এক্সপ্লোর

India’s WPI inflation: আগের মাসের থেকেও অক্টোবরে বাড়ল পাইকারি মুদ্রাস্ফীতির হার

WPI Inflation Rises: গত সাত মাস ধরে পাইকারি মুদ্রাস্ফীতির হার দুই অঙ্কের ওপরেই রয়েছে। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রক ( Ministry of Commerce and Industry) প্রকাশিত পরিসংখ্যাণে এই তথ্য জানা গিয়েছে।

নয়াদিল্লি:  নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি হাঁসফাঁস সাধারণ মানুষ। এই পরিস্থিতি থেকে মানুশের সুরাহার কোনও দিশা এখনও মিলছে না। অক্টোবর মাসে পাইকারি মূল্য সূচকাঙ্ক ভিত্তিক মুদ্রাস্ফীতির ( WPI based Inflation) হার ছিল ১২.৫৪ শতাংশ। গত সেপ্টেম্বর মাসে এই হার ছিল ১০.৬৬ শতাংশ। অক্টোবর মাসের পাইকারি মূল্য সূচকাঙ্ক ভিত্তিক মুদ্রাস্ফীতির হার গত পাঁচ মাসে সবচেয়ে বেশি। গত সাত মাস ধরে পাইকারি মুদ্রাস্ফীতির হার দুই অঙ্কের ওপরেই রয়েছে। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রক ( Ministry of Commerce and Industry) প্রকাশিত পরিসংখ্যাণে এই তথ্য জানা গিয়েছে।

অক্টোবরে কেন বেড়েছে পাইকারি মুদ্রাস্ফীতি

সরকারি পরিসংখ্যান অনুযায়ী,সেপ্টেম্বরের তুলনায় ডব্লুপিআই ১০.৬ শতাংশ থেকে বেড়ে ১২.৫৪ শতাংশ হয়েছে। এই সময় পর্বে খাদ্যসামগ্রীর পাইকারি মূল্যসূচক ১.১৪ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৩.০৬ শতাংশ। শাকসব্জির পাইকারি মূল্যসূচক -৩২.৪৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে -১৮.৪৯ শতাংশ। উৎপাদিত পণ্যের ডব্লুপিআই ১১.৪১ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১২.০৪ শতাংশ। ফুয়েল ও পাওয়ারের পাইকারি মূল্যসূচক সবচেয়ে বেশি বেড়েছে। তা ২৪.৮১ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৩৭.১৮ শতাংশ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, জ্বালানি (পেট্রোল ও ডিজেল) ও বিদ্যুতের দাম দ্রুত বৃদ্ধির ফলে পাইকারি মূল্য সূচক এতটা বেশি বেড়েছে। অন্যদিকে, এই মুদ্রাস্ফীতির কারণে উৎপাদিত পণ্যের দামও বৃদ্ধি পেয়েছে।

গত শুক্রবার খুচরো মুদ্রাস্ফীতির হার ( Retail Inflation ) সংক্রান্ত  পরিসংখ্যান জারি হয়েছিল। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে খুচরো  ৪.৩৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৪.৪৮ শতাংশ। এই হার আরবিআইয়ের মুদ্রাস্ফীতি হার সংক্রান্ত অনুমান ২ থেকে ৬ শতাংশের মধ্যেই রয়েছে।

 

এই পরিসংখ্যান অক্টোবর মাসের জন্য। এবার দীপাবলির একদিন আগে কেন্দ্র পেট্রোল ও ডিজেলের উৎপাদন শুল্ক হ্রাস করেছে। এরপর কয়েকটি রাজ্যেও ভ্যাট কমানো হয়েছে। এরফলে চলতি নভেম্বরে মুদ্রাস্ফীতির হারের ক্ষেত্রে এর প্রভাব পড়তে পারে বলে অনুমান। এতে মুদ্রাস্ফীতির হার কমতে পারে। নভেম্বরে শাক-সব্জির যোগান বৃদ্ধির ফলেও এই মাসে মুদ্রাস্ফীতির হার কম হতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
RBI Repo Rate: বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
Invest in SIP: মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
Gold Silver Price Today: বেশ কিছুটা বাড়ল সোনার দাম, ৪ হাজারের কাছাকাছি বেড়ে গেল রুপোও!
বেশ কিছুটা বাড়ল সোনার দাম, ৪ হাজারের কাছাকাছি বেড়ে গেল রুপোও!

ভিডিও

Tarun Tejpal | ধর্ষণের মামলায় বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল | ABP Ananda LIVE
Suvendu Adhikari | পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget