এক্সপ্লোর

EPFO: প্রভিডেন্ট ফান্ড থেকে কত টাকা তুলে নিলে আর মিলবে না পেনশন ? কী রয়েছে নিয়ম ?

Pension Rule: চাকরিজীবীদের বেতনের ১২ শতাংশ তাঁর প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা হয়। আর সমপরিমাণ টাকা তাঁর সংস্থাও জমা করে সেই চাকরিজীবীর নামে। এর মধ্যে ৮.৩৩ শতাংশ জমা হয় এমপ্লয়িজ পেনশন স্কিমে।

Employees Provident Fund: ভারতে বেশিরভাগ চাকরিজীবী ব্যক্তিরই প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট রয়েছে। এটি একটি সামাজিক সুরক্ষা ব্যবস্থা যা নিয়ন্ত্রণ করে রাষ্ট্রায়ত্ত সংস্থা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO Rules)। অবসরের পর চাকরিজীবী ব্যক্তিকে আর্থিক নিরাপত্তা দেয় এই প্রভিডেন্ট ফান্ড, প্রতি মাসে কর্মীর বেতনের ১২ শতাংশ জমা হয় এই পিএফ অ্যাকাউন্টে (PF Withdrawal)। আর এই সমপরিমাণ টাকা চাকরিজীবী ব্যক্তির নামে তাঁর সংস্থাও জমা করে এই অ্যাকাউন্টে।

আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আপনার প্রভিডেন্ট ফান্ডে জমানো টাকা খরচ করতে পারেন। তবে আপনি যদি ১০ বছর বা তার বেশি সময় ধরে প্রভিডেন্ট ফান্ডে টাকা জমাতে থাকেন, তাহলে আপনি অবসরের পর মাসিক পেনশন পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হবেন। কিন্তু এই প্রভিডেন্ট ফান্ড থেকে নির্দিষ্ট সীমার বেশি টাকা তুললে আর পেনশন পাওয়া যাবে না। কী কী নিয়ম রয়েছে ? কত টাকা তোলার পরে আর পাওয়া যায় না পেনশনের সুবিধে ?

পুরো টাকা তোলার পর মেলে না পেনশনের সুবিধে

চাকরিজীবীদের বেতনের ১২ শতাংশ তাঁর প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা হয়। আর সমপরিমাণ টাকা তাঁর সংস্থাও জমা করে সেই চাকরিজীবীর নামে। এর মধ্যে ৮.৩৩ শতাংশ জমা হয় এমপ্লয়িজ পেনশন স্কিমে। আর বাকি ৩.৬৭ শতাংশ জমা হয় প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে। কোনো ব্যক্তি যদি টানা ১০ বছর প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা করেন টাকা, তাহলেই তিনি পেনশন পাওয়ার অধিকারী হবেন। এর মধ্যে তিনি যদি চাকরি ছেড়ে দেন, বা কোনও কারণে পিএফের পুরো টাকা তুলে নেন, কিন্তু ইপিএস ফান্ডে টাকা রয়ে যায়, তাহলেও তিনি পেনশন পাবেন অবসরের পরে। কিন্তু যদি তিনি ইপিএসে জমানো টাকাও একত্রে তুলে নেন, তাহলে কোনোভাবেই আর পেনশন পাওয়ার যোগ্য থাকবেন না সেই ব্যক্তি।

কোন পিএফ অ্যাকাউন্ট হোল্ডাররা পেনশন পান

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের নিয়ম অনুসারে কোনো ব্যক্তি যদি একটানা ১০ বছর চাকরি করে থাকেন, তাহলেই তিনি পেনশন পাওয়ার যোগ্য হবেন। ব্যক্তির বয়স ৫০ পেরোলে তবেই তিনি পেনশনের দাবি করতে পারেন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Railway Recruitment: ১৮,৭৯৯ পদের জন্য ২২.৫ লক্ষ পরীক্ষার্থী ! রেলের এই নিয়োগে আবেদনকারীর ভিড় তুঙ্গে

সেরা শিরোনাম

Gold Silver Price: কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
Bombay High Court: টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
Venugopal Dhoot Declared Bankrupt: SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
Diwali New Car: দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো
দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget