এক্সপ্লোর

Forbes Billionaire List: ১০ হাজার কোটি ডলারের বেশি সম্পত্তি ২০০ ভারতীয়ের, এশিয়ার সবচেয়ে ধনী মুকেশ, কোথায় দাঁড়িয়ে আদানি?

Richest Men in the World: ফোর্বসের রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে দেশের সবচেয়ে ধনী শিল্পপতি মুকেশ।

নয়াদিল্লি: দেশের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে ফের শীর্ষে রিলায়্যান্স কর্ণধার মুকেশ আম্বানি। দ্বিতীয় স্থানে রয়েছেন শিল্পপতি গৌতম আদানি। ২০২৪ সালের ধনকুবেরদের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ফোর্বস পত্রিকা, তাতে এবছর ২০০ ভারতীয় জায়গা করে নিয়েছেন (Richest Men in the World)। গত বছর যদিও মাত্র ১৬৯ ভারতীয়ই ওই তালিকায় জায়গা পেয়েছিলেন। এই ২০০ ভারতীয় ধনকুবেরের মিলিত সম্পদের পরিমাণ প্রায় ৯৫ হাজার ৪০০ কোটি ডলার, যা গত বছরের তুলনায় ৪১ শতাংশ বেশি। গত বছর ১৬৯ ভারতীয় ধনকুবেরের মিলিত সম্পদের পরিমাণ ছিল ৬৭ হাজার ৫০০ কোটি ডলার। (Forbes Billionaire List)

ফোর্বসের রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে দেশের সবচেয়ে ধনী শিল্পপতি মুকেশ। তার মোট সম্পত্তির পরিমাণ ১১ হাজার ৬০০ কোটি ডলার। গত বছর যা ৮ হাজার ৩০০ কোটি ডলার ছিল। মুকেশের হাত ধরে এই প্রথম এশিয়া থেকে কেউ ১০ হাজার কোটি ডলারের ক্লাবে প্রবেশ করলেন। এই মুহূর্তে পৃথিবীর নবম ধনীতম ব্যক্তি মুকেশ। ভারত এবং এশিয়ার নিরিখে তিনি রয়েছেন শীর্ষে। এক বছরে তার সম্পদ বেড়েছে ৩৯.৭৬ শতাংশ।

দ্বিতীয় ভারতীয় ধনকুবের হিসেবে তালিকায় রয়েছেন আদানি। তাঁর মোট সম্পদের পরিমাণ ৮ হাজার ৪০০ কোটি ডলার। পৃথিবীর মধ্যে ১৭তম স্থানে রয়েছেন তিনি। ভারতের সবচেয়ে ধনী মহিলা নির্বাচিত হয়েছেন সাবিত্রী জিন্দল। গত বছর ষষ্ঠ স্থানে ছিলেন তিনি, এবার তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন। তাঁর মোট সম্পদের পরিমাণ ৩ হাজার ৩৫০ কোটি ডলার।

আরও পড়ুন: ITR Update: আয়কর রিটার্নের নতুন সিজন শুরু, সমস্ত ফর্ম প্রকাশ করল আয়কর বিভাগ- আপনার জন্য কোনটা প্রযোজ্য ?

এ বছরের ধনকুবের তালিকায় ২৫ জন নতুন মুখ রয়েছেন। তাঁদের মধ্যে নরেশ ত্রেহান, রমেশ কুনহিকান্নন, রেণুকা জগতিয়ানির নাম উল্লেখযোগ্য। বায়জু রবীন্দ্রণ, রোহিকা মিস্ত্রির নাম এবছর তালিকায় নেই। 

গোটা পৃথিবীর নিরিখে তালিকায় একেবারে শীর্ষে রয়েছে বার্নার্ড আর্নো এবং তাঁর পরিবার। তাঁদের মোট সম্পদের পরিমাণ ২৩ হাজার ৩৩০ কোটি ডলার। টেসলা কর্তা ইলন মাস্ক রয়েছেন দ্বিতীয় স্থানে। ১৯ হাজার ৫০০ কোটি ডলারের সম্পদ রয়েছে তাঁর। তৃতীয় স্থানাধিকারী অ্যামাজন কর্তা জেফ বেজোসের মোট সম্পদের পরিমাণ ১৯ হাজার ৪০০ কোটি ডলার। ১৭ হাজার ৪০০ কোটি ডলারের মালিক ফেসবুক কর্ণধার মার্ক জাকারবার্গ তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। পঞ্চম স্থানাধিকারী ল্যারি এলিসন। তাঁর মোট সম্পদের পরিমাণ ১১ হাজার ৪০০ কোটি ডলার।

গত এক বছরে পৃথিবীতে ধনকুবেরদের সংখ্যায় উল্লেখযোগ্য বৃদ্ধি চোখে পড়েছে। বর্তমানে গোটা পৃথিবীতে ২ হাজার ৭৮১ জন ধনকুবের রয়েছেন, যাঁদের সম্পত্তির পরিমাণ ১০ হাজার কোটি ডলারের বেশি। গত বছর ১০ হাজার কোটি ডলারের বেশি সম্পদ রয়েছে, গত বছর এমন মানুষের সংখ্যা ছিল ১৪১। এবছর যে ২ হাজার ৭৮১ জন ধনকুবেরের খোঁজ মিলেছে, তাঁদের সম্মিলিত সম্পদের পরিমাণ ১৪ লক্ষ ২০ হাজার কোটি ডলার।

সেরা শিরোনাম

US Banking System: সফটওয়্যার ও বিমান ব্যবস্থার পর এবার বিপর্যস্ত আমেরিকার ব্যাঙ্কিং ব্যবস্থা, তবে কি সত্যিই কোনও সমস্যার সম্মুখীন হয়ে চলেছে ট্রাম্পের দেশ?
সফটওয়্যার ও বিমান ব্যবস্থার পর এবার বিপর্যস্ত আমেরিকার ব্যাঙ্কিং ব্যবস্থা, তবে কি সত্যিই কোনও সমস্যার সম্মুখীন হয়ে চলেছে ট্রাম্পের দেশ?
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?
RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?
Gold Price : ধনতেরস পেরোতেই বিরাট সস্তা সোনা ? সপ্তাহ শুরুতেই অনেকটা কমল দাম, নামল রুপোর দরও
ধনতেরস পেরোতেই বিরাট সস্তা সোনা ? সপ্তাহ শুরুতেই অনেকটা কমল দাম, নামল রুপোর দরও

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget