এক্সপ্লোর

Bonus Share: বিনামূল্যে শেয়ার দিতে পারে এই সংস্থা, ১৪ অক্টোবর জানাবে সিদ্ধান্ত

EaseMyTrip Share Price: এই পুজোর মরশুমে শেয়ারহোল্ডারদের একটি বড় উপহার দিতে চলেছে এই সংস্থা। বোনাস শেয়ারের ঘোষণা করতে পারে এই সংস্থা। আর খবর পেতেই দাম বাড়ছে ইজমাইট্রিপের শেয়ারের।

EaseMyTrip Share: ইজি ট্রিপ প্ল্যানারস লিমিটেড সংস্থা একটি অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্ম যা মূলত ইজমাইট্রিপ ডট কম নামের ওয়েবসাইটের (EaseMyTrip Share) মাধ্যমে পরিচালিত হয়। এই পুজোর মরশুমে শেয়ারহোল্ডারদের একটি বড় উপহার দিতে চলেছে এই সংস্থা। বোনাস শেয়ারের ঘোষণা করতে পারে এই সংস্থা। আগামী ১৪ অক্টোবর আয়োজিত হবে এই সংস্থার বোর্ড বৈঠক আর সেখানেই সিদ্ধান্ত হবে এই বোনাস শেয়ারের (Bonus Share) ব্যাপারে। এই বৈঠকেই বোনাস শেয়ারের আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংস্থা।

স্টক এক্সচেঞ্জের রেগুলেটরি ফাইলিংয়ে জানানো হয়েছে, ইজ মাই ট্রিপ প্ল্যানার্স লিমিটেড সংস্থা সেবির কাছে বোর্ড মিটিং আয়োজনের তথ্য জানিয়েছে। আগামী ১৪ অক্টোবর সোমবার দুপুর ১টার সময় এই বোর্ড মিটিং আয়োজিত হবে বলে জানা গিয়েছে। এই বৈঠকের অ্যাজেন্ডা অনুযায়ী সংস্থা জানিয়েছে এই বৈঠকের অ্যাজেন্ডা অনুযায়ী শেয়ারহোল্ডারদের বোনাস শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে এদিন আর এই খবরে ইজমাইট্রিপের শেয়ারের দাম গতকাল বুধবার ৩.৭৭ শতাংশ লাফিয়ে ৩৪.০৯ টাকায় বন্ধ হয়।

বিগত কয়েক বছরে বিপুল ক্ষতি হয়েছে এই সংস্থার শেয়ারে, বিনিয়োগকারীরা হতাশ হয়েছেন। ২০২১ সালে বাজারে তালিকাভুক্ত হওয়ার পরে যে বিপুল মুনাফা এসেছিল এই শেয়ারে ২০২৪ সালে এই স্টকেই ১৬ শতাংশ দাম পড়ে যায়। ২ বছরে ৩৩ শতাংশ পড়ে গিয়েছে এই স্টকের দাম।

শেষ সপ্তাহে ইজমাইট্রিপ ফের ঘোষণা করেছে যে তারা মলদ্বীপের জন্য বুকিং নেওয়া শুরু করেছেন। এই সংস্থার বক্তব্য অনুসারে ভারত ও মলদ্বীপের সম্পর্কের উন্নতি ঘটার সঙ্গে সঙ্গেই এই বুকিং চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে এই বছরের শুরুতে লাক্ষাদ্বীপে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভ্রমণ নিয়ে মলদ্বীপের বেশ কিছু মন্ত্রীর বিরূপ কটূ মন্তব্যের কারণে সম্পর্কের অবনতি হয়েছিল দুই দেশেই। ভারতের সমস্ত সংস্থা মলদ্বীপকে বয়কটের ডাক দিয়েছিল। এর মধ্যে ছিল ইজমাইট্রিপও। সমস্ত বিমানের বুকিং বাতিল করেছিল ইজমাইট্রিপ।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়।কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Tata Stocks: টাটা গ্রুপের এই স্টকগুলিতে ১১ শতাংশ পর্যন্ত মুনাফা আজ, গতি এনেছে বাজারে

সেরা শিরোনাম

Investment Tips: দিনে মাত্র ১০০ টাকা জমানো কি খুব কঠিন? কয়েক বছর এই টাকা পার করতে পারে ১৫ লক্ষের গণ্ডি!
দিনে মাত্র ১০০ টাকা জমানো কি খুব কঠিন? কয়েক বছর এই টাকা পার করতে পারে ১৫ লক্ষের গণ্ডি!
Government Scheme: সরকারি প্রকল্পে ঝুঁকিহীন বিনিয়োগ, কোন স্কিমে মিলছে সব থেকে বেশি সুদ?
সরকারি প্রকল্পে ঝুঁকিহীন বিনিয়োগ, কোন স্কিমে মিলছে সব থেকে বেশি সুদ?
Diwali Muhurat Trading 2026: আজও খোলা থাকবে শেয়ার বাজার, হবে মুহুরত ট্রেডিং, জানেন এর নিয়মকানুন?
আজও খোলা থাকবে শেয়ার বাজার, হবে মুহুরত ট্রেডিং, জানেন এর নিয়মকানুন?
Noel Tata: TATA গোষ্ঠীর মাথা থেকে নোয়েল টাটাকে সরানোর আবেদন, হাইকোর্টে পিটিশন
TATA গোষ্ঠীর মাথা থেকে নোয়েল টাটাকে সরানোর আবেদন, হাইকোর্টে পিটিশন

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget