এক্সপ্লোর

Google Layoffs: আরও কম বেতনের কর্মী চাই, বিপুল কর্মী ছাঁটাই গুগলে- এই বিভাগে চাকরি গেল পুরো টিমের

Google Layoffs Sundar Pichai: গুগল তাঁর পাইথনের গোটা টিমকে ছাঁটাই করেছে কারণ তাঁদের বেতন ছিল অত্যন্ত বেশি। আমেরিকার বাইরে থেকে কম বেতনের কর্মী (Google Layoffs) এনে ফের নতুন করে এই টিম তৈরি করবে গুগল।

Google Employees: বেশ কিছু সময় ধরেই গুগলের কর্মীরা চাপে আছেন। কর্মী ছাঁটাইয়ের ভয় সকলের মনে। এর আগেও বেশ কয়েকবার কর্মী ছাঁটাই করেছে গুগল। কস্ট কাটিংয়ের কারণে বিভিন্ন বিভাগ থেকে কর্মী ছাঁটাই করেছে গুগল। এবার প্রকাশ্যে এল আরও বড় কর্মী ছাঁটাইয়ের (Google Layoffs) কথা। সুন্দর পিচাইয়ের গুগল এবার আরও সস্তায় কর্মী পেতে একটা পুরো টিমকে ছাঁটাই করেছে। আরও কম বেতনের কর্মীর খোঁজে পাইথনের (Python) পুরো টিম ছাঁটাই করল গুগল।

আমেরিকার বাইরে থেকে কম বেতনের কর্মী আনা হবে

সংবাদসূত্রে জানা গিয়েছে, গুগল তাঁর পাইথনের গোটা টিমকে ছাঁটাই করেছে কারণ তাঁদের বেতন ছিল অত্যন্ত বেশি। এবার আমেরিকার বাইরে থেকে কম বেতনের কর্মী (Google Layoffs) এনে ফের নতুন করে এই টিম তৈরি করবে গুগল। ধারণা করা হচ্ছে নতুন এই টিমটি গড়ে উঠবে জার্মানির মিউনিখে। অনেক কম বেতনে কর্মী পাবে গুগল জার্মানিতে।

হতাশ গুগলের কর্মীরা

গুগলের একজন প্রাক্তন কর্মী গুগল পাইথন টিমে (Google Python Team) প্রায় ২০ বছর ধরে কাজ করছিলেন। তিনি লিখেছেন সমাজমাধ্যমে যে এটাই তাঁর সবথেকে ভাল চাকরি ছিল। আর এখন এই কর্মী ছাঁটাইয়ের কারণে তিনি খুবই মর্মাহত। এমনকী আরেকজন কর্মীর তরফে জানা যায় যে এই টিমের ম্যানেজারকেও ছাঁটাই করা হয়েছে। এবার থেকে বাইরে নতুন টিম গড়ে তোলা হবে। এই ছোট্ট টিমটাই গুগলের পাইথন সংক্রান্ত সমস্ত কাজকর্ম দেখাশোনা করত। শুধুমাত্র কম বেতনের কর্মীর খোঁজে তাঁদের ছাঁটাই করা হল।

অনেক বিভাগেই ছাঁটাই হয়েছে গুগলে

শুধু পাইথন বিভাগেই নয়, রিয়েল এস্টেট এবং ফিনান্স বিভাগেও কর্মী ছাঁটাই করেছে গুগল। গুগলের ফিনাস আধিকারিক রুথ পোরাট একটি ইমেলের (Google Python Team) মাধ্যমে জানিয়েছেন যে সংস্থা চাইছে তাঁদের মডেলটি আবার নতুন করে সাজাতে। বেঙ্গালুরু, মেক্সিকো সিটি এবং ডাবলিনে আরও বিস্তার চাইছে গুগল। এর আগে ইঞ্জিনিয়ারিং, হার্ডওয়্যার এবং অ্যাসিস্ট্যান্ট টিমের বহু কর্মীকে ছাঁটাই করেছে গুগল। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তার উপর বিনিয়োগ বাড়াতেই কর্মী ছাঁটাই করেছে গুগল।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Dividend Stocks: ক্রিসিল, এবিবি ইন্ডিয়ার শেয়ারে বাড়তি আয়ের সুযোগ, আরও কোন শেয়ারে ডিভিডেন্ড এই সপ্তাহে ?

সেরা শিরোনাম

Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
US Russia Oil Deal : অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
LIC Policy : দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Embed widget