এক্সপ্লোর

Home Loan Tips: হোম লোন পেতে সমস্যা হবে না, মাথায় রাখুন এই ৬টি বিষয়

Home Loan Update: গৃহ ঋণ নেওয়ার ক্ষেত্রে ব্যাঙ্ক থেকে সময়ে-সময়ে লোন অফার সম্পর্কে সম্পূর্ণ তথ্য রাখুন।তাড়াহুড়ো করে ঋণ নেবেন না। প্রথমে বিভিন্ন ব্যাঙ্কের ঋণ প্রকল্পগুলি খুঁটিয়ে পড়ে তুলনা করুন।

Home Loan Tips: নিজের বাড়ি হোক এমন স্বপ্ন দেখেন সবাই। বাড়ি কেনার মতো টাকা না থাকলে হোম লোনের (Home Loan) সাহায্যে এই স্বপ্ন পূরণ করতে পারেন আপনি। এই বিষয়ে আপনাকে সাহায্য করতে পারে ব্যাঙ্ক বা নন-ব্যাঙ্কিং ফিন্যান্স কোম্পানি। আপনি একটি নির্দিষ্ট সময় (10, 20 বা 30 বছর)ধরে ব্যাঙ্ক বা NBFC-কে মাসিক কিস্তিতে ঋণের আসল ও সুদের টাকা পরিশোধ করতে পারেন। তবে এই হোম লোনের(Home Loan) আবেদন করার সময় সাবধানে ফর্ম ভরা উচিত। অনেক ক্ষেত্রে এই আবেদনপত্র ঠিকভাবে জমা না দেওয়ার কারণে বাতিল হয়ে যায় আপনার গৃহঋণের আবেদন। আজ আমরা আপনাকে এমন কিছু টিপস দেব, যা মেনে চললে সহজেই হোম লোন নিতে পারবেন আপনি।

Home Loan Update : লোনের অফার সম্পর্কে জানুন

গৃহ ঋণ নেওয়ার ক্ষেত্রে ব্যাঙ্ক থেকে সময়ে-সময়ে লোন অফার সম্পর্কে সম্পূর্ণ তথ্য রাখুন।তাড়াহুড়ো করে ঋণ নেবেন না। প্রথমে বিভিন্ন ব্যাঙ্কের ঋণ প্রকল্পগুলি খুঁটিয়ে পড়ে তুলনা করুন। তারপর আবেদন করুন। CIBIL স্কোরের কথা অবশ্যই মাথায় রাখবেন।CIBIL স্কোর আপনার ঋণের ইতিহাস দর্শায়। এই স্কোর আপনাকে ঋণ পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।এর মাধ্যমে ব্যাঙ্কগুলি দেখে,  আপনি আগে লোন নিয়েছেন কিনা বা কীভাবে ক্রেডিট কার্ড ব্যবহার করেছেন ইত্যাদি।

ক্রেডিট স্কোর লোন শোধের ইতিহাস, ক্রেডিট ব্যবহারের অনুপাত, বর্তমান ঋণ ও সময়মতো তা পরিশোধের বিষয়ে জানান দেয়। ক্রেডিট স্কোর 300-900 এর বা 750 বা তার বেশি স্কোর ভাল বলে মনে করা হয়।এর জন্য আপনার ক্রেডিট স্কোর ভালো রাখা প্রয়োজন। সেকারণে নির্ধারিত সময়ের আগে ঋণ বা অন্য কোনও ইএমআই ও ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধ করার অভ্যেস করুন।আপনার ক্রেডিট স্কোরের দিকে নিয়মিত লক্ষ্য রাখুন। আপনার যদি ঋণ পরিশোধের রেকর্ড ভালো থাকে, তাহলে বুঝবেন আপনার সিবিআইএল স্কোরও সমানভাবে ভালো হবে।একবারে একাধিক লোন নেবেন না। এর প্রভাব আপনার সিবিলে পড়বে।

Home Loan Tips : যৌথ হোম লোনের জন্য আবেদন করতে পারেন

যদি হোম লোন পাওয়া না যায় তবে যৌথ হোম লোন একটি ভাল বিকল্প।যৌথ গৃহঋণ নিলে ঋণদানকারী প্রতিষ্ঠানের ঝুঁকি কমে যায়।আপনার পরিচিত কাউকে সহ-আবেদনকারী হিসাবে নিয়ে লোনের আবেদন করুন। তবে মনে রাখতে হবে এই ক্ষেত্রে অপর ব্যক্তির স্টেবল বা স্থিতিশীল আয় ও একটি ভাল ক্রেডিট স্কোর থাকতে হবে। একজন সহ-আবেদনকারী যোগ করলে ঋণ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।যৌথ গৃহঋণ গ্রহণ করলে, উভয় আবেদনকারী আয়কর ছাড়ের সুবিধা নিতে পারবেন।

Home Loan Update : কম পরিমাণ জন্য আবেদন

আপনি যদি বাড়ি কিনতে চান, তাহলে লোন-টু-ভ্যালু (LTV) অনুপাত কম রাখুন। তার মানে বাড়ি কিনতে আপনার টাকা বেশি থাকবে।এতে ব্যাঙ্কের ঝুঁকি কমে যায় ও ঋণ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।কম এলটিভি অনুপাতের কারণে কম ইএমআই ঋণের সামর্থ্য বাড়ায়।

Home Loan Tips : কোন ব্যাঙ্কে আবেদন করতে হবে

আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট বা FD আছে সেখানে ঋণের জন্য আবেদন করা উচিত।এই কাজ করলে আপনার ঋণ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

আয় অনুপাতে (FOIR)-এর কথা মনে রাখবেন অবশ্যই

আয়ের অনুপাতের Fixed Obligation to Income Ratio (FOIR) দেখায় আপনি প্রতি মাসে কত ঋণের কিস্তি দিতে পারেন।ঋণ দেওয়ার সময় ব্যাঙ্কগুলি অবশ্যই FOIR দেখে।এটি দেখায় যে আপনার বর্তমান ইএমআই, বাড়ি ভাড়া, বিমা পলিসি ও অন্যান্য অর্থপ্রদানের পর কত শতাংশ আপনার বর্তমান আয়।যদি ব্যাঙ্ক দেখে এই সব খরচ আপনার বেতনের 50% পর্যন্ত চলে গেছে, তাহলে হোম লোনের আবেদন বাতিল হতে পারে। 

আরও পড়ুন: EPF Subscriber Update: EPF-এর এই নিয়মে বড় পরিবর্তন, আপনি জানেন তো ?

আরও পড়ুন : SBI two-wheeler loans: ২৫৬ টাকার EMI-তে দু'চাকার লোন, দারুণ অফার দিচ্ছে SBI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Gold Price Prediction : সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget