এক্সপ্লোর

পেঁয়াজের মূল্য়বৃদ্ধি নিয়ন্ত্রণে রপ্তানি নিষিদ্ধ করল কেন্দ্র

ঘরোয়া বাজারে পেঁয়াজের সরবরাহ বহাল রাখতে, তার দাম নিয়ন্ত্রণে আনতেই নিষেধাজ্ঞা জারি করা হল।

নয়াদিল্লি: দেশের বাজারে পেঁয়াজের অত্যাধিক মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে কেন্দ্রের সরকার অবিলম্বে সব ধরনের পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করল। শাকসব্জি সমেত নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বেশ কিছুদিন ধরেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। নাভিঃশ্বাস উঠছে নিম্ন মধ্যবিত্ত সমেত আমজনতার। দিল্লি সমেত একাধিক রাজ্যে পেঁয়াজের দাম ৪০ টাকা কেজি পিছু ঘোরাফেরা করছে। পেঁয়াজের ঝাঁঝে নয়, তার দামের কোপে চোখে জল আমআদমির। এই পরিস্থিতিতে ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) এক বিজ্ঞপ্তিতে বলেছে, সব ধরনের পিঁয়াজের রপ্তানি এখন থেকেই নিষিদ্ধ করা হল। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রকের অধীনস্থ ডিজিএফটি পেঁয়াজ সহ নানা পণ্যের রপ্তানি, আমদানি সংক্রান্ত বিষয়গুলি দেখাশোনা করে। ঘরোয়া বাজারে পেঁয়াজের সরবরাহ বহাল রাখতে, তার দাম নিয়ন্ত্রণে আনতেই নিষেধাজ্ঞা জারি করা হল। এই বিজ্ঞপ্তির আওতায় ট্রান্সিশনাল ব্যবস্থাপনা প্রযোজ্য হবে না বলে জানা গিয়েছে। গত বছর ২৯ সেপ্টেম্বর সরকার পেঁয়াজের রপ্তানি নিষিদ্ধ করে সারা দেশে তার মজুতের সীমা বেঁধে দেয়। মহারাষ্ট্র, হরিয়ানায় বিধানসভা ভোটের আগে অগ্নিমূল্য় হয় পেঁয়াজের। সেবার দিল্লিতে পেঁয়াজের দাম কেজিতে ৮০ টাকা অবধি পৌঁছে গিয়েছিল। গত বছর কয়েকটি রাজ্যে বন্যার জেরে পেঁয়াজ সরবরাহে বিঘ্ন ঘটে। ৫ মাস নিষেধাজ্ঞা বহাল থাকার পর গত ১৫ মার্চ তা তুলে নেয় সরকার।

সেরা শিরোনাম

Bisleri Unsafe Water : বিসলেরির পানীয় জল 'নিরাপদ নয়' ! নমুনা পরীক্ষার পরই মামলার অনুমতি FSSAI-এর
বিসলেরির পানীয় জল 'নিরাপদ নয়' ! নমুনা পরীক্ষার পরই মামলার অনুমতি FSSAI-এর
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Gold Rate : ৯দিনে প্রায় ২০,০০০ টাকা দাম কমল সোনার, এখন কেনার সেরা সময়, না অপেক্ষা করবেন ?
৯দিনে প্রায় ২০,০০০ টাকা দাম কমল সোনার, এখন কেনার সেরা সময়, না অপেক্ষা করবেন ?
Gold and Silver Price: বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম কমল অনেকটাই? শনিবার কত কমে কিনতে পারবেন?
বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম কমল অনেকটাই? শনিবার কত কমে কিনতে পারবেন?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget