এক্সপ্লোর

Education Loan : উচ্চশিক্ষার অর্থ জোগাতে এডুকেশন লোনের ভাবনা ? ঋণ পেতে মাথায় রাখতে হবে কোন বিষয়গুলো

ঋণের আবেদন করার আগে ও সময় মাথায় রাখতে হবে বেশ কিছু বিষয়। তাহলেই উচ্চশিক্ষার ভাবনা ও পড়াশোনার সুযোগের বাস্তবের মাঝে সহজেই যোগসূত্র হয়ে দাঁড়াবে এডুকেশন লোনের সাহায্য়।

নয়াদিল্লি : সময়ের সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে প্রতিযোগিতা। আর তার সঙ্গেই বাড়ছে উচ্চশিক্ষার প্রয়োজনীয়তা। চাহিদাও। শিক্ষার্থীরাই শুধু নন, চাকরি করার মাঝেও অনেকেই ঝুঁকছেন আরও পড়াশোনার লক্ষ্যে। আর যে ঝোঁকের সঙ্গেই বাড়ছে এডুকেশন লোন (Education Loan) নেওয়ার চাহিদা। যে প্রবণতার অন্যতম কারণ, উচ্চশিক্ষার জন্য একসঙ্গে অনেকটা অর্থ পেয়ে যাওয়া ও সুযোগমতো সময়ের সঙ্গে সেটা মিটিয়ে দেওয়ার সুবিধা। স্বপ্নপূরণের লক্ষ্যে উচ্চশিক্ষার জন্য ভাবছেন এডুকেশন লোনের কথা ? ঋণের আবেদন করার আগে ও সময় মাথায় রাখতে হবে বেশ কিছু বিষয়। তাহলেই উচ্চশিক্ষার ভাবনা ও পড়াশোনার সুযোগের বাস্তবের মাঝে সহজেই যোগসূত্র হয়ে দাঁড়াবে এডুকেশন লোনের সাহায্য়।

যোগ্যতামান- এডুকেশন লোন দেওয়া ক্ষেত্রে সংস্থাভিত্তিতে বিভিন্ন রকম নিয়মকানুন থাকে। অনেক ব্যাঙ্ক বা সংস্থা শুধুমাত্র বিদেশের কোনও বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার আবেদনের ক্ষেত্রেই এডুকেশন লোন গ্রহণ করে। আবার অনেকেই দেশ ও বিদেশ, দু'জায়গার বিশ্ববিদ্যালয়েই পড়ার জন্য ঋণ দিয়ে থাকে। অনেক ক্ষেত্রে শুধু পড়ুয়াই নয়, কোনও অভিভাবককেও একসঙ্গে আবেদন করতে হয়। তাই ঠিক কেমন এডুকেশন লোন আপনি চাইছেন, সেটার খোঁজ নিয়ে রাখা প্রথমেই প্রয়োজন।

ইন্টারেস্ট রেট - অন্য ঋণগুলোর মতোই এডুকেশন লোনের ক্ষেত্রে পড়ুয়াদেরই ইন্টারেস্ট ও লোন কার্যকর করার জন্য প্রসেসিং ফি দিতে হয়। কী ধরনের কোর্সের জন্য আবেদন করা হচ্ছে, কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন, পড়ুয়ার অ্যাকাডেমিক ট্র্যাক রেকর্ড ও ক্রেডিট স্কোরের ওপর একাধিক হিসেব করে স্থির করা হয়ে থাকে ইন্টারেস্ট রেট (Interest Rate)। ক্রেডিং রেটিংয়ের (Credit Rating) ওপর অনেকটা যা নির্ভর করে। 

ঋণশোধ - ঋণের ধরন ও কারা তা দিচ্ছে তার ওপর নির্ভর করে ঋণশোধের প্রক্রিয়া। ইন্টারেস্ট রেট সহ কীভাবে ঋণশোধ হবে তার কয়েকটি পন্থা রয়েছে। যে পরিমাণ ঋণ, সেই অনুযায়ী হয় ইন্টারেস্ট রেট। ঋণ ও ইন্টারেস্ট রেট যোগ হয়ে লোনের স্থগিত থাকার পর্বের (মরাটোরিয়াম) পর থেকে শুরু হয় ইএমআই (Equated Monthly Installment)। কেউ সেই পর্বের মধ্যে দিয়ে যেতে না চাইলে ঋণ নেওয়ার পর থেকেই EMI শুরু হয়ে যায়। সরকারের বিভিন্ন প্রকল্পের অধীনে ঋণ পেলে সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট ও সর্বোপরি মোট ঋণশোধ করার অর্থের পরিমাণ কমে।

ট্যাক্স পরিকল্পনা - ইনকাম ট্যাক্সের ৮০ ই ধারার অধীনে এডুকেশন লোনের ক্ষেত্রে দিতে হয় কম ইন্টারেস্ট রেট। তবে লোন নেওয়ার ক্ষেত্রে সবদিক খতিয়ে দেখে আপনার সুবিধা হয় যে স্কিমে, তেমনটাই নেওয়া উচিত।

আরও পড়ুন- ৩১ জুলাই শেষ তারিখ, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলের আগে কী করতে হবে ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Indian Railways: ভারতীয় রেলে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের ভয়াবহ ছবি, ৫১২-এর মধ্যে ডাহা ফেল ৪৫৮ স্টেশন
ভারতীয় রেলে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের ভয়াবহ ছবি, ৫১২-এর মধ্যে ডাহা ফেল ৪৫৮ স্টেশন
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Gen-Z Debt Trap: আইফোনের ইএমআই থেকে বিভিন্ন লোন, কীভাবে ঋণের ফাঁদে জড়িয়ে যাচ্ছে জেন-জি?
আইফোনের ইএমআই থেকে বিভিন্ন লোন, কীভাবে ঋণের ফাঁদে জড়িয়ে যাচ্ছে জেন-জি?
Sugar Price Increased: হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget