এক্সপ্লোর

Jeep Meridian Update: ফরচুনার-কোডিয়াকের সঙ্গে হবে লড়াই, আসছে জিপ মেরিডিয়ান

Jeep Meridian: আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। ভারতের বাজারে তাদের নতুন গাড়ি আনার প্রস্তুতি নিচ্ছে জিপ (Jeep)। বিশ্ব বাজারে এর নাম জিপ কামান্ডার হলেও ভারতের রাস্তায় Jeep Meridian নামে আসবে গাড়ি।  


Jeep Meridian Update: আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। ভারতের বাজারে তাদের নতুন গাড়ি আনার জন্য প্রস্তুতি নিচ্ছে জিপ (Jeep)। বিশ্ব বাজারে এর নাম জিপ কামান্ডার হলেও ভারতের রাস্তায় Jeep Meridian নামেই আসবে এই গাড়ি।  

Jeep Commander Update: ৭ আসনের এই এসইউভিকে কম্পাসের ওপরে রাখবে কোম্পানি। ভারতে মেরিডিয়ান বলা হলে এই SUV কে অন্যান্য বাজারে কমান্ডারও বলা হয়। এখানে আমরা নতুন টয়োটা ফরচুনার ও সদ্য লঞ্চ হওয়া 7-সিটার স্কোডা কোডিয়াকের মতো প্রতিদ্বন্দ্বীদের সাথে মেরিডিয়ান SUV-র তুলনা করব। দেখে নিন কোন গাড়িতে কী ফিচার।

Jeep Meridian vs Kodiaq vs Fortuner: তিনটি গাড়িতে আয়তনে বড় কে ? ফরচুনারের দৈর্ঘ্য 4795 এমএম, কোডিয়াক 4699 এমএম পাশাপাশি জিপ মেরিডিয়ানের দৈর্ঘ্য 4769 এমএম। এটা স্পষ্ট যে ফরচুনার সবচেয়ে বড় হলেও মেরিডিয়ান ও কোডিয়াক আয়তনে কোনও অংশেই কম যায় না। ফরচুনার ডিজাইনের দিক থেকে 'ওল্ড স্কুল মডেল' হলেও 
কোডিয়াক ও মেরিডিয়ান উভয়েরই আধুনিক বিলাসবহুল SUV লুক রয়েছে। Kodiaq-এর সামনের দিকে একটি বড় ক্রোম গ্রিল ও স্লিমার হেডল্যাম্প রয়েছে। যেখানে মেরিডিয়ানের সামনের গ্রিলে জিপের ঐতিহ্যবাহী ছাপ থাকবে। যা রাস্তায় নজর কাড়বে সবার। এই তিন গাড়ির মধ্যে ফরচুনার সবে আপডেট করা হয়েছে। এখন এটি একটি ভিন্ন চেহারা পেয়েছে। তবে ডিজাইন দেখে বোঝাই যায়, এটি একটি অফ-রোডার ভিত্তিক SUV। 

Jeep Meridian Update: কোন গাড়িতে বেশি ফিচার ?

কোডিয়াকে বিলাসবহুল কেবিনের সঙ্গে প্রচুর বৈশিষ্ট্য রয়েছে। যা আপনার নজর কাড়বে। এই গাড়িতে আপনি ইনবিল্ড ন্যাভিগেশন, ওয়্যারলেস অ্যাপল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো, সিট ভেন্টিলেশন ও হিটিং, 12 স্পিকার অডিও সিস্টেম, 360-ডিগ্রি পার্কিং ক্যামেরা, অ্যাম্বিয়েন্ট লাইটিং, থ্রি-জোন অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, হ্যান্ডস ফ্রি-র মতো বৈশিষ্ট্যগুলি ছাড়াও 8 ইঞ্চির টাচস্ক্রিন পাবেন। পার্কিং, প্যানোরামিক সানরুফ, কানেক্টেড টেক প্রযুক্তিও রয়েছে এর সঙ্গে। 

সেই তুলনায় ফরচুনারের কম বৈশিষ্ট্য রয়েছে। এতে সানরুফ নেই তবে 8 ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, 11-স্পিকার JBL অডিও সিস্টেম, 8-ওয়ে পাওয়ার অ্যাডজাস্টেবল সিট-সহ সিট ভেন্টিলেশন, সামনের পার্কিং সেন্সর , রেয়ার ভিউ ক্যামেরা ইত্যাদি পাবেন গাড়িতে। এর মোকাবিলায় মেরিডিয়ানে থাকবে একটি 10.1 ইঞ্চি টাচস্ক্রিন ও তারবিহীন স্মার্টফোন সংযোগ, ভেন্টিলেটেড সিটস, প্যানোরামিক সানরুফ, কানেকটেড কার প্রযুক্তি, ওয়্যারলেস ফোন চার্জার, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, দ্বিতীয় সারিতে ক্যাপ্টেন সিট।


Jeep Meridian Update: ফরচুনার-কোডিয়াকের সঙ্গে হবে লড়াই, আসছে জিপ মেরিডিয়ান

Jeep Meridian vs Kodiaq vs Fortuner: তিনটি এসইউভিতে কী ইঞ্জিন ?

Fortuner একটি 2.7-লিটার পেট্রোল ও একটি 2.8-লিটার ডিজেল ইঞ্জিন-সহ পাওয়া যায়। ফরচুনারের ডিজেল এই শ্রেণিতে সবচেয়ে জনপ্রিয় বিকল্পের মধ্যে একটি, যা 4x4 সহ ম্যানুয়াল/অটোমেটিক অপশনে আসে। এতে 204bhp ও 500Nm এর টর্ক দেয় গাড়ি। Kodiaq-এ সমস্ত 'অল হুইল ড্রাইভ' রয়েছে। তবে এটি 190hp ও 320Nm-সহ একটি 2.0l TSI টার্বো পেট্রোল ইঞ্জিনে চলে। এতে পাবেন একটি DSG অটোমেটিক গিয়ারবক্স। মেরিডিয়ানে 200 bhp-র একটি 2.0l ডিজেল ইঞ্জিন ও 4x4-সহ একটি স্ট্যান্ডার্ড 9-স্পিড অটোমেটিক গিয়ারবক্স পেতে পারেন। মেরিডিয়ানে  অফ-রোডিংয়ের জন্য নির্দিষ্ট ড্রাইভ মোডও থাকবে।

Jeep Meridian vs Kodiaq vs Fortuner: দাম কত তিন গাড়ির ?

ফরচুনারের দাম 32 লক্ষ থেকে 43 লক্ষ টাকার মধ্যে৷ Kodiaq পাবেন 35 লক্ষ থেকে 37.4 লক্ষ টাকার মধ্যে। আমরা আশা করি, মেরিডিয়ানটির দাম 32 লক্ষ টাকা থেকে শুরু হবে। যেখানে এর টপ-এন্ড ভ্যারিয়েন্টের দাম হবে 35 লক্ষ টাকা। জিপ এখন 'থ্রি রো' SUV-র বাজারকে নিশানা করেছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা
Fact Check: বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা
বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget