এক্সপ্লোর

What Is Cloudflare : ক্লাউডফ্লেয়ার আসলে কী ? X, AI প্ল্যাটফর্মে বিভ্রাটের পরই সবার প্রশ্ন 

x Down :  প্রশ্ন উঠেছে, এই টেক জায়ান্টদের কী এমন সাপোর্ট দেয় ক্লাউডফ্লেয়ার। কেন এর জন্য বিভ্রাট সৃষ্টি হল অন্য টেক প্লাটফর্মগুলিতে ? 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ক্লাউডফ্লেয়ার বিভ্রাটের কারণে X, চ্যাটজিপিটি, ক্যানভার মতো প্ল্যাটফর্ম অচল।
  • ওয়েব সিকিউরিটি প্ল্যাটফর্ম ক্লাউডফ্লেয়ারের সমস্যার জেরে বিভ্রাট হয়।
  • ব্যবহারকারীরা সাইট ও অ্যাপ খুলতে অসুবিধার সম্মুখীন হন।
  • ক্লাউডফ্লেয়ার বিভ্রাট স্বীকার করে তদন্ত শুরু করেছে।

 

x Down :  এই প্লাটফর্মে সমস্যা হতেই একে একে ধরাশায়ী হয়েছে X , OpenAI-এর ChatGPT, Gemini, Perplexity, Canva ছাড়াও আরও অনেক প্লাটফর্ম। ওয়েব সিকিউরিটি প্লাটফর্ম ক্লাউডফ্লেয়ারের জন্য নাকি এই পরিস্থিতি তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, এই টেক জায়ান্টদের কী এমন সাপোর্ট দেয় ক্লাউডফ্লেয়ার। কেন এর জন্য বিভ্রাট সৃষ্টি হল অন্য টেক প্লাটফর্মগুলিতে ? 

এই বিষয়ে রিপোর্ট আসে ডাউন ডিটেক্টরে
DownDetector তাদের প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের রিপোর্ট থেকেই এই বিষয়টি জানা যায়। তার আগে অবশ্য় X , OpenAI-এর ChatGPT, Gemini, Perplexity, Canva ছাড়াও আরও অনেক প্লাটফর্মে সমস্যা দেখা দেয়। X, ফিল্ম রিভিউ পরিষেবা Letterboxd, Canva-এর মতো ডিজাইন টুল, ChatGPT-এর মতো চ্যাটবট, অথবা League of Legends-এর মতো নির্দিষ্ট অনলাইন গেম ব্যবহারকারীরা প্ল্যাটফর্মগুলি অ্যাক্সেস করার সময় সমস্যার সম্মুখীন হন। ডোনাল্ড ট্রাম্পের প্ল্যাটফর্ম Truth Social-ও ক্লাউডফ্লেয়ার বিভ্রাটের সময় সমস্যা দেখা দেয়। ব্যবহারকারীরা জানায়, সাইট ও অ্যাপ খুলতে অসুবিধা হচ্ছে। পরে অনেকেই এর জন্য ক্লাউডফ্লেয়ার নেটওয়ার্ক সমস্যার কথা বলেন।  

Cloudflare আসলে কী ?
ক্লাউডফ্লেয়ার আসলে পর্দার আড়ালে কাজ করে। এটি একটি ওয়েব-পরিকাঠামো প্রদানকারী বড় টিমের অংশ। যারা ওয়েবসাইটগুলিকে ইউজারদের কাছে পেজ ভিউ করতে সহায়তা করে। এটি হ্যাকার ও জাল ট্র্যাফিক থেকে ওয়েবসাইটগুলিকে রক্ষা করতে ও ওয়েব পেজগুলিকে দ্রুত করতে প্রযুক্তি সরবরাহ করে। যদিও সাধারণত তাদের কাজ গোপন থাকে, বিভ্রাটের সময় তাদের অনুপস্থিতি বোঝা যায়।  

মঙ্গলবার বেশ কয়েকজন ব্যবহারকারী বলেছেন, তারা মোবাইল ও কম্পিউটারে প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারছেন না। X খোলার সময়, দর্শকরা ক্লাউডফ্লেয়ার থেকে একটি বার্তা পেয়েছিলেন, যেখানে বলা হয়- তাদের প্লাটফর্মে একটি ত্রুটি ঘটেছে। কয়েক মিনিট পর আবার চেষ্টা করা উচিত। 

এই বিষয়ে কী বলেছে ক্লাউডফেয়ার
ক্লাউডফ্লেয়ার আনুষ্ঠানিকভাবে ব্যাপক বিভ্রাটের বিষয়টি স্বীকার করেছে। সংস্থা জানিয়েছে, অসংখ্য ক্লায়েন্টকে এই সাময়িক বিপত্তি প্রভাবিত করেছে। এটি একটি গুরুত্বপূর্ণ সমস্যা, যার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কোম্পানি। সংস্থা নিশ্চিত করেছে, ব্যবহারকারীরা "widespread 500 errors" সম্মুখীন হচ্ছেন, উল্লেখযোগ্য ব্যর্থতাগুলি ক্লাউডফ্লেয়ার ড্যাশবোর্ড ও এপিআইতেও হিট করছে। 

এই বিভ্রাটটি এতটাই তীব্র ছিল যে এটি ডাউন ডিটেক্টরকেও প্রভাবিত করেছে। যা ব্যবহারকারীরা এই ধরনের বিভ্রাট ট্র্যাক করার জন্য দেখে নেয়। কারণ এটি ক্লাউডফ্লেয়ারের পরিকাঠামোর ওপরও নির্ভর করে। সাইটটি অবশেষে রিকভারির পরে জানিয়েছে, স্পটিফাই, ক্যানভা, X এবং ChatGPT সহ প্রধান প্ল্যাটফর্মগুলিতে ত্রুটির প্রচুর রিপোর্ট পাওয়া যাচ্ছে।  

Frequently Asked Questions

কোন কোন টেক প্ল্যাটফর্মে সমস্যা দেখা দিয়েছিল?

X, OpenAI-এর ChatGPT, Gemini, Perplexity, Canva, League of Legends, Letterboxd এবং Truth Social-এর মতো অনেক প্ল্যাটফর্মে সমস্যা দেখা দিয়েছিল।

এই বিভ্রাটের কারণ কী ছিল?

এই বিভ্রাটের প্রধান কারণ ছিল ওয়েব সিকিউরিটি প্লাটফর্ম ক্লাউডফ্লেয়ারের নেটওয়ার্ক সমস্যা। ক্লাউডফ্লেয়ার বিভ্রাটের সময় তাদের পরিষেবা দিতে পারেনি।

ক্লাউডফ্লেয়ার কী ধরনের পরিষেবা প্রদান করে?

ক্লাউডফ্লেয়ার ওয়েবসাইটগুলিকে ইউজারদের কাছে পেজ ভিউ করতে সহায়তা করে। এটি হ্যাকার ও জাল ট্র্যাফিক থেকে ওয়েবসাইটগুলিকে রক্ষা করে এবং ওয়েব পেজগুলিকে দ্রুত করে।

ক্লাউডফ্লেয়ার এই বিভ্রাটের বিষয়ে কী জানিয়েছে?

ক্লাউডফ্লেয়ার বিভ্রাটের বিষয়টি স্বীকার করেছে এবং জানিয়েছে যে এটি তাদের অসংখ্য ক্লায়েন্টকে প্রভাবিত করেছে। সংস্থা ঘটনার তদন্ত শুরু করেছে।

সেরা শিরোনাম

Know Your Customer: ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
Gold Silver Price: কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
Bombay High Court: টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
Venugopal Dhoot Declared Bankrupt: SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget