এক্সপ্লোর

Dell Layoff: টেক দুনিয়ায় ফের কর্মী ছাঁটাই ! AI-এর জন্য কাজ হারাবেন এই সংস্থার ১২,৫০০ কর্মী

Job Cuts 2024: বিজনেস ইনসাইডার সংবাদসংস্থা জানাচ্ছে, একটি আভ্যন্তরীণ বার্তার মাধ্যমে ডেল তাদের কর্মীদের এই ছাঁটাইয়ের ব্যাপারে জানিয়েছে। সংস্থা জানিয়েছে যে তারা তাদের সেলস টিমে বদল আনতে চাইছে।

Job Cuts: টেক দুনিয়ায় উত্তরোত্তর বাড়ছে কর্মী ছাঁটাইয়ের মাত্রা। ইনটেলের পর এবার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কম্পিউটার প্রস্তুতকারক সংস্থা ডেল কর্মী ছাঁটাইয়ের (Dell Layoffs) কথা ঘোষণা করল। সারা বিশ্বজুড়ে তাদের মোট কর্মী সংখ্যার ১০ শতাংশ ছেঁটে ফেলতে চাইছে ডেল। আর এই সিদ্ধান্তের কারণে কাজ হারাবেন ১২,৫০০ কর্মী। আর কর্মী ছাঁটাইয়ের (Layoff News) এই প্রক্রিয়া সম্পূর্ণটাই হবে সংস্থার সেলস বিভাগে। এর প্রভাব পড়বে সারা বিশ্বজুড়ে।

AI-র দিকে নজর দিতে কমবে কর্মী সংখ্যা

বিজনেস ইনসাইডার সংবাদসংস্থা জানাচ্ছে, একটি আভ্যন্তরীণ বার্তার মাধ্যমে ডেল তাদের কর্মীদের এই ছাঁটাইয়ের ব্যাপারে জানিয়েছে। সংস্থা জানিয়েছে যে তারা তাদের সেলস টিমে বদল আনতে চাইছে। আর এর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ভিত্তি করে নতুন সেলস টিম গড়ে তোলা হবে। সংস্থা চায় যাতে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ভিত্তি করে টিম গড়ে তোলা যায়।

গ্লোবাল সেলস মর্ডানাইজেশন স্কিমে কাজ করছে ডেল

ডেল সংস্থার সিনিয়র এক্সিকিউটিভ বিল স্ক্যানেল এবং জন বায়ার্নের মাধ্যমে এই আভ্যন্তরীণ বার্তাটি পাঠানো হয়েছে। এর নাম দেওয়া হয়েছে গ্লোবাল সেলস মর্ডানাইজেশন আপডেট। এখানে বলা হয়েছে যে সংস্থার ব্যবসাকে একটা নতুন অভিমুখে নিয়ে যাওয়া হবে। ম্যানেজমেন্ট এবং বিনিয়োগের পুনর্গঠনে জোর দেওয়া হবে। আর তাই সেলস টিম নিয়ে নতুন করে ভাবতে চলেছে সংস্থা।

বড় পদে থাকা ব্যক্তিদের সমস্যা

প্রতিবেদনের মাধ্যমে জানা গিয়েছে এবং ডেল সংস্থার সেলস বিভাগের বহু কর্মী জানিয়েছেন যে তাদের ছাঁটাই করা হয়েছে। আর এই কর্মী ছাঁটাইয়ের সবথেকে বড় শিকার হবেন সংস্থার বড় পদে থাকা কর্মীরা যেমন ম্যানেজার, ডিরেক্টর, ভাইস প্রেসিডেন্ট প্রমুখরা। তাদের মধ্যে কেউ কেউ বিগত ২০ বছর ধরে এই সংস্থায় কাজ করছেন।

ইনটেলে ১৫ হাজার কর্মী ছাঁটাই হয়েছে

এর কিছুদিন আগেই বিশ্বের অন্যতম সেরা চিপ নির্মাতা সংস্থা ইনটেল জানিয়েছে যে তাদের ১৫ হাজার কর্মীকে ছাঁটাই করা হয়েছে। প্রতিযোগিতায় পাল্লা দিতে না পেরে বিগত বেশ কয়েক বছর ধরে সংস্থার রেভিনিউ কমেছে, তাঁর বাজার মূলধনও অনেকাংশে কমে গিয়েছে আর তাই খরচ বাঁচাতে কর্মী ছাঁটাই করেছে সংস্থা। আর এর প্রভাবে এই সংস্থার স্টকেও এসে ২৮ শতাংশ পতন।

আরও পড়ুন: SBI Chairman: স্টেট ব্যাঙ্কের নতুন চেয়ারম্যান ঘোষণা, দীনেশ খারার জায়গায় এলেন সিএস শেঠি, কে এই ব্য়ক্তি ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda
Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget