এক্সপ্লোর

GST Council: অনলাইন গেমিং থেকে ৬ মাসেই আয় ৬৯০৯ কোটি, জিএসটিতেই ভরেছে সরকারি কোষাগার

Online Gaming GST: জিএসটি কাউন্সিলের বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, অনলাইন গেমিং, ক্যাসিনো ইত্যাদির উপর জিএসটি আরোপের ৬ মাসের মধ্যেই সরকারের কোষাগার ভরেছে করের টাকায়।

Online Gaming: গতকাল সোমবার ৫৪তম জিএসটি কাউন্সিলের (GST Council) বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন যে অনলাইন গেমিংয়ের উপর জিএসটি আরোপ করে সরকারের প্রভূত লাভ হয়েছে। তিনি বলেন, ২০২৩ সালের ১ অক্টোবর থেকে কেন্দ্র সরকার অনলাইন গেমিং (Online Gaming) প্ল্যাটফর্মের উপর ২৮ শতাংশ জিএসটি আরোপ (GST on Online Gaming) করেছিল। সেই সময় থেকে জিএসটি সংগ্রহের অঙ্ক প্রায় ৪১২ শতাংশ বেড়ে গিয়েছে মাত্র ৬ মাসের মধ্যেই।

অনলাইন গেমিং, ক্যাসিনো এবং ঘোড়দৌড় থেকে মোটা উপার্জন জিএসটিতে

জিএসটি কাউন্সিলের বৈঠকে এদিন সোমবার দেশের জিএসটি সংগ্রহের পরিমাণের বিষয়ে সংবাদমাধ্যমে জানানোর সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, অনলাইন গেমিং, ক্যাসিনো ইত্যাদির উপর জিএসটি আরোপের ৬ মাসের মধ্যেই সরকারের কোষাগার ভরেছে করের টাকায়। মাত্র ৬ মাসের মধ্যেই সরকারের রাজস্বের অঙ্ক বেড়ে হয় ৬৯০৯ কোটি টাকা। আগে এই রাজস্বের অঙ্ক ছিল ১৩৪৯ কোটি টাকা, সেখান থেকে এই অঙ্ক বেড়েছে ৪১২ শতাংশ।

স্কিল গেম ও চান্স গেমের মধ্যে বিভেদ দূর হয়েছে

২০২৩ সালের ১ অক্টোবরের আগে অনলাইন গেমিং কোম্পানিগুলি অধিকাংশই ২৮ শতাংশ জিএসটি দিচ্ছিল না সরকারকে। এই মর্মে যুক্তি ছিল সংস্থাগুলির পক্ষে যে সেখানে স্কিল গেমস ও চান্স গেমসের মধ্যে আলাদা কোনও কর আরোপের কথা নেই। তারপরেই কেন্দ্র সরকার জিএসটির এই নয়া ধারা তৈরি করে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন যে মাত্র ৬ মাসের মধ্যেই ক্যাসিনো থেকে সংগৃহীত রাজস্বের পরিমাণ ১৬৪.৬ কোটি টাকা থেকে ৩০ শতাংশ বেড়ে হয় ২১৪ কোটি টাকা।

সোমবার ৯ সেপ্টেম্বর অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে এই জিএসটি কাউন্সিলের ৫৪তম বৈঠক হয়। এখন থেকে ১২ শতাংশের বদলে ক্যানসারের ওষুধের উপর ৫ শতাংশ জিএসটি কার্যকর হবে। এছাড়া স্বাস্থ্যবিমা এবং জীবনবিমার প্রিমিয়ামের উপর জিএসটি কমানো হবে কিনা তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি জিএসটি কাউন্সিল। সোমবার জিএসটি কাউন্সিলের বৈঠকে তীর্থযাত্রার জন্য হেলিকপ্টারের পরিষেবার উপরে জিএসটি কমিয়ে আনা হয় ৫ শতাংশে। তবে এই সুবিধে পাবেন যারা কেবলমাত্র শেয়ারিং হেলিকপ্টার পরিষেবা নিতে চান। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget