এক্সপ্লোর

GST 2.0: বাড়ি-ফ্ল্যাট কিনতে বড় স্বস্তি পাবেন মধ্যবিত্তরা, এক ধাক্কায় ৭.৫ লক্ষ টাকা বেঁচে যাবে GST সংস্কারে ? আর কী সুবিধে ?

GST 2.0 Reforms: বিশেষজ্ঞদের ধারণা জিএসটি কাঠামোর উন্নতির ফলে রিয়েল এস্টেট খাত বেশি লাভবান হবে। সিমেন্ট, স্টিল, টাইলস, রঙের মত নির্মাণ সামগ্রীর দাম কমবে বলে আশা করা হচ্ছে যার ফলে ফ্ল্যাটের দাম কমতে পারে।

GST Reforms: এই দীপাবলীতে আপনি যদি বাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনি বড় স্বস্তি পেতে চলেছেন। সরকারের তরফে জিএসটি কাঠামো সরলীকরণ করা হচ্ছে। কেন্দ্র সরকারের প্রস্তাবের অধীনে জিএসটির বর্তমান ৪টি স্ল্যাব রয়েছে – ৫ শতাংশ, ১২ শতাংশ, ১৮ শতাংশ এবং ২৮ শতাংশ। জানা গিয়েছে এই চারটি স্ল্যাব সরিয়ে মাত্র দুটি স্ল্যাব রাখা হবে- ৫ শতাংশ ও ১৮ শতাংশ। এর সঙ্গে বিলাসবহুল ও ক্ষতিকারক পণ্যের উপরেও ৪০ শতাংশ জিএসটি আরোপের প্রস্তাব রয়েছে। ৩-৪ সেপ্টেম্বর নয়াদিল্লিতে জিএসটি কাউন্সিলের সভায় এই পরিবর্তনগুলি অনুমোদিত হবে বলে আশা করা হচ্ছে।

রিয়েল এস্টেট সেক্টরের জন্য বড় সুবিধে

বিশেষজ্ঞরা মনে করেন যে জিএসটি কাঠামোর উন্নতির ফলে রিয়েল এস্টেট খাত সবথেকে বেশি লাভবান হবে। সিমেন্ট, স্টিল, টাইলস, রঙের মত নির্মাণ সামগ্রীর দাম কমবে বলে আশা করা হচ্ছে যার ফলে ফ্ল্যাটের দাম কমতে পারে। বর্তমানে সিমেন্টের উপরে ২৮ শতাংশ জিএসটি, স্টিল, টাইলস ও রঙের উপরে ১৮ শতাংশ কর আরোপ করা হয়ে থাকে। যদি এগুলিকে ১৮ শতাংশ স্ল্যাবের মধ্যে রাখা হয় তাহলে ফ্ল্যাটের দাম প্রতি বর্গফুটে ১৫০ টাকা কমে যেতে পারে অর্থাৎ ১০০০ বর্গফুটের অ্যাপার্টমেন্টে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত সাশ্রয় হতে পারে।

রিয়েল এস্টেটে বর্তমান জিএসটি কাঠামো

৪৫ লক্ষ টাকার উপরে নির্মাণরত ফ্ল্যাটের উপরে ৫ শতাংশ জিএসটি ধার্য হয়।

৪৫ লক্ষ টাকা মূল্য পর্যন্ত সাশ্রয়ী মূল্যের আবাসনের উপরে ১ শতাংশ জিএসটি আরোপ করা হয়।

রেডি টু মুভ ফ্ল্যাটের উপরে কোনও জিএসটি নেই।

সিমেন্টের উপরে ২৮ শতাংশ জিএসটি, স্টিল, টাইলস ও রঙের উপরে ১৮ শতাংশ কর আরোপ করা হয়ে থাকে।

ইনপুট ট্যাক্স ক্রেডিট সম্পর্কে কী বলা হয়েছে

২০১৯ সাল থেকে ডেভেলপাররা নির্মাণ সামগ্রীর উপরে আইটিসি দাবি করতে পারবেন না। এর অর্থ হল নির্মাণ সামগ্রীর উপরে জিএসটি সরাসরি ফ্ল্যাটের দামের সঙ্গে যুক্ত হবে। যেমন ১০০০ বর্গফুটের একটি ফ্ল্যাটের দাম যদি হয় ২৫ লক্ষ টাকা তাহলে আইটিসি না পাওয়ার কারণে ৫ লক্ষ টাকার অতিরিক্ত কর আরোপ করা হতে পারে।

রিয়েল এস্টেট বিশেষজ্ঞরা মনে করছে এই জিএসটি সংস্কারের ফলে ১.৫ লক্ষ টাকা থেকে ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত সাশ্রয় হতে পারে। মূলত নির্মাণ সামগ্রীর উপর থেকে জিএসটি কমানোর ফলে ফ্ল্যাটের দামও কমে যাবে। আর বাড়ি তৈরি আগের থেকে আরও সাশ্রয়ী হবে যা মধ্যবিত্তদের অনেক স্বস্তি দেবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget