এক্সপ্লোর

EPFO: কবে জমা হবে ২০২২-২৩ অর্থবর্ষের প্রভিডেন্ট ফান্ডের সুদ? জানিয়ে দিল EPFO

EPFO News: গ্রাহকদের প্রশ্ন হল কবে থেকে বর্ধিত সুদ তাঁরা পাবেন। ইতিমধ্যেই ট্যুইটারে প্রশ্নের ঝড় তুলেছেন নেটিজেনরা। এই প্রশ্নের জবাব দিয়েছে EPFO।

নয়াদিল্লি: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের (EPF) সুদ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। ২০২২-২৩ অর্থবর্ষের জন্য নতুন সুদের হারে অনুমোদন দিয়েছে কেন্দ্র। সেই অনুযায়ী এবার থেকে সব ফাইল অফিসকে কর্মীদের ৮.১৫ শতাংশ হারে সুদ (Interest Rate) জমা দিতে হবে। ৬ কোটি গ্রাহকের জন্য এই সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট সংস্থা।

এবার গ্রাহকদের প্রশ্ন হল কবে থেকে বর্ধিত সুদ তাঁরা পাবেন। ইতিমধ্যেই ট্যুইটারে প্রশ্নের ঝড় তুলেছেন নেটিজেনরা। এই প্রশ্নের জবাব দিয়েছে EPFO। তারা জানিয়েছে, “ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রক্রিয়া। বর্ধিত সুদের পুরোটাই অ্যাকাউন্টে জমা হবে। কোনও লোকসানের আশঙ্কা নেই। দয়া করে ধৈর্য ধরে রাখুন।” চলতি বছরই নোটিস পাঠানো হয়েছে EPFO-র সব অফিসকে। অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে কিনা তা নানা উপায় দেখা যেতে পারে। EPFO-র ওয়েবসাইট, এসএমএস, মিসড কল, উমঙ্গ অ্যাপের মাধ্যমে আপডেট দেখতে পারবেন সংশ্লিষ্ট গ্রাহক।

২০২২ সালের মার্চে EPFO সুদের হার কমিয়ে দেওয়া হয়। ২০২১-২২ আর্থিক বছরের জন্য EPF আমানতের সুদের হার কমিয়ে ৮.১০ শতাংশ করে। যা চার দশকের মধ্যে সর্বনিম্ন হার। ২০২০-২১-এ এই সুদের হার ৮.৫ শতাংশ থেকে কমে। পরিসংখ্যান বলছে, ১৯৭৭-৭৮ সাল থেকে এটি সর্বনিম্ন সুদের হার, সেই সময় EPF-এ সুদের হার ছিল ৮ শতাংশ। এই তহবিলে প্রতি মাসে একজন কর্মচারী তাদের উপার্জনের ১২ শতাংশ জমা দেন। কর্মীদের পাশাপাশি মালিকপক্ষও ১২ শতাংশ অবদান জমা করেন। তার মধ্যে নিয়োগকর্তার পক্ষ থেকে ৩.৬৭ শতাংশ EPF অ্যাকাউন্টে জমা করা হয়। বাকি ৮.৩৩ শতাংশ যায় কর্মচারী পেনশন স্কিম (EPS) -এ।

কীভাবে প্রফিডেন্ট ফান্ডের ব্যালেন্স দেখবেন?

  • প্রথমে EPFO-র ওয়েবসাইট epfindia.gov.in. যেতে হবে।
  • মূল পেজে ‘Services’ এবং ‘For Employers’ অপশনে ক্লিক করতে হবে।
  • এবার একটি নতুন পেজ খুলে যাবে সেখানে ‘Member Passbook’ অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর খুলবে একটা লগ ইন পেজ।
  • UAN, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ ইন করতে হবে।
  • লগ ইন করার পর অ্যাকাউন্ট ব্যালেন্স। আপনার এবং আপনার সংস্থার দেওয়ার টাকা অঙ্ক দেখা যাবে।
  • এসএমএসের মাধ্যমে ব্যালেন্স দেখতে চাইলে, রেজিস্ট্রার করা নম্বর থেকে টাইপ করুন 'EPFOHO UAN ENG' তারপর তা পাঠিয়ে দিন 7738299899 নম্বরে।

আরও পড়ুন: Adani Group: দফায় দফায় আয়কর হানা, নিমেষেই সাফ ময়দান, আবারও আদানির সহায় মোদি! সিমেন্ট চুক্তি ঘিরে বিতর্ক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commercial LPG Price Cut: গ্যাসের দামে বড় স্বস্তি, কলকাতায় এক লাফে কমল দাম, দেখে নিন নতুন রেট
গ্যাসের দামে বড় স্বস্তি, কলকাতায় এক লাফে কমল দাম, দেখে নিন নতুন রেট
Gold Price Today : মাসের শুরুতে দাম কমল সোনা-রুপোর, আজ কলকাতায় গ্রাম প্রতি কত হল দর?
মাসের শুরুতে দাম কমল সোনা-রুপোর, আজ কলকাতায় গ্রাম প্রতি কত হল দর?
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget