এক্সপ্লোর

Mamata Banerjee : 'ভাষণ দেওয়া ছাড়া কেন্দ্রের কোনও কাজ নেই', ২০ হাজার টাকা রাজ্যের ক্ষতি, GST বক্তৃতা নিয়ে মোদিকে খোঁচা মমতার

GST 2.0 : নবরাত্রির সকাল থেকেই নতুন জিএসটি রেটকে দেশবাসীর জন্য 'সাশ্রয় উৎসব' বলে আখ্যা দিয়েছেন তিনি। যদিও নাম না করে নতুন জিএসটি নিয়ে মোদির ভাষণকেই কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী ।  

 

GST 2.0 :  সোমবার ২২ সেপ্টেম্বর থেকে দেশে কার্যকর হচ্ছে নতুন জিএসটি রেট। মহালয়ার দিনেই যা নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নবরাত্রির সকাল থেকেই নতুন জিএসটি রেটকে দেশবাসীর জন্য 'সাশ্রয় উৎসব' বলে আখ্যা দিয়েছেন তিনি। যদিও নাম না করে নতুন জিএসটি নিয়ে মোদির ভাষণকেই কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

কী বলেছেন মুখ্যমন্ত্রী ?
এদিন নতুন GST নিয়ে প্রধানমন্ত্রীকে খোঁচা দিতে ছাড়েননি মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ''এই জিএসটির জেরে রাজ্যের ২০ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে। GST-তে রাজ্যের ভাগের টাকা কাটছে কেন্দ্র। ভাষণ দেওয়া ছাড়া কেন্দ্রের কোনও কাজ নেই । নতুন GST কার্যকর হওয়ার ফলে রাজ্যের আর্থিক ক্ষতি হবে। ''

নতুন GST কেন্দ্রের নয়, রাজ্যের কৃতিত্ব ?
এদিন জিএসটি সংস্কার প্রসঙ্গে মুখ্য়মন্ত্রী বলেন, ''আমরাও চাই মানুষের লাভ হোক। আমরাই বিমা থেকে GST তুলতে বলেছিলাম। আমরা সব করলাম, আর কেন্দ্র কৃতিত্ব নিচ্ছে। নতুন GST কেন্দ্রের নয়, রাজ্যের কৃতিত্ব।''

রবিবার মোদি জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পর এবিপি আনন্দে মুখ খোলেন অর্থনীতিবিদ অভিরূপ সরকার। তিনি জানান, GST-র মতো পরোক্ষ কর কমলে সাধারণ মানুষের সুবিধা যে হবে, সেকথা বলা বাহুল্য। জিনিসপত্রের দাম কমবে খানিকটা। কিন্তু যদি না একচেটিয়া আধিপত্য থাকে। একচেটিয়া আধিপত্য থাকলে, জিনিসপত্রের দাম নাও কমতে পারে। কারণ উৎপাদনকারীর মনে হবে, এটা না কিনে উপায় নেই। কিনতেই হবে গ্রাহককে। (GST Reduction)

অভিরূপ আরও জানান, GST বা পরোক্ষ কর কমানোর সুবিধা হল, উৎপাদনকারী এবং গ্রাহকের মধ্যে সুবিধা ভাগ হয়ে যায়। দুই পক্ষই সুবিধা পাবেন। বিনিয়োগে ইনসেনটিভ বাড়বে। দরিদ্র-মধ্যবিত্তরা সুবিধা পাবেন, এটা নিয়ে সন্দেহ আছে বলে মনে হয় না।একই সঙ্গে অভিরূপ বলেন, "এর উল্টো দিকটা হল, এর ফলে সরকারের রাজস্বের ক্ষতি হবে। এতে রাজ্যের ক্ষতি বেশি, কেন্দ্রের তুলনায়। কারণ কেন্দ্রের প্রত্যক্ষ কর আদায়ের ক্ষমতা আছে, আয়কর, কর্পোরেট কর ইত্যাদি। রাজ্যগুলির তা নেই ফলে রাজ্যগুলিকে GST-র উপর নির্ভর করতে হয়।"

অভিরূপ জানান, আয় কমলে রাজ্যের কোষাগারে কম টাকা জমা পড়বে, যা অসুবিধেজনক হবে। এখানে কিছু দিনের জন্য কেন্দ্র যদি রাজ্যগুলিকে ক্ষতিপূরণ দেয়, একরকম ভাবে চালিয়ে নিতে পারবে রাজ্যগুলি। কিন্তু কেন্দ্র কতটা ক্ষতিপূরণ দেয়, কবে দেয়, তা দেখতে হবে বলে জানান তিনি। পাশাপাশি, অভিরূপ জানান, জিনিসের দাম কমলে আশা করা যায় বেশি জিনিস বিক্রি হবে। কিন্তু একটি গাড়ির পরিবর্তে দু'টি কিনবেন না। ফলে মোট বিক্রি বাড়বে বলেই ধরে নেওয়া যায়। সেক্ষেত্রে রাজস্ব বাড়তে পারে। 

 

সেরা শিরোনাম

Gold Price: পুজোর আগে সোনার দামে বড় চমক, এবার কি দাম কমল অনেকটা? দেখে নিন আজকের রেটচার্ট
পুজোর আগে সোনার দামে বড় চমক, এবার কি দাম কমল অনেকটা? দেখে নিন আজকের রেটচার্ট
Bank Strike: ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, আলোচনার পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত
৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, আলোচনার পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত
No Cost EMI: ক্যাশ, ক্রেডিট কার্ড নাকি নো কস্ট ইএমআই; কোন কেনাকাটায় আসলে কত খরচ?
ক্যাশ, ক্রেডিট কার্ড নাকি নো কস্ট ইএমআই; কোন কেনাকাটায় আসলে কত খরচ?
Bank Strike Tomorrow: ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘট, ব্রাঞ্চে না গিয়ে ব্যাঙ্কের যে কাজগুলো আপনি করতে পারবেন নিশ্চিন্তে
২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘট, ব্রাঞ্চে না গিয়ে ব্যাঙ্কের যে কাজগুলো আপনি করতে পারবেন নিশ্চিন্তে

ভিডিও

Bikash Bhaban Abhijan: চাকরি স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
omputer Teachers Agitation | সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
CPM News LIVE | ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী পালন উপলক্ষে মিন্টো পার্কে উত্তেজনা | ABP Ananda LIVE
Coochbehar News: দিনহাটায় কংগ্রেসের মিছিল থেকে হামলার অভিযোগ, আক্রান্ত বিজেপির বুথ সভাপতি
Singhi Park | ৮৫তে পা দিল সিংহি পার্কের পুজো, মণ্ডপজুড়ে ছত্তীসগঢ়ের বস্তারের লোক শিল্পের ছোয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget