এক্সপ্লোর

Infibeam Share Price: একদিনেই বাড়ল ২০ শতাংশ, ত্রৈমাসিকের বিপুল মুনাফার খবরেই কি বাড়ল দাম ?

Infibeam Avenue: ইনফিবিম অ্যাভিনিউ এই ফিনটেক কোম্পানির শেয়ারে একদিনেই ২০ শতাংশ রিটার্ন পাওয়া গেল এদিনের বাজারে। কেন এতটা বৃদ্ধি শেয়ারের দামে ?

Share Market: ফিনটেক কোম্পানি ইনফিবিম অ্যাভিনিউর (Infibeam Avenue Share) শেয়ারে বিরাট লাফ। একদিনেই প্রায় ২০ শতাংশ বাড়ল এই সংস্থার শেয়ার। সংস্থার মার্কেট ক্যাপিটালাইজেশন এখন ৮০৪৬.৪৮ কোটি টাকা। গত মাসেই ৫২ সপ্তাহের সর্বোচ্চ সীমা ছুঁয়েছিল এই কোম্পানির শেয়ার। এদিনের বাজারে ২৯.২২ টাকায় শেয়ার ট্রেডিং শুরু হয়ে ৩৪.৯০ টাকায় বন্ধ হয় দাম। গতকাল দাম বন্ধ হয়েছিল ২৯.০৯ টাকায়, আর আজকের দামে উর্ধ্বগতিতে ১৯.৯৭ শতাংশ বৃদ্ধি লক্ষ করা গিয়েছে।

মুনাফা বেড়েছে

৬ দিন আগেই ত্রৈমাসিকের ফল প্রকাশ হতে জানা যায়, সংস্থার (Infibeam Avenue Share) নেট মুনাফা বেড়েছে প্রায় ৪৫.৯৪ শতাংশ অর্থাৎ ২০২২ সালের ডিসেম্বর মাসের ২৮.৪৩ কোটি টাকা থেকে বেড়ে সংস্থার মুনাফা দাঁড়িয়েছে ৪১.৪৯ কোটি টাকায়। সংস্থার নেট সেলসও বেড়েছে ১৩৫.১৯ শতাংশ। ২০২৩ সালের ডিসেম্বর মাসে ৮৬০.২৬ কোটি টাকার নেট সেলস এসেছে সংস্থার।

রিটার্নের হিসেব

গত একমাসের হিসেবে এই শেয়ারে বিনিয়োগকারীরা ৭১.৭২ শতাংশ রিটার্ন পেয়েছেন, গত ১২ মাসে রিটার্ন এসেছে ৪৯.৩৯ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, শর্ট টার্ম এবং লং টার্ম ট্রেন্ডে এই শেয়ারের গতি এখনও বুলিশ।

সংস্থার ব্যবসা

সংস্থার একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে, গুজরাত সরকারের সঙ্গে ইনফিবিম সংস্থার (Infibeam Avenue Share) একটি মৌ স্বাক্ষরিত হয়েছে যেখানে এই সংস্থা একটি অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রিত প্ল্যাটফর্ম এবং রিটেইলারদের জন্য পেমেন্ট সিস্টেম চালু করতে চলেছে আর তার জন্য ২০৩০ সালের মধ্যে ২০০০ কোটি টাকা বিনিয়োগ করতে চায় সংস্থা।

এইসব কারণেই সম্ভবত বিনিয়োগকারীরা আরও উৎসাহিত হয়েছেন শেয়ার কেনায়। তড়তড়িয়ে বাড়ছে শেয়ারের দামও।

আজ কেমন গিয়েছে বাজার

আজকের বাজারে সবুজ সঙ্কেত দেখে হাসি ফুটেছে বিনিয়োগকারীদের। ১২৪১ পয়েন্ট বেড়েছে সেনসেক্স, নিফটি বেড়েছে ৩৮৫ পয়েন্ট। বুল রানে ছুটছে বাজার। এদিন রিলায়েন্স, ওএনজিসি, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক ইত্যাদির শেয়ারে উর্ধ্বগতি লক্ষ করা গিয়েছে। সেনসেক্সের মিড ক্যাপ সূচক এদিন বেড়েছে ১.৬৮ শতাংশ এবং স্মলক্যাপ সূচক বেড়েছে ১.০২ শতাংশ। নিফটি পিএসইউ ব্যাঙ্ক এদিন প্রায় ২.৪ শতাংশ বেড়েছে।

(মনে রাখবেন: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।)

আরও পড়ুন: Market Closing: ষাঁড়ের গুঁতোয় ছুটছে বাজার, এক লাফে ১২৪১ পয়েন্ট বাড়ল সেনসেক্স- রিলায়েন্স, ONGC-র শেয়ারে বিপুল মুনাফা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Dividend Stock : একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
Blinkit Store License Suspended : আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো
আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো
New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget