এক্সপ্লোর

iPhone 12: ভারতেই এবার আই ফোন ১২, ২০২১-এর মাঝামাঝি শুরু উৎপাদন

অ্যাপল যে তাদের উৎপাদন ক্ষেত্রে চিন থেকে সরিয়ে ভারতে আনতে চলেছে তা এ মাসের গোড়াতেই জানা গিয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়েছিলেন, অ্যাপলের সহযোগী সংস্থাগুলি যেমন উইশট্রন, ফক্সকন, পেগাট্রন ভারতে বিনিয়োগে আগ্রহী।

বেঙ্গালুরু: অ্যাপলের সর্বাধুনিক মডেল পেতে আর আপনাকে বেশি হা পিত্যেশ করতে হবে না। ভারতেই এবার তৈরি হতে চলেছে আই ফোন ১২। একটি রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালের মাঝামাঝি সময়ে ভারতে এর উৎপাদন শুরু করতে চলেছে অ্যাপলের অংশীদারী সংস্থা (সহযোগী সংস্থা) উইশট্রন। এর আগে ভারতে সরাসরি উৎপাদন না করলেও অ্যাসেমবেল করে অ্যাপলের আগের বেশ কয়েকটি মডেল বানিয়েছে সংস্থাটি। তার মধ্যে অত্যাধুনিক অ্যাপল ১১, অ্যাপল এক্স আর, তো রয়েইছে, এমনকী অ্যাপলের আগের ভার্সন আই ফোন ৬এস, আই ফোন সেভেনও রয়েছে। ভারতে আই ফোন ১২ তৈরি শুরুর কথা যদিও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি অ্যাপল। একটিস সূত্র জানাচ্ছে আই ফোন সেভেন ভারতে তৈরি হলে তা হবে সপ্তমতম মডেল। একাংশের মতে কর্নাটকে উইশট্রনের কারখানায় এই উৎপাদন হবে। চলতি বছরের শেষে আই ফোন এস ই(২০২০) তৈরির পরিকল্পনা রয়েছে এই সংস্থার।। এর জন্য ১০ হাজার কর্মী নিয়োগের পরিকল্পনাও রয়েছে উইশট্রনের। তবে অ্ন্য একটি সূত্রের মতে উৎপাদনের জন্য কর্নাটককে বেছে নিলেও, সর্বাধুনিক মডেল তৈরির কাজ শুরু হবে বেঙ্গালুরু থেকে ৭০ কিলোমিটার দূরে কোলার জেলার নারাসাপুরায়। তবে অ্যাপল যে তাদের উৎপাদন ক্ষেত্রে চিন থেকে সরিয়ে ভারতে আনতে চলেছে তা এ মাসের গোড়াতেই জানা গিয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়েছিলেন, অ্যাপলের সহযোগী সংস্থাগুলি যেমন উইশট্রন, ফক্সকন, পেগাট্রন ভারতে বিনিয়োগে আগ্রহী। কেন্দ্রের ভর্তুকিমূলক প্রকল্পে সাড়া দিয়ে কয়েক লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব দিয়েছিল সংস্থাগুলি। ভারতে অ্যাপল তৈরি হলে আগের চেয়ে সস্তায় আই ফোন সর্বাধুনিক মডেল পাওয়া যাবে ভেবেই খুশি আই-ফোন প্রেমীরা।

সেরা শিরোনাম

Loan Against Mutual Funds: মিউচুয়াল ফান্ডের লোন, পার্সোনাল লোনের থেকেও কম সুদে মিলতে পারে ঋণ, রয়েছে একটা সমস্যাও
মিউচুয়াল ফান্ডের লোন, পার্সোনাল লোনের থেকেও কম সুদে মিলতে পারে ঋণ, রয়েছে একটা সমস্যাও
Indian Stock Market: এক দিনেই সম্পদ বাড়ল ৭ লক্ষ ৮৫ হাজার কোটি টাকা, কারণ ট্রাম্পের ধাক্কা? কী ঘটতে পারে আগামীতে, কী বলছেন বিশেষজ্ঞরা
এক দিনেই সম্পদ বাড়ল ৭ লক্ষ ৮৫ হাজার কোটি টাকা, কারণ ট্রাম্পের ধাক্কা? কী ঘটতে পারে আগামীতে, কী বলছেন বিশেষজ্ঞরা
Meta Layoff: নিজের ইচ্ছায় চাকরি ছাড়লেই মিলবে ২ মাসের বেতনের থেকেও বেশি টাকা, মিলতে পারে পেশাগত প্রশিক্ষণও
নিজের ইচ্ছায় চাকরি ছাড়লেই মিলবে ২ মাসের বেতনের থেকেও বেশি টাকা, মিলতে পারে পেশাগত প্রশিক্ষণও
Amul Ghee Price Hike : দীপাবলির আগেই ৫০ টাকা বাড়ল ঘিয়ের দাম, মাখনের দামেও বৃদ্ধি আমুলের
দীপাবলির আগেই ৫০ টাকা বাড়ল ঘিয়ের দাম, মাখনের দামেও বৃদ্ধি আমুলের

ভিডিও

Humayun Kabir:
Indranil Sen Arrested:
Kolkata Medical College: চুম্বকের সাহায্য়ে শিশুর পেট থেকে বের করা হল চুম্বক
Tapas Roy:
Municipal Election: কবে হবে পুরভোট? ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে দিল কমিশন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget