এক্সপ্লোর

Multibagger Stock: ১ বছরে ৪২৫ শতাংশের র‍্যালি, এবার বিনামূল্যে শেয়ার বণ্টনের ঘোষণা এই সংস্থার

Small Cap Stock: স্মলক্যাপ সংস্থার এই স্টকে এক বছরে ৪২৫ শতাংশ রিটার্ন এসেছে। সংস্থার নাম লরেঞ্জিনি অ্যাপারেলস লিমিটেড। আপনার কেনা আছে এই স্টক ?

Share Market: এক বছরে বিপুল রিটার্ন এসেছে এই স্টকে। ৮৬ টাকা থেকে শেয়ারের দাম বেড়ে হয়েছে ৪৫২ টাকা। অর্থাৎ যা কিনা প্রায় ৪২৫ শতাংশ। বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে এই স্টকের দাম। কোন সংস্থার স্টক ? আপনার পোর্টফোলিওতে (Multibagger Stock) আছে কি ?

কোন সংস্থার শেয়ার

স্মলক্যাপ সংস্থার এই স্টকে এক বছরে ৪২৫ শতাংশ রিটার্ন এসেছে। সংস্থার নাম লরেঞ্জিনি অ্যাপারেলস লিমিটেড (Lorenzini Apparels Ltd)। এই সংস্থাই (Multibagger Stock) সম্প্রতি ঘোষণা করেছে বোনাস শেয়ার এবং স্টক স্প্লিটের। গত সপ্তাহে সংস্থার যে বোর্ড মিটিং হয় তাতে লরেঞ্জিনি অ্যাপারেলস ঘোষণা করেছে যে ৬:১১ অনুপাতে বোনাস শেয়ার এবং ১:১০ অনুপাতে স্টক স্প্লিট হতে চলেছে আগামীতে। এর মানে হল যে সমস্ত বিনিয়গকারীর কাছে এই সংস্থার ১১টি স্টক আছে, তাঁরা অতিরিক্ত ৬টি স্টক বিনামূল্যে পাবেন। আবার স্টক স্প্লিটের অনুপাতের অর্থ হল আপনার কাছে যদি এই সংস্থার ১টি শেয়ার থাকে তাহলে তা ১০টি শেয়ারে পরিণত হবে।

বোনাস শেয়ার ঘোষণা

স্টক মার্কেট এক্সচেঞ্জে এই সংস্থা জানিয়েছে যে সেবির রেগুলেশন ৩০ অনুসারে ১২ ফেব্রুয়ারি এই সংস্থার বোর্ড অফ ডিরেক্টরসের মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে এই সংস্থার সমস্ত শেয়ার হোল্ডারদের বোনাস শেয়ার দেওয়া হবে ৬:১১ অনুপাতে। ১১টি ১ টাকা দামের শেয়ার থাকলে তাঁর বিনিময়ে বিনিয়োগকারীরা ৬টি ১ টাকা মূল্যের অতিরিক্ত ইকুইটি শেয়ার পাবেন। তবে রেকর্ড ডেট এখনও জানা যায়নি।

স্টক স্প্লিট

একইভাবে সেবির রেগুলেশন ৩০ অনুযায়ী এই সংস্থার বোর্ড অফ ডিরেক্টরসের মিটিংয়ে স্টক স্প্লিটের সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার ১২ ফেব্রুয়ারি এই সিদ্ধান্তে জানা যায় ১০ টাকা ফেসভ্যালুর একটি স্টকের বদলে এই সংস্থা এবার ১ টাকা মূল্যের ১০ টি স্টকে বিভাজন করবে। এক্ষেত্রেও কোনও রেকর্ড ডেট জানা যায়নি।

সংস্থার ব্যবসার পরিসংখ্যান

২০২৩ সালের ডিসেম্বর মাসে এই সংস্থার নেট সেলস ছিল ১২.৬৮ কোটি টাকার, ২০২২ সালের ডিসেম্বর মাসের সেলসের থেকে যা ৪.২৩ শতাংশ বেড়েছে। ত্রৈমাসিকের নেট প্রফিটের পরিমাণও গত বছর ডিসেম্বর ত্রৈমাসিকের তুলনায় ১২৮০.৭৫ শতাংশ বেড়েছে বলা যায়। EPS-এর কথা বলতে গেলেও তা ২০২২ সালের ডিসেম্বর মাসের তুলনায় এই অর্থবর্ষে ডিসেম্বর ত্রৈমাসিকে বেড়েছে। ০.১৭ টাকা থেকে হয়েছে ২.৩৪ টাকা।

৮ জানুয়ারি এই শেয়ারের দাম ছিল ২৩০.৩৮ টাকা, সেখান থেকে আজ এই শেয়ারের দাম বেড়ে হয়েছে ৪৯৩ টাকা। অর্থাৎ যা কিনা ১১৩ শতাংশ বৃদ্ধি। গত এক মাসে এই শেয়ারের দাম বেড়েছে প্রায় ৬৭ শতাংশ। এক সপ্তাহে দাম হয়েছে ১৩.৮২ শতাংশ।

(মনে রাখবেন: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।)  

আরও পড়ুন: Nifty 50 Today: সেপ্টেম্বরে ছিল ২০ হাজার,৫ মাসেই ২২ হাজারের রেকর্ড ছাড়াল নিফটি, কোথায়-কোথায় পেয়েছে বাধা ?

সেরা শিরোনাম

Gold Price Drop: ভাইফোঁটার আগেই সামান্য সস্তা হল সোনা, ১ হাজার ৬০০ টাকার বেশি দাম কমেছে রুপোরও
ভাইফোঁটার আগেই সামান্য সস্তা হল সোনা, ১ হাজার ৬০০ টাকার বেশি দাম কমেছে রুপোরও
Know Your Customer: ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
Gold Silver Price: কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
Bombay High Court: টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত

ভিডিও

Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget