এক্সপ্লোর

IREDA Share Price: ৩ দিনে ১৪ শতাংশ দাম কমেছে এই সরকারি সংস্থার শেয়ারে, এখন কিনলে লাভ ?

IREDA : যেভাবে দ্রুত বেড়েছিল এই রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ারের দাম। বাজেটের পর এক সপ্তাহ যেতেই তিন দিনে ১৪ শতাংশ দাম কমল এই শেয়ারে। এখন কি কিনবেন এই শেয়ার ?

Share Market: অন্তর্বর্তী বাজেট পেশের পরেই রেকর্ড লাফ লক্ষ্য করা গিয়েছিল এই রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ারের দামে। ২ মাসের মধ্যেই ৫০০ শতাংশ রিটার্ন এনে দিয়েছিল এই সংস্থার শেয়ার। কিন্তু এবার সেলিং প্রেশারে বিপুল পতন দেখা গিয়েছে এই শেয়ারে। ৩ দিনে ১৪ শতাংশ কমে গিয়েছে শেয়ারের দাম। গতকাল শুক্রবার বাজার বন্ধের সময় এই রাষ্ট্রায়ত্ত সংস্থার (IREDA Share Price) শেয়ারের দাম ৫ শতাংশ হ্রাস পেয়ে বন্ধ হয়েছে। তবে কি কেনার সুযোগ রয়েছে এখন ?  

সংস্থার নাম IREDA অর্থাৎ India Renewable Energy Development Agency। ৬ ফেব্রুয়ারি বাজারে এই সংস্থার শেয়ারের দাম পৌঁছেছিল সর্বোচ্চ উচ্চতায়, দাম উঠেছিল ২১৪.৮০ টাকায়। বুধবার থেকেই শুরু হয় দামের পতন, তবে তাঁর আগে পর্যন্ত বুল রান এবং বলা ভাল একটা বিপুল র‍্যালি দেখেছে এই শেয়ার।

শেয়ারের দামের ওঠানামা

২০২৩ সালে বাজারে এসেছিল IREDA-র IPO। ৩০ টাকা থেকে ৩২ টাকা প্রাইস ব্যান্ড ছিল এই ইকুইটি শেয়ার (Multibagger Stock)। তারপর বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই PSU শেয়ার নথিভুক্ত হয় ৫০ টাকার সীমায়। দেখা গিয়েছে লিস্টিং প্রাইসের থেকে ৫৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই PSU স্টকে যদি কেউ শুরু থেকে বিনিয়োগ করতেন তাহলে আজকের দিনে দাঁড়িয়ে প্রায় ৫০০ শতাংশ রিটার্ন পেতেন তিনি। অর্থাৎ কেউ ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে ৫ লাখ টাকা রিটার্ন পেতেন।

এখন কি কেনা যাবে

বাজেট পেশের পরেই বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন যে এই শেয়ারের দাম ২০০ টাকা ছোঁবে। সেইমত দাম উঠেছিল অনেকটাই। তবে এবার সম্ভবত প্রফিট বুকিংয়ের চাপ অনুভব করছে এই সংস্থার শেয়ার। আর তাই এই পতন। এই শেয়ারের (IREDA Share Price) দাম এখন Overbought Zone-এ আছে, RSI সূচক ৭০-এর কাছাকাছি। ফলে সেলিং প্রেশার আসতে পারে এই শেয়ারে। তবে ১৬৫ থেকে ১৭০ টাকার সীমায় এই স্টকে একটি সাপোর্ট লেভেল আছে বলে ধারণা বাজার বিশেষজ্ঞদের। এখন কিনলে স্বল্পমেয়াদে দাম কমার ইঙ্গিত দিচ্ছেন বাজার বিশেষজ্ঞরা।

কেন বেড়েছিল এই শেয়ারের দাম

বাজার বিশেষজ্ঞদের মতে, IREDA-র শেয়ারের (IREDA Share Price) দামে লাফের মূল কারণ বাজেটে সবুজ শক্তি বা পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহারে জোর দেওয়া। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই প্রস্তাবের কারণে অনেক বিনিয়োগকারীই মনে করেছেন সৌরশক্তি উৎপাদনের সঙ্গে যুক্ত কোম্পানির স্টকগুলিতে ভবিষ্যতে ভাল মুনাফার আশা রয়েছে। তবে এখন ঠিক যেভাবে দ্রুত বেড়েছিল শেয়ারের দাম, এখন সেভাবেই দ্রুত কমছে।

আরও পড়ুন: Hero MotoCorp: শেয়ার পিছু ১০০ টাকা ডিভিডেন্ড পাবেন, পোর্টফোলিওতে আছে এই অটোমোবাইল সংস্থার শেয়ার ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Income Tax Return: আপনার রিটার্ন ফাইল কি এবার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখবে আয়কর দফতর?
আপনার রিটার্ন ফাইল কি এবার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখবে আয়কর দফতর?
Income Tax Return File: ITR-1, 2, 3 নাকি 4? কোন ধরনের আয়কর রিটার্ন ফর্ম আসলে আপনার জন্য?
ITR-1, 2, 3 নাকি 4? কোন ধরনের আয়কর রিটার্ন ফর্ম আসলে আপনার জন্য?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
Maruti Cars Price Hike : ফের দাম বাড়বে মারুতির গাড়ির, ৩০,০০০ টাকা পর্যন্ত বাড়বে প্রাইস, কমে পাবেন এই ক'দিন
ফের দাম বাড়বে মারুতির গাড়ির, ৩০,০০০ টাকা পর্যন্ত বাড়বে প্রাইস, কমে পাবেন এই ক'দিন

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget