এক্সপ্লোর

Trump Tariff Cut : ভারতকে চাপে রাখতে গিয়ে 'বিপাকে ট্রাম্প' ! নিতে হল এই সিদ্ধান্ত, দেশের ২০০টি পণ্যে ছাড় 

India US Trade Deal : অর্থনীতির বিশ্লেষকরা বলছেন, ভারত থেকে আমদানি করা জিনিসে বিপুল শুল্ক চাপানোয় আমেরিকায় সেই পম্যের দাম বেড়ে যাচ্ছিল।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • আমেরিকায় পণ্যের দাম বৃদ্ধি, ক্ষোভের মুখে ট্রাম্প।
  • ভারত থেকে আমদানি করা ২০০ পণ্যের শুল্ক তুলে নিলেন।
  • চা, কফি, মশলা, বাদাম, ফলের রসে ছাড়।
  • চিংড়ি, চাল, গয়না, পোশাকে শুল্ক বহাল থাকবে।

 

India US Trade Deal : অন্যের 'ক্ষতি করতে গিয়ে' নিজের দেশেই ক্ষোভের শিকার হচ্ছিলেন তিনি। যার ফলে এবার ভারতের ২০০টিরও বেশি পণ্যে ৫০ শতাংশ শুল্ক (Trump Tariff) তুলে দিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। অর্থনীতির বিশ্লেষকরা বলছেন, ভারত থেকে আমদানি করা জিনিসে বিপুল শুল্ক চাপানোয় আমেরিকায় সেই পম্যের দাম বেড়ে যাচ্ছিল। যা নিয়ে আমেরিকাতেই ক্ষোভের মুখে পড়ছিলেন মার্কিন প্রেসিডেন্ট, তাই এই সিদ্ধান্ত।    

কেন এই ৫০ শতাংশ শুল্ক আরোপ
 অগাস্টে ভারতের উপর ৫০% শুল্ক আরোপ করেন ট্রাম্প। এর মধ্যে ২৫% রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার জন্য জরিমানা হিসেবে আরোপ করা হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত এই শুল্ক কাপড় থেকে শুরু করে চামড়া, গয়না ও সামুদ্রিক খাবার পর্যন্ত শিল্পগুলিকে প্রভাবিত করেছে। তবে, ট্রাম্প নভেম্বরের মধ্যে ২০০টিরও বেশি কৃষি ও কৃষিজাত পণ্যের উপর আমদানি শুল্ক কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন। এতে ভারতীয় রফতানির ক্ষেত্রে নতুন করে আশা তৈরি হয়েছে।

ট্রাম্প কোন পণ্যে অব্যাহতি দিয়েছেন ?
১ চা, কফি রয়েছে সবার আগে
২ এ ছাড়াও হলুদ, আদা, দারুচিনি, এলাচ, কালো , গোল মরিচ, লবঙ্গ ও জিরা জাতীয় মশলা।
৩ এই ছাড়ে নাম রয়েছে কাজুর মতো আরও অনেক ধরনের বাদাম বা গাছের বাদাম।
৪ প্রক্রিয়াজাত খাবার, সব ধরনের মৌসুমি ফল, ফলের পাল্প, ফলের রস ইত্যাদি।

দুজনের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা চলছে
ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন (FIEO) জানিয়েছে, আমদানি শুল্ক অব্যাহতি ভারতীয় রফতানিকে প্রায় ২.৫-৩ বিলিয়ন ডলারের লাভ দিতে পারে। এই পদক্ষেপকে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির চলমান আলোচনায় একটি ইতিবাচক সংকেত হিসেবেও দেখা যেতে পারে।

কোন পণ্য়ে ছাড় নেই
তবে, চিংড়ি, বাসমতি চাল, রত্ন ও গয়না এবং পোশাকের ক্ষেত্রে বর্তমানে কোনও ছাড় নেই; এই পণ্যের উপর সম্পূর্ণ শুল্ক বহাল থাকবে। ট্রাম্প এই তালিকা থেকে বেশ কিছু তাজা এবং লেবুজাতীয় ফল এবং কলাও বাদ দিয়েছেন, তাই অনেক বিশেষজ্ঞ এই ছাড়ের সুযোগ সীমিত বলে মনে করেন।

ট্রাম্প কেন এই সিদ্ধান্ত নিলেন ?
ট্রাম্পের এই সিদ্ধান্তের পিছনে রয়েছে অনেক কারণ। সেই কারণে নির্বাচিত পণ্যের উপর শুল্ক তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থনীতির বিশেষজ্ঞরা বলছেন,ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপানোর ফলে মার্কিন বাজারে অনেক পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এর ফলে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছিল। ভারতের রফতানি করা খাদ্য ও পানীয় কিনতে তাদের আগের চেয়ে বেশি ব্যয় করতে হচ্ছিল। সেই কারণেই এই সিদ্ধান্ত।

Frequently Asked Questions

আমেরিকা কেন ভারতের ২০০টিরও বেশি পণ্যের উপর থেকে ৫০ শতাংশ শুল্ক তুলে নিল?

আমেরিকায় ভারতীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। এই কারণে, ডোনাল্ড ট্রাম্প এই শুল্ক তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

কোন কোন পণ্যের উপর থেকে শুল্ক ছাড় দেওয়া হয়েছে?

চা, কফি, বিভিন্ন মশলা (হলুদ, আদা, এলাচ), কাজু এবং প্রক্রিয়াজাত খাবার ও ফলের উপর শুল্ক ছাড় দেওয়া হয়েছে।

কোন পণ্যের উপর এখনও শুল্ক বহাল থাকবে?

চিংড়ি, বাসমতি চাল, রত্ন ও গয়না, পোশাক এবং কিছু তাজা ফল ও কলার উপর এখনও সম্পূর্ণ শুল্ক বহাল থাকবে।

এই শুল্ক ছাড়ের ফলে ভারত কতটা লাভবান হতে পারে?

আমদানি শুল্ক অব্যাহতি ভারতীয় রফতানিকে প্রায় ২.৫-৩ বিলিয়ন ডলারের লাভ দিতে পারে। এটি ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির চলমান আলোচনায় একটি ইতিবাচক সংকেত।

সেরা শিরোনাম

Jensen Huang: চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
Boeing Layoffs: ফের হাজার-হাজার কর্মীর চাকরি যাবে, ডিসেম্বরেই আসবে নোটিস, এবার এই কোম্পানি করবে কর্মী ছাঁটাই 
ফের হাজার-হাজার কর্মীর চাকরি যাবে, ডিসেম্বরেই আসবে নোটিস, এবার এই কোম্পানি করবে কর্মী ছাঁটাই 
Gold Price Drop: ভাইফোঁটার আগেই সামান্য সস্তা হল সোনা, ১ হাজার ৬০০ টাকার বেশি দাম কমেছে রুপোরও
ভাইফোঁটার আগেই সামান্য সস্তা হল সোনা, ১ হাজার ৬০০ টাকার বেশি দাম কমেছে রুপোরও
Know Your Customer: ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget