এক্সপ্লোর

Disney Layoffs: খরচ নিয়ন্ত্রণের জন্য ডিজনিতে কর্মী ছাঁটাই, চাকরি খোয়াতে পারেন প্রায় ৭ হাজার

Layoffs: আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশেই চলছে কর্মী ছাঁটাই। বড় বড় প্রযুক্তি সংস্থাগুলি একধাক্কায় ব্যাপক হারে কর্মী ছাঁটাই শুরু করেছে। প্রভাব পড়েছে ভারতেও।

Disney Layoffs: এবার কর্মী ছাঁটাই হবে ডিজনিতেও (Disney)। বিনোদন দুনিয়ার এই সংস্থা সম্প্রতিই ঘোষণা করেছে যে খরচ নিয়ন্ত্রণের জন্য কর্মী ছাঁটাই (Layoffs) করা হবে। ডিজনি সংস্থার সিইও Bob Iger জানিয়েছেন অন্তত ৭০০০ কর্মী চাকরি খোয়াতে পারেন এই ছাঁটাইয়ের ধাক্কায়। বিভিন্ন বিভাগ থেকে চলবে ছাঁটাই প্রক্রিয়া। তবে ডিজনি সংস্থার নির্দিষ্ট কোন কোন বিভাগে ছাঁটাইয়ের প্রভাব পড়বে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। ডিজনি সংস্থার সাম্প্রতিক ত্রৈমাসিক আয় ঘোষণার পরই এই বড় সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। 

আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশেই চলছে কর্মী ছাঁটাই। বড় বড় প্রযুক্তি সংস্থাগুলি একধাক্কায় ব্যাপক হারে কর্মী ছাঁটাই শুরু করেছে। কোন কোনও সংস্থায় গতবছর অর্থাৎ ২০২২ সাল থেকেই চলছে ছাঁটাই প্রক্রিয়া। এই বছরেও ওই সংস্থাগুলিতে চালু রয়েছে কর্মী ছাঁটাই। এবার সেই দলেই নাম জুড়েছে ডিজনি সংস্থাও। 

Zoom: কর্মী ছাঁটাই (Layoffs) হচ্ছে জুম ভিডিও কমিউনিকেশন (Zoom Video Communications) সংস্থায়। কোভিডকালে বিশেষ করে লকডাউনের সময় বিভিন্ন কাজের জন্য প্রায় সকলে জুম কলের সঙ্গে পরিচিত হয়ে গিয়েছিলেন। সেই সংস্থাতেই এবার কর্মী ছাঁটাই হয়েছে। রয়টার্সের রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৩০০ কর্মী চাকরি খুইয়েছেন। জুম ভিডিও কমিউনিকেশন সংস্থার দাবি, করোনার প্রকোপ কমার সঙ্গে সঙ্গে তাদের ভিডিও কনফারেন্সিং পরিষেবার চাহিদাও কমেছে। প্রায় ১৫ শতাংশ ওয়ার্কফোর্স একধাক্কায় কমিয়ে দিয়েছে এই ভিডিও কনফারেন্সিং সংস্থা। এর পাশাপাশি সংস্থার সিইও এরিক ইউয়ান ঘোষণা করেছেন, তিনি আগামী অর্থবর্ষের জন্য তাঁর বেতন ৯৮ শতাংশ কমিয়ে নেবেন। তাছাড়াও ত্যাগ করবেন নিজের বোনাস। প্রসঙ্গত করোনার সময়ে বাড়িতে বসে অফিস মিটিং কিংবা পড়াশোনা করা- সবকিছুরই অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছিল জুম ভিডিও কল। ক্রমশ করোনার প্রকোপ কমার সঙ্গে সঙ্গে এই কমিউনেকশন সংস্থার চাহিদা কমেছে। আর তার জেরেই একপ্রকার বাধ্য হয়ে কর্মী ছাঁটাইয়ের ক্ষেত্রে আগ্রহ দেখিয়েছে এই সংস্থা। 

Infosys: উইপ্রোর পর এবার ইনফোসিস। সূত্রের খবর, সম্প্রতি কয়েকশো ফ্রেশারকে ছাঁটাই করেছে ইনফোসিস সংস্থা। কারণ এই ফ্রেশাররা ইনফোসিসের আয়োজন করা একটি internal fresher assessment (FA) পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। ভারতের আইটি কোম্পানি ইনফোসিস প্রায় ৬০০ জন ফ্রেশারকে ছাঁটাই করে দিয়েছে বলে শোনা যাচ্ছে বিভিন্ন সূত্রে। জানা গিয়েছে, ইনফোসিস কর্তৃপক্ষ একটি ইন্টারনাল টেস্টের আয়োজন করেছিল। সেখানে সব ফ্রেশারদের অংশগ্রহণ করতে বলা হয়েছিল। এই ইন্টারনাল পরীক্ষায় পাশ করতে না পারার ফলে ৬০০ কর্মীকে সরিয়ে দেওয়া হয়েছে সংস্থা থেকে। এই পরিসংখ্যান অবশ্য গত কয়েক মাসের মিলিত পরিসংখ্যান। 

আরও পড়ুন- প্রায় ৬০০ 'ফ্রেশার'-কে ছাঁটাই করল ইনফোসিস কর্তৃপক্ষ, কিন্তু কেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Dividend Stock : একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
Blinkit Store License Suspended : আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো
আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো
New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget