এক্সপ্লোর

New Rules April 2024: নতুন অর্থবর্ষে বদলে গেল প্রভিডেন্ট ফান্ডের নিয়ম, কী সুবিধে হবে গ্রাহকদের ?

EPFO New Rule: এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের পক্ষ থেকে স্বয়ংক্রিয়ভাবেই এই ফান্ড আপনার নতুন চাকরিস্থলের হিসেবে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে।

EPFO New Rule: আজ ১ এপ্রিল, আজকের দিন দিয়েই শুরু হয়েছে নতুন অর্থবর্ষ ২০২৪-২৫। আর এই নতুন অর্থবর্ষের শুরুতেই বেশ কিছু আর্থিক নিয়ম বদলে গিয়েছে। নতুন আয়কর ব্যবস্থাই এবার থেকে ডিফল্ট ব্যবস্থা হিসেবে কার্যকর থাকবে। এছাড়া NPS, EPFO ইত্যাদি বিনিয়োগগুলির জন্য নিয়মেও কিছু কিছু বদল এসেছে। চাকরিজীবি ব্যক্তিদের জন্য প্রভিডেন্ট ফান্ডের (EPFO New Rule) এই পরিবর্তিত নিয়ম জেনে রাখাটা খুবই দরকার। কী বদল হয়েছে ইপিএফওর নিয়মে ?

প্রভিডেন্ট ফান্ডে কী বদল ?

সাধারণত প্রভিডেন্ট ফান্ডে আপনার বেতনের থেকে কিছু নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে জমা হয় এবং যে সংস্থায় আপনি চাকরি করছেন সেই সংস্থারও তাতে একই পরিমাণ অবদান থাকে। এখন চাকরি বদল করলে, আগে নিজেকেই ইপিএফওর ওয়েবসাইটে গিয়ে চাকরিস্থল বদল করতে হত, ফান্ড ট্রান্সফার করাতে হত। আর ফান্ড ট্রান্সফার না করালে একটা সময় পর আগের অ্যাকাউন্টে জমান টাকা আর পাওয়া যেত না। এবার গ্রাহককে নিজে থেকে আর এই ফান্ড ট্রান্সফার করাতে হবে না। এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের পক্ষ থেকে স্বয়ংক্রিয়ভাবেই এই ফান্ড আপনার নতুন চাকরিস্থলের হিসেবে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। অবসর গ্রহণের সময় এই প্রভিডেন্ট ফান্ডে (EPFO New Rule) জমান টাকা একবারে তুলে নিতেও আর কোনও সমস্যা হবে না গ্রাহকের। বিভিন্ন কোম্পানিতে কাজ করলেও এবার থেকে এই প্রভিডেন্ট ফান্ড ম্যানেজ করা আর কোনও জটিল বিষয় নয়।

আরও কী বদল হচ্ছে ১ এপ্রিল থেকে ?

আয়কর জমার ক্ষেত্রে আগে করদাতারা যে কোনও একটি বিকল্প বেছে নিতে পারতেন। হয় পুরনো কর ব্যবস্থায়, নাহলে নতুন কর ব্যবস্থার অধীনে এই কর জমা করা যেত। তবে এবার থেকে ১ এপ্রিল নতুন অর্থবর্ষে নতুন কর ব্যবস্থাই হবে করদাতাদের ডিফল্ট ট্যাক্স সিস্টেম (New Tax Regime)। তবে কেউ চাইলে নিজের সুবিধেমত পুরনো কর ব্যবস্থার অধীনেই কর জমা করতে পারেন। কিন্তু কোনও বিকল্প বেছে না নিলে আয়কর জমা হবে নতুন কর ব্যবস্থার অধীনেই। নতুন কর ব্যবস্থায় ট্যাক্স স্ল্যাব এই অর্থবর্ষেও একই আছে। নতুন কর ব্যবস্থায় আপনার আয় বার্ষিক যদি ৭ লাখ বা তাঁর কম হয়, তবে আপনাকে কোনও কর দিতে হবে না।

আরও পড়ুন: Mutual Fund: মিউচুয়াল ফান্ডের KYC করাননি এখনও ? কী হবে আপনার বিনিয়োগের ?

সেরা শিরোনাম

Intel Layoffs : নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত
নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত
Reserve Bank Of India: রিজার্ভ ব্যাঙ্কের এই পোর্টালে গেলেই খুঁজে পাবেন আপনার পুরোনো টাকা, কীভাবে খুঁজবেন?
রিজার্ভ ব্যাঙ্কের এই পোর্টালে গেলেই খুঁজে পাবেন আপনার পুরোনো টাকা, কীভাবে খুঁজবেন?
Loan Or Credit Card: হঠাৎ টাকার দরকার হলে ব্যাঙ্কের প্রি-অ্যাপ্রুভড লোন নাকি ক্রেডিট কার্ড, কোনটা আপনার জন্য ভাল?
হঠাৎ টাকার দরকার হলে ব্যাঙ্কের প্রি-অ্যাপ্রুভড লোন নাকি ক্রেডিট কার্ড, কোনটা আপনার জন্য ভাল?
Salesforce Layoffs : ফের কর্মী ছাঁটাই করছে এই কোম্পানি, ভারতের কর্মীদের রাখা হয়েছে 'গার্ডেন লিভে' ? ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময়
ফের কর্মী ছাঁটাই করছে এই কোম্পানি, ভারতের কর্মীদের রাখা হয়েছে 'গার্ডেন লিভে' ? ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময়

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget