এক্সপ্লোর

Dividend Stock: একটা শেয়ারেই ৬৮৫ টাকা ডিভিডেন্ড দেবে এই সংস্থা, জানুন রেকর্ড ডেট

Dividend Stock 3M India: 3M India সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ৫ জুলাই ২০২৪ এই সংস্থার স্টকের ডিভিডেন্ড দেওয়ার রেকর্ড ডেট অর্থাৎ এই দিন পর্যন্ত এই স্টক যাদের কেনা থাকবে তারা ডিভিডেন্ড পাবেন।

Stock Market: আগামী সপ্তাহেই বেশ কিছু সংস্থার স্টকে ডিভিডেন্ড (Dividend Stock) দেওয়ার কথা রয়েছে। মহিন্দ্রা থেকে টাটা, ডিভিডেন্ডের রেকর্ড ডেট রয়েছে আগামী সপ্তাহেই। তাঁর সঙ্গে এবার আরও একটি শেয়ারে দিচ্ছে চমকে দেওয়া ডিভিডেন্ড। মার্কিনি মুলুকের সংস্থা 3M Co-এর ভারতীয় শাখা 3M India-র স্টকে মিলবে বিপুল ডিভিডেন্ড (Dividend Stock)। ১০ টাকা ফেসভ্যালুর একটি শেয়ারে এই সংস্থা সব মিলিয়ে ৬৮৫ টাকা ডিভিডেন্ড দিতে চলেছে। ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য এই ডিভিডেন্ড (3M India Dividend) দেওয়ার কথা ঘোষণা করেছে সংস্থা তাঁর এক্সচেঞ্জ ফাইলিংয়ে। জানা গিয়েছে রেকর্ড ডেটও।

3M India সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ৫ জুলাই ২০২৪ এই সংস্থার স্টকের ডিভিডেন্ড দেওয়ার রেকর্ড ডেট অর্থাৎ এই দিন পর্যন্ত এই স্টক যাদের কাছে পোর্টফোলিওতে কেনা থাকবে তারা এই ডিভিডেন্ড পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। সংস্থার বার্ষিক সভার ৩০ দিনের মধ্যেই এই ডিভিডেন্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে বিনিয়োগকারীদের। এর মধ্যে রয়েছে চূড়ান্ত ডিভিডেন্ড এবং একটি বিশেষ ডিভিডেন্ড। ১৬০ টাকার চূড়ান্ত ডিভিডেন্ড এবং ৫২৫ টাকার বিশেষ ডিভিডেন্ড দিতে চলেছে 3M India সংস্থা।

২০২৩ সালে এই সংস্থাই শেয়ার পিছু ১০০ টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছিল। তারও আগে ২০২২ সালে ৮৫০ টাকার বিশেষ ডিভিডেন্ড দিয়েছিল সংস্থা। বিগত ২৮ মার্চ ২০২৪ এই সংস্থার বোর্ড সংস্থার ত্রৈমাসিক ফলাফল প্রকাশ করে যেখানে দেখা যায় জানুয়ারি থেকে মার্চের মধ্যে এই সংস্থা ১৭২.৮৫ কোটি টাকা মুনাফা করেছে। এর আগের অর্থবর্ষের একই ত্রৈমাসিকে এই সংস্থা ১৩৫.৭২ কোটি টাকার মুনাফা করেছিল অর্থাৎ সংস্থার গ্রোথ হয়েছে ২৭.৪ শতাংশ। অপারেশনস থেকে সংস্থার রেভিনিউ এসেছে ১০৯৪.৫৫ কোটি টাকা, ২০২৩ সালের চতুর্থ ত্রৈমাসিকে যেখানে এসেছিল ১০৪৬.০৪ কোটি টাকা। অর্থাৎ রেভিনিউ বেড়েছে ৪.৬ শতাংশ। সংস্থার EBITDA ২১.৪.২ কোটি টাকায় দাঁড়িয়ে, বছরে ১০.৬ শতাংশ বেশি।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Share Market This Week: আগামী সপ্তাহে আসছে এই আইপিওগুলি, কোনটিতে বিনিয়োগে আপনার লাভ

সেরা শিরোনাম

Retail Inflation: রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য
রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
Gold Price Today: কলকাতায় সোনার দামে বড় বদল! পুজো শুরুর আগে ২২ ক্যারেটের বিক্রির দর কত?
কলকাতায় সোনার দামে বড় বদল! পুজো শুরুর আগে ২২ ক্যারেটের বিক্রির দর কত?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget