এক্সপ্লোর

Upcoming IPO: ২৫ হাজার কোটির এই আইপিও আসবে পুজোর পরেই, দিন জানাল সংস্থা

Hyundai Motors IPO: আগামী ১৪ অক্টোবর সম্ভবত বাজারে আসবে হুন্ডাই মোটরসের এই আইপিও। বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি ইতিমধ্যেই হুন্ডাই মোটরসকে আইপিও আনার অনুমোদন দিয়েছে।

Hyundai Motors IPO: দক্ষিণ কোরিয়ার অটোমোবাইল সংস্থা হুন্ডাই মোটর ইন্ডিয়া এবারে তাদের আইপিও আনতে চলেছে দেশের বাজারে। আগামী ১৪ অক্টোবর তারিখে সম্ভবত এই আইপিও বাজারে আসবে। এই সংস্থা আইপিওর মাধ্যমে (Hyundai Motors IPO) বাজার থেকে ২৫ হাজার কোটি টাকা তুলতে চাইছে। এর আগে পাবলিক সেক্টরের জীবনবিমা সংস্থা এলআইসি প্রথম ২১ হাজার কোটি টাকার সবথেকে বড় আইপিও (Upcoming IPO) এনেছিল দেশের বাজারে। এবার সেই রেকর্ড ভেঙে দেবে হুন্ডাই মোটরসের আইপিও।

১৪ অক্টোবর আসতে পারে এই আইপিও

আগামী ১৪ অক্টোবর সম্ভবত বাজারে আসবে হুন্ডাই মোটরসের এই আইপিও। বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি ইতিমধ্যেই হুন্ডাই মোটরসকে আইপিও আনার অনুমোদন দিয়েছে। হুন্ডাই ভারতের দ্বিতীয় বৃহত্তম অটোমোবাইল সংস্থা মার্কেট শেয়ারের দিক থেকে। এমনকী সেবি হুন্ডাই মোটরসকে অবজারভেশন লেটার দিয়েছে। ১৪ অক্টোবর সোমবার বাজারে আসবে এই আইপিও এবং বিনিয়োগকারীরা সাবস্ক্রাইব করার সুযোগ পাবেন আগামী ১৬ অক্টোবর পর্যন্ত। আগামী সপ্তাহে এই আইপিওর প্রাইসব্যান্ডও জানাবে সংস্থা।

অফার ফর সেলের মাধ্যমে সংগ্রহ করা হবে টাকা

হুন্ডাই মোটর যে ড্রাফট পেপার জমা দিয়েছে সেবির কাছে, সেখানে সংস্থা জানিয়েছে যে নতুন ইস্যু দেওয়া হিবে না আইপিওতে, অফার ফর সেলের মাধ্যমেই এই আইপিওতে শেয়ার বিক্রি করবে হুন্ডাই। এই অফার ফর সেলে ১৪ কোটি ২১ লক্ষ ৯৪,৭০০ টি শেয়ার ছাড়া হবে। হুন্ডাই মোটরসের মালিক এই শেয়ার বিক্রি করবে। এই আইপিওর মাধ্যমে হুন্ডাই মোটর ১৮-২০ বিলিয়ন ডলার ভ্যালুয়েশন চাইছে হুন্ডাই মোটরস। এমনকী ২৮ বিলিয়ন ডলার পর্যন্ত যেতে পারবে এই ভ্যালুয়েশন।

মারুতির পরেই হুন্ডাইয়ের স্থান

যাত্রীবাহী গাড়ি নির্মাণের দিক থেকে মারুতি সুজুকির পরেই রয়েছে হুন্ডাই মোটরসের স্থান। এই সেগমেন্টে হুন্ডাই মোটরসের ১৫ শতাংশ মার্কেট শেয়ার রয়েছে। এই আইপিওর যে ভ্যালু বলা হয়েছে আগে, তার মাধ্যমে হুন্ডাই মোটরস ইন্ডিয়া মহিন্দ্রা মহিন্দ্রা, বাজাজ অটো, হিরো মোটোকর্প, ইশার মোটরস ইত্যাদিকেও ছাপিয়ে যাবে দেশীয় বাজারে। ওলা ইলেকট্রিক মোবিলিটি সংস্থার পরে দ্বিতীয় অটোমোবাইল সংস্থা হুন্ডাই মোটরস যারা আইপিও নিয়ে আসছে বাজারে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Stock Market: ১৫,২৪৩ কোটি টাকার শেয়ার বিক্রি বিদেশি বিনিয়োগকারীদের, ফের পড়বে বাজার ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget