এ সবই গাড়ির 'ইনট্রোডাকটারি প্রাইস'। কিছুদিনের মধ্যেই যা বাড়ানো হবে। 


Citroen C3 Launch: প্রকাশ্যে এল সিট্রন সি৩-র দাম, কত টাকা থেকে শুরু, টপ ভ্যারিয়েন্টের কী মূল্য ?

Citroen C3 Price: কত শক্তিশালী ইঞ্জিন গাড়িতে ?
C3-তে দুটি ইঞ্জিন বিকল্প পাবেন। এন্ট্রি লেভেলে ৫-স্পিড ম্যানুয়াল সহ একটি ১.২ লিটার পেট্রল ইঞ্জিন রয়েছে। এ ছাড়াও পাবেন একটি ৬-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স সহ আরও শক্তিশালী ১.২ লিটার টার্বো পেট্রল। কোম্পানি C5 এয়ারক্রস লঞ্চের পর থেকেই দেশে ডিলারশিপের সংখ্যা বাড়িয়েছে। ভারত জুড়ে আরও শহরে এখন সিট্রনের শোরুম পাওয়া যাবে। মোট ১৯টি শহরে ২০টি শোরুমের মাধ্যমে গাড়ির বিক্রি হবে। এতে স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি রাখা হয়েছে ২ বছর বা ৪০,০০০ কিলোমিটার।

Citroen C3 Launch: কী কী ফিচার পাবেন গাড়িতে ?
C3 লাইভ ও ফিল ট্রিম-এ পাবেন। ফিল ট্রিমে আরও বৈশিষ্ট্য দিয়েছে কোম্পানি। C3-এর টপ-এন্ড ট্রিমগুলিতে একটি ১০ ​​ইঞ্চি টাচস্ক্রিন সহ একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ওয়্যারলেস স্মার্টফোন সংযোগ, USB চার্জিং স্লট ও আরও অনেক কিছু রয়েছে। তবে এতে পিছনের ক্যামেরা বা ওয়াইপারের মতো বৈশিষ্ট্যগুলি পাবেন না। গাড়িতে চার স্পিকারের অডিও সিস্টেম ও মৌলিক সুরক্ষার সরঞ্জাম দেওয়া হয়েছে। C3 এছাড়াও তিনটি প্যাক/ ৫৬ কাস্টমাইজেশন বিকল্প ও ১০টি রঙের কাস্টমাইজেশনের সুযোগ দেয়। এমনকী গাড়ির ভিতরের রং কাস্টমাইজ করা যেতে পারে। এই দামে C3 এন্ট্রি লেভেল সাবকমপ্যাক্ট এসইউভি স্পেসে Nissan Magnite, Renault Kiger ছাড়াও টাটা পাঞ্চের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।

আরও পড়ুন : BMW G 310 RR : তিন লাখে দুর্দান্ত স্পোর্টস হুইল , দেখুন নতুন বিএমডব্লিউর এই বাইকের ছবি

সেরা শিরোনাম

TATA Car Price Hike : ২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
Gold and Silver Price: সোনা কেনার পরিকল্পনা ? খসবে মোটা টাকা, জেনে নিন আজ সোনা ও রুপোর দাম কত
সোনা কেনার পরিকল্পনা ? খসবে মোটা টাকা, জেনে নিন আজ সোনা ও রুপোর দাম কত
Sugar Stocks Jumps : একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget