এক্সপ্লোর

Cyber Fraud: খোদ পুলিশই জালিয়াতির কবলে ! কিউআর কোড স্ক্যান করতেই খোয়ালেন ২.২ লাখ টাকা

QR Code Scan: পুনের কাছে সাসওয়াদের একজন পুলিশ কর্মী কিউআর কোড স্ক্যান করে একটি বেকারিতে বিল শোধ করছিলেন। কিছুক্ষণ পরে তাঁর কাছে একটি মেসেজ আসে, তাঁর সেভিংস অ্যাকাউন্ট থেকে ১৮,৭৫৫ টাকা তুলে নেওয়া হয়েছে।

পুনে: দেশে বেড়েই চলেছে সাইবার অপরাধের ঘটনা। প্রতিদিনই সাইবার জালিয়াতিতে লক্ষ লক্ষ টাকা লুট করছে প্রতারকরা। সাধারণ মানুষ যেমন এর কবলে পড়ছে, তেমনি সম্প্রতি জানা গিয়েছে এক পুলিশ অফিসারও এই সাইবার জালিয়াতির (Cyber Fraud) কবলে পড়েছেন। পুনেতেই ঘটেছে এমন ঘটনা, এক পুলিশ কনস্টেবল সেখানে দোকানের মালপত্র কিনে কিউ আর কোড স্ক্যান করে টাকা দিতে গিয়েই সর্বস্বান্ত হয়েছেন। আর সেই কিউ আর কোড স্ক্যান করার কিছুক্ষণের মধ্যেই তাঁর অ্যাকাউন্ট থেকে ২ লক্ষ টাকা খোয়া চলে যায়। কীভাবে ঘটে এই ঘটনা ?

কীভাবে প্রতারণার শিকার হলেন তিনি

পুনের কাছে সাসওয়াদের একজন পুলিশ কর্মী কিউআর কোড স্ক্যান করে একটি বেকারিতে বিল শোধ করছিলেন। কিছুক্ষণ পরে তাঁর কাছে একটি মেসেজ আসে যে তাঁর সেভিংস অ্যাকাউন্ট থেকে ১৮,৭৫৫ টাকা তুলে নেওয়া হয়েছে। এরপরে যখন তিনি তাঁর দ্বিতীয় অ্যাকাউন্টটি দেখেন, তখন তিনি জানতে পারেন যে সেই অ্যাকাউন্ট থেকেও ১২,২৫০ টাকার একটি অবৈধ লেনদেন হয়েছে। এখানেই থেমে থাকেনি বিষয়টা। একটি ব্যাঙ্কে তাঁর গোল্ড লোনের অ্যাকাউন্ট ছিল, তাঁর ফোনে কিছুক্ষণ পরেই মেসেজ আসে যে সেই ঋণের অ্যাকাউন্ট থেকেও ১.৯ লক্ষ টাকার লেনদেন করার জন্য ওটিপি এসেছে। তিনি স্বাভাবিকভাবেই সেই ওটিপি দেননি, কিন্তু তারপরেও সেই লেনদেন সফল হয়ে যায়।

এই ওটিপি তিনি কারও সঙ্গে শেয়ার করেননি। কিন্তু তারপরেও জালিয়াতির শিকার হলেন সেই পুলিশ কনস্টেবল। এভাবে মোট ২.২ লক্ষ টাকা খোয়া যায় তাঁর মাত্র কয়েক মিনিটের মধ্যেই।

ক্রেডিট কার্ডেও নজর ছিল প্রতারকের

প্রতারকরা এখানেই থেমে থাকেনি। তাঁর ক্রেডিট কার্ডের মাধ্যমে অবৈধভাবে লেনদেনের চেষ্টাও করছিল প্রতারকরা। কিন্তু সেই কনস্টেবল সঙ্গে সঙ্গে তাঁর অ্যাকাউন্ট ব্লক করে দেয়। এভাবে তিনি প্রতারণার হাত থেকে বেঁচে যান। তদন্তে জড়িত সেই পুলিশ জানিয়েছে ম্যালওয়্যার সম্বলিত এপিকে ফাইলের মাধ্যমে প্রতারকরা এই জালিয়াতি করতে চেয়েছিল।

সাইবার জালিয়াতি এড়িয়ে চলুন এভাবে

যে কোনো কিউআর কোড স্ক্যান করার আগে প্রাপকের নাম, অন্য তথ্য যাচাই করে নিতে হবে। সন্দেহজনক স্থানে কিউআর কোড স্ক্যান করে নিতে হবে। টেক্সট মেসেজ, হোয়াটসঅ্যাপ কিংবা সমাজমাধ্যম থেকে আসা লিঙ্কে ক্লিক করতে যাবেন না। ডিজিটাল লেনদেনের জন্য সবসময় অফিসিয়াল অ্যাপ ব্যবহার করুন। শুধুমাত্র গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করলে সুরক্ষিত থাকা যাবে।

আরও পড়ুন: Xmail: আবার চমক ইলন মাস্কের ! আসতে চলেছে জিমেলের 'প্রতিদ্বন্দ্বী' ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Price Hike: ফের দাম বাড়ছে একাধিক জিনিসের, অগাস্ট মাস থেকেই, উৎসবের আগে জোর ধাক্কা
ফের দাম বাড়ছে একাধিক জিনিসের, অগাস্ট মাস থেকেই, উৎসবের আগে জোর ধাক্কা
Bank of Baroda: বিশাল সাইবার হামলা এই ব্যাঙ্কে! ব্যাঙ্ক অব বরোদার গ্রাহকদের তথ্য ফাঁসের অভিযোগ, আপনার অ্যাকাউন্ট কি সুরক্ষিত?
বিশাল সাইবার হামলা এই ব্যাঙ্কে! ব্যাঙ্ক অব বরোদার গ্রাহকদের তথ্য ফাঁসের অভিযোগ, আপনার অ্যাকাউন্ট কি সুরক্ষিত?
Gold Price Today: সোনা কিনবেন নাকি অপেক্ষা করবেন? আজও চড়া দামে হলমার্ক সোনা, তবে ১ লক্ষ টাকার নীচে নামতে পারে দাম?
সোনা কিনবেন নাকি অপেক্ষা করবেন? আজও চড়া দামে হলমার্ক সোনা, তবে ১ লক্ষ টাকার নীচে নামতে পারে দাম?
E20 Janta Party : ১০০ শতাংশ পেট্রোল চাই পাম্পে, এবার ককরোচ জনতা পার্টির পথে E20 জনতা পার্টি, কবে আন্দোলন ?
১০০ শতাংশ পেট্রোল চাই পাম্পে, এবার ককরোচ জনতা পার্টির পথে E20 জনতা পার্টি, কবে আন্দোলন ?

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget