এক্সপ্লোর

Cyber Fraud: অনলাইনে টাকা-পয়সা লেনদেন এবার আরও সুরক্ষিত, বড় পদক্ষেপ RBI-এর

Reserve Bank of India: বেশ কিছু বছর ধরেই ডিজিটাল পেমেন্ট সিস্টেমকে আরও বেশি নিরাপদ রাখতে কিছু পদক্ষেপ করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। এবারে নয়া সিস্টেম চালু করবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।

RBI Digital Intelligence Platform: ভারতে ক্রমেই বাড়ছে সাইবার জালিয়াতির ঘটনা। ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে এই ধরনের আর্থিক জালিয়াতি (Cyber Fraud) বেশি পরিমাণে দেখা যাচ্ছে। তবে এবার ডিজিটাল মাধ্যমে অর্থ লেনদেনের ক্ষেত্রে নিরাপত্তা বলয় আরও মজবুত করতে বড় পদক্ষেপ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আজ ৭ জুন শুক্রবার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানান যে রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India) এবার সাইবার জালিয়াতি রুখতে ডিজিটাল পেমেন্ট অনেক বেশি নিরাপদ রাখতে চালু করবে ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম (Digital Intelligence Platform)।

বেশ কিছু বছর ধরেই ডিজিটাল পেমেন্ট সিস্টেমকে আরও বেশি নিরাপদ রাখতে কিছু পদক্ষেপ করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। সাইবার জালিয়াতির (Cyber Fraud) ঘটনা কমাতে এবারে নয়া সিস্টেম চালু করবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। আরবিআইয়ের পক্ষ থেকে আজ মুদ্রানীতির বৈঠক হওয়ার পরে স্পষ্টই জানানো হয়েছে যে, 'ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে এবার থেকে রিয়াল টাইম ডেটা শেয়ার এবং নেটওয়ার্ক লেভেলের ইন্টেলিজেন্স প্রবর্তন করতে চালু করা হবে ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম তৈরির জন্য একটি পৃথক কমিটি গঠন করবে রিজার্ভ ব্যাঙ্ক।' ২০২৪-২৫ অর্থবর্ষের দ্বিমাসিক মুদ্রানীতির বৈঠকের পরে এই কথা জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

ব্যাঙ্কবাজার ডট কমের সিইও অধীল শেট্টি রিজার্ভ ব্যাঙ্কের নানারকম উন্নয়নমূলক কর্মকান্ডের কথা উল্লেখ করে জানিয়েছেন যে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে নিরাপত্তা ও সুরক্ষা আরও মজবুত করার লক্ষ্যে কাজ করে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক আর তাই জন্যেই সাধারণ মানুষ এই সংস্থার উপর ভরসা রেখেছে। এই বিশ্বাসকে জারি রাখার জন্য জালিয়াতির ঘটনা কমিয়ে আনা অপরিহার্য। গ্রাহকদের সুরক্ষার জন্য ব্যাঙ্ক, এনপিসিই, কার্ড নেটওয়ার্ক, পেমেন্ট এগ্রিগেটর, পেমেন্ট অ্যাপগুলির সচেতনতা থাকা সত্ত্বেও নেটওয়ার্ক স্তরের বুদ্ধিমত্তা এবং রিয়েল টাইম তথ্য জানার দরকার রয়েছে। আর তাই জালিয়াতির মোকাবিলায় উন্নত স্তরের প্রযুক্তি যথা ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম ব্যবহারের কথা ভেবেছে রিজার্ভ ব্যাঙ্ক।'

৩০ মে রিজার্ভ ব্যাঙ্কের তরফে যে প্রতিবেদন পেশ করা হয় সেখানে দেখা যায়, ২০২৩-২৪ অর্থবর্ষে বিভিন্ন মাধ্যমে আর্থিক জালিয়াতির সংখ্যা ১৬৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৬,০৭৫টি ঘটনায়। এর আগের ২০২২-২৩ অর্থবর্ষে এই সাইবার জালিয়াতির ঘটনা দায়ের হয়েছিল মাত্র ১৩,৫৬৪টি।

আরও পড়ুন: Stock Market Update: মোদির জোটসঙ্গীর স্ত্রী, ৫ দিনে এই স্টকে আয় করেছেন ৫৭৯ কোটি টাকা

সেরা শিরোনাম

How To Make 5 Crore: পৈতৃক সম্পত্তি নেই, তাও মাসে কয়েক হাজার টাকা বিনিয়োগেই জমাতে পারেন কোটি কোটি টাকার পোর্টফোলিও!
পৈতৃক সম্পত্তি নেই, তাও মাসে কয়েক হাজার টাকা বিনিয়োগেই জমাতে পারেন কোটি কোটি টাকার পোর্টফোলিও!
Retail Inflation: রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য
রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget