এক্সপ্লোর

Hindustan Motors: অ্যাম্বাসেডর নির্মাতা হিন্দুস্তান মোটরস এবার তৈরি করবে ইলেকট্রিক স্কুটার

Electric Scooter: আইকনিক গাড়ি অ্যাম্বাসেডর তৈরি করে জগৎবিখ্যাত হয়েছিল হিন্দুস্তান মোটরস। এবার ইলেকট্রিক স্কুটার তৈরি করতে চলেছে এই অটোমোবাইল সংস্থা।

কলকাতা: একুশ শতকে গাড়ির বাজারে অত্যাধুনিক মডেল বেশিরভাগ জায়গা দখল করে নিলেও আইকনিক অ্যাম্বাসেডরকে (Ambassador) ভোলেননি কেউই। এই অ্যাম্বাসেডর তৈরির কাণ্ডারি ছিল হিন্দুস্তান মোটরস (Hindustan Motors)। শোনা যাচ্ছে এই সংস্থা এবার পা রাখতে চলেছে ইলেকট্রিক গাড়ির (Electric Vehicle) দুনিয়ায়। বর্তমানে গাড়ির জগতে ইলেকট্রিক যানবাহনেরই রমরমা। চারচাকা গাড়ি হোক বা দু’চাকার যান, দু’ক্ষেত্রেই গ্রাহকদের এখন বিশেষ পছন্দ ইলেকট্রিক ভেহিকেল। সম্ভবত সেই জন্যই এতদিন পর গাড়ির বাজারে প্রবেশ করে ব্যবসা বাড়ানোর উদ্দেশ্যে ইলেকট্রিক ভেহিকেলের দিকেই ঝুঁকেছে অ্যাম্বাসেডর কোম্পানি। শোনা যাচ্ছে, দু’চাকার ইলেকট্রিক যান (Electric two Wheeler) তৈরিতে যুক্ত হবে এই সংস্থা।

ইউরোপের একটি সংস্থার সঙ্গে জুটি বেঁধে এবার ইলেকট্রিক স্কুটার নির্মাণ করতে চলেছে হিন্দুস্তান মোটরস। যেহেতু অন্যান্য সংস্থার তুলনায় বেশ অনেকটা পরে ইলেকট্রিক ভেহিকেলের বাজারে পা রাখতে চলেছে হিন্দুস্তান মোটরস, তাই যত দ্রুত সম্ভব প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ করবে এই অটোমোবাইল সংস্থা। তবে আগামী বছরের আগে হিন্দুস্তান মোটরসের ইলেকট্রিক স্কুটার লঞ্চ হওয়ার সম্ভাবনা নেই।

হিন্দুস্তান মোটরসের ডিরেক্টর উত্তম বোস সম্প্রতি তাদের সংস্থার প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চের দিনক্ষণ প্রসঙ্গে আভাস দিয়েছেন। সেখানে বলা হয়েছে আগামী অর্থবর্ষের শেষের দিকে হয়তো হিন্দুস্তান মোটরস নির্মিত ইলেকট্রিক টু-হুইলার বাজারে এসে যাবে। শুধুমাত্র ইলেকট্রিক স্কুটার তৈরি করেই থেকে যাবে না সংস্থা। আগামী দিনে চারচাকার ইলেকট্রিক গাড়ি তৈরির পরিকল্পনাও রয়েছে হিন্দুস্তান মোটরসের।  

অটোমোবাইল সংস্থার ডিরেক্টর এও জানিয়েছেন যে তাদের উত্তরপাড়ার কারখানা নতুন করে নির্মিত হবে। কার্যত খোলনলচে বদলে ফেলারই ইঙ্গিত দিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৪ সালে এই প্ল্যান্ট বন্ধ হয়েছিল। অ্যাম্বাসেডরের চাহিদা কমে যাওয়ার ফলেই বন্ধ করে দেওয়া হয় এই কারখানা। ফরাসি অটোমোবাইল সংস্থা Peugeot- এর কাছে ‘অ্যাম্বাসেডর’ ব্র্যান্ড বিক্রি করে দেয় হিন্দুস্তান মোটরস অটোমোবাইল সংস্থা। এর পাশাপাশি ‘Contessa’ ব্র্যান্ডও SG Mobility-র কাছে বিক্রি করে দিয়েছিল এই সংস্থা।

আরও পড়ুন- ২০ জুলাই হবে লঞ্চ, আসছে মারুতির নতুন এসইউভি

সেরা শিরোনাম

Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
Gold: ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?
ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?
Zepto and Zomato: জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
E-10 Petrol: ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন
ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget