এক্সপ্লোর

2000 Note Exchange: কোন পদ্ধতিতে বাতিল ২০০০ এর নোট নেবে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক?

PNB Bank: কারও কাছে এই ২ হাজার টাকার নোট থাকলে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা জমা দিতে হবে নিকটবর্তী ব্যাঙ্কে গিয়ে।

নয়া দিল্লি: আগের নোটবন্দির পরিস্থিতির সাড়ে ছ'বছরের মাথায় ফের 'মিনি' নোটবন্দি পরিস্থিতি ভারতে। এ বার ২ হাজার টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। কারও কাছে এই ২ হাজার টাকার নোট থাকলে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা জমা দিতে হবে নিকটবর্তী ব্যাঙ্কে গিয়ে।


কারও কাছে এই ২ হাজার টাকার নোট থাকলে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা জমা দিতে হবে নিকটবর্তী ব্যাঙ্কে গিয়ে। বলা হয়েছিল, ২০ হাজার টাকা মূল্যের ২ হাজার টাকার নোট ব্যাঙ্ক জমা দিতে গেলে কোনও রকম ফর্ম, স্লিপ বা পরিচয়পত্র লাগবে না। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 


শুক্রবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তি জারি করে, বাজার থেকে সব ২০০০ টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তারপরই, টাকা জমা দিতে গেলে নানা নথি লাগবে বলে সোশাল মিডিয়ায় গুজব ছড়াতে থাকে। সাধারণ মানুষের মধ্যে তৈরি হয় বিভ্রান্তি। এই প্রেক্ষিতে দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক জানিয়ে দিল, ২০০০ টাকার নোট জমা দিতে গেলে কোনও ফর্ম বা নথি লাগবে বলে RBI বা কোনও ব্যাঙ্কের তরফে বলা হয়নি। কোনও নথি ও ফর্ম ছাড়াই ব্যাঙ্কে জমা দেওয়া যাবে ওই নোট। এক লপ্তে মোট দশটি ২০০০ টাকার নোট অর্থাৎ ২০ হাজার টাকা জমা দেওয়া যাবে কিংবা বদলানো যাবে বলে জানিয়েছে স্টেট ব্যাঙ্ক।

এই পরিস্থিতিতে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, ২০০০ এর নোট বদলের ক্ষেত্রে কোনো আধার কার্ডের দরকার নেই, কোনও অফিসিয়াল ভেরিফাইড ডকুমেন্টস (OVD) এর প্রয়োজন নেই, কোনো ফর্ম পূরণ করার প্রয়োজন নেই। অনলাইনে বেশ কিছু পুরনো ফর্মের খবর ভাইরাল হচ্ছে, যার কোনও সত্যতাও নেই বলে জানান হয়েছে। 

২০১৬ সালের ৮ নভেম্বর, হঠাৎ পুরনো ৫০০-র নোট ও ১ হাজার টাকার নোট বাতিল করে মোদি সরকার। তারপর নোটবন্দি নিয়ে গোটা দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। RBI-এর দাবি, সেই পরিস্থিতিতে দেশীয় বাজারে নোটের যোগান সামাল দেওয়ার জন্যই ২০১৬ সালের নভেম্বরে বাজারে ২ হাজার টাকার নোট এনেছিল রিজার্ভ ব্যাঙ্ক। 

বাজারে যত পরিমাণ ২ হাজার টাকার নোট রয়েছে, তার ৮৯ শতাংশ নোটই ২০১৭-র মার্চের আগে ছাপা হয়। কিন্তু নোটবন্দি করে আদৌ কি কোনও লাভ হয়েছে? কালো টাকার খেলা বন্ধ হয়েছে? নোটবন্দি করে কি কত কালো টাকা সরকারের ঘরে ফিরে এসেছে?

গত প্রায় ৭ বছর ধরে এই সব প্রশ্ন ঘিরে বিস্তর আলোচনা-বিতর্ক হয়েছে। এমনকি ২ হাজার টাকার নোট চালু ঘিরেও প্রশ্ন উঠেছে নানা মহলে। ২ হাজার টাকার নোট থাকলে, কালো টাকা জমাতে সুবিধা হবে, এমনটাও মনে করেছেন অনেকে।

সেরা শিরোনাম

Retail Inflation: রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য
রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
Gold Price Today: কলকাতায় সোনার দামে বড় বদল! পুজো শুরুর আগে ২২ ক্যারেটের বিক্রির দর কত?
কলকাতায় সোনার দামে বড় বদল! পুজো শুরুর আগে ২২ ক্যারেটের বিক্রির দর কত?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget