এক্সপ্লোর

Diwali 2021: কম দামে বেশি ফিচার, দীপাবলিতে দেখে নিন এই ৬ গাড়ি

Diwali 2021: সাশ্রয়ের সঙ্গে সঙ্গে কম দামে বেশি ফিচার দিচ্ছে এই গাড়িগুলি। কমপ্যাক্ট এসইউভি থেকে স্মল কার ও হ্যাচব্যাক সবই রয়েছে এই তালিকায়।

নয়াদিল্লি: দীপাবলি উপলক্ষে নতুন গাড়ি কেনার পরিকল্পনা করলে দেখতে পারেন এই ৬ গাড়ি। সাশ্রয়ের সঙ্গে সঙ্গে কম দামে বেশি ফিচার দিচ্ছে এই গাড়িগুলি। কমপ্যাক্ট এসইউভি থেকে স্মল কার ও হ্যাচব্যাক সবই রয়েছে এই তালিকায়। দেখে নেওয়া যাক এই ৬ গাড়ির তালিকা।

Maruti Suzuki Alto: কম বাজেটের গাড়ি খুঁজলে মারুতি সুজুকির অল্টো একটি ভাল অপশন হতে পারে। এই মডেল কোম্পানির অন্যতম জনপ্রিয় গাড়ি। মাইলেজের দিক থেকেও অল্টো একটি দুর্দান্ত গাড়ি। প্রতি লিটারে 22.5 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয় অল্টো। গাড়িতে রয়েছে 796 সিসি ইঞ্জিন। এতে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS), ইলেকট্রনিক ব্রেকফোর্স ডিস্ট্রিবিউশন (EBD), সিট বেল্ট রিমাইন্ডার, স্পিড অ্যালার্ট সিস্টেম, ড্রাইভার-সাইড এয়ারব্যাগ ও রিভার্স পার্কিং সেন্সরের মতো দুর্দান্ত বৈশিষ্ট্যগুলি পাবেন। এই গাড়ির দাম শুরু 3.15 লক্ষ টাকা থেকে। 

Datsun Redi-Go: Maruti Suzuki Alto-র সঙ্গে টক্কর দেওয়ার জন্য তৈরি হয়েছে এই গাড়ি।Datsun Redi-Go-তে রয়েছে একটি 0.8-লিটার পেট্রোল ইঞ্জিন। যা 54PS শক্তি উৎপন্ন করে। প্রতি লিটারে 22.7 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয় এই গাড়ির ইঞ্জিন। এছাড়াও গাড়িতে ইবিডি, এবিএস, ড্রাইভার সাইড এয়ারব্যাগ, সিট বেল্ট রিমাইন্ডার, রিয়ার পার্কিং সেন্সর ও স্পিড ওয়ার্নিং সিস্টেমের মতো অনেক লেটেস্ট ফিচার রয়েছে। Datsun Ready-Go-এর দাম শুরু 2.95 লক্ষ টাকা।

Renault Kwid : একই সেগমেন্টে অন্যদের তুলনায় এই গাড়িতে আরও স্টাইলিশ ফিচার পাবেন ক্রেতা। নতুন Kwid-এ রয়েছে 799cc পেট্রোল ইঞ্জিন। এই গাড়ি মাইলেজের দিক থেকেও বেশ ভাল। Kwid প্রতি লিটারে প্রায় 25.17 কিলোমিটার মাইলেজ দেয়। Kwid-এর সম্পূর্ণ নতুন ভেরিয়েন্টে EBD, ABS, স্পিড অ্যালার্ট সিস্টেম, সিট বেল্ট রিমাইন্ডার, ড্রাইভার সাইড এয়ারব্যাগ এবং রিভার্স পার্কিং সেন্সর রয়েছে। Renault Kwid-এর দাম 4.06 লক্ষ টাকা থেকে শুরু।

Maruti Suzuki S-Presso : Maruti Suzuki S-Presso-এ একটি BS6 কমপ্লায়েন্ট 1.0-লিটার পেট্রোল ইঞ্জিনের গাড়ি। 67ব্রেক হর্সপাওয়ার ও 90 নিউটন-মিটার টর্ক দেয়। এই ইঞ্জিনে একটি 5-স্পিড ম্যানুয়াল ও অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশন গিয়ারবক্স অপশন রয়েছে। হার্টেক্ট প্ল্যাটফর্মে এই গাড়ি তৈরি হয়েছে। এই গাড়িতে এয়ারব্যাগ, রিভার্স পার্কিং সেন্সর, ইবিডি, অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম, সিট বেল্ট রিমাইন্ডার ও স্পিড অ্যালার্ট সিস্টেম রয়েছে। S-Presso-র দাম 3.70 লক্ষ টাকা থেকে শুরু।

Hyundai Santro: হুন্ডাইয়ের স্যান্ট্রো সেভাবে সাশ্রয়ী গাড়ির তকমা না পেলেও কিছু অসামান্য ফিচার রয়েছে এই গাড়িতে। পেট্রোল ও সিএনজি ইঞ্জিন বিকল্প সহ বাজারে পাওয়া যায় এই গাড়ি। এতে স্বয়ংক্রিয় ও ম্যানুয়াল ট্রান্সমিশন পাওয়া যায়। কোম্পানির দাবি, যে গাড়িটি প্রতি লিটারে 20 কিমি মাইলেজ দেয়। গাড়িতে রয়েছে একটি শক্তিশালী ইঞ্জিন-সহ 5-স্পিড গিয়ারবক্স। এই গাড়ির এক্স-শোরুম মূল্য 4.76 লক্ষ টাকা।

Nissan Magnite : এই সাশ্রয়ী গাড়ির তালিকায় রয়েছে সাবকমপ্যাক্ট SUV নিসান ম্যাগনাইট। এই গাড়ি কমপ্যাক্ট এসইউভি হলেও এটি ছোট SUV-র মতো দেখায় না। এর সামনের গ্রিল, টেইল লাইট ও অ্যালয় হুইলস এই গাড়িকে স্পোর্টি লুক দেয়। এর ইন্টেরিয়রের ডিজাইনও বেশ সিম্পল রাখা হয়েছে। এতে দুটি ইঞ্জিন অপশন রয়েছে। গাড়ির দাম 5.61 লাখ টাকা।

আরও পড়ুন : Diwali Special: কমপ্যাক্ট ডিজাইনে লম্বা বনেট, সত্যিই সুপার কার Ferrari Roma

আরও পড়ুন : MG Astor Update : ৫০০-র বেশি গাড়ি ডেলিভারি, কেন চাহিদা বাড়ছে অ্যাস্টরের ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget