এক্সপ্লোর

Multibagger Stock: ৩ বছরে রিটার্ন ২৯ হাজার শতাংশ, চমকে দেবে এই শেয়ারের মুনাফা

Share Market: ২০২৩ সালের অক্টোবর থেকে এই বছর ফেব্রুয়ারি মাস পর্যন্ত ৫ মাসে ১৭২ শতাংশ রিটার্ন দিয়েছে এই সংস্থার শেয়ার। শেষ এক বছরে এর দাম বেড়েছে ২১৬ শতাংশ। ৩০৫.২০ টাকা থেকে বেড়ে হয়েছে ৯৬৩.৯০ টাকা।

Penny Stock: শেষ তিন বছরের হিসেব দেখলে মাল্টিব্যাগার রিটার্ন এনে দিয়েছে এই সংস্থার শেয়ার। বলা ভাল এই পেনিস্টক। ২০২১ সালের মার্চ মাসে যেখানে এই পেনিস্টকের (Multibagger Stock) দাম ছিল ৩.২৮ টাকা, সেখানে এখন এই স্টক ট্রেড করছে ৯৬৩.৯০ টাকায়। অর্থাৎ ৩ বছরের মধ্যে ২৯০০০ শতাংশ রিটার্ন এনে দিয়েছে এই স্টক। শেষ এক বছরে এর দাম বেড়েছে ২১৬ শতাংশ। ৩০৫.২০ টাকা থেকে বেড়ে হয়েছে ৯৬৩.৯০ টাকা। শুধু তাই নয়, এই বছরের শুরু থেকে ধরলে এই চার মাসেই ৬৭ শতাংশ বেড়ে গিয়েছে এই স্টকের দাম।

কোন সংস্থার স্টক

এর আগে ২০২৩ সালের অক্টোবর থেকে এই বছর ফেব্রুয়ারি মাস পর্যন্ত ৫ মাসে ১৭২ শতাংশ রিটার্ন দিয়েছে এই সংস্থার শেয়ার। ফেব্রুয়ারি মাসেই এই শেয়ার এর ৫২ সপ্তাহের সর্বনিম্ন সীমা থেকে ২১৬ শতাংশ বেড়ে সর্বোচ্চ দামে পৌঁছায়। সংস্থার নাম ইয়ান্ত্রা ভেঞ্চার্স (Eyantra Ventures)। ১৯৮৪ সালে হায়দরাবাদে তৈরি হয় এই সংস্থা এবং এখনও একইভাবে আইটি পরিষেবা দিয়ে আসছে সংস্থাটি (Multibagger Stock)। এর আগের নাম ছিল পুনীত কমার্শিয়ালস লিমিটেড।

ESM-এর আওতায় রয়েছে এই সংস্থা

বর্তমানে সেবি ও স্টক এক্সচেঞ্জ যৌথভাবে ৫০০ কোটির কম বাজার মূলধনের সংস্থাগুলির উপর তদারকি করার জন্য একটা সিস্টেম অবলম্বন করেছে। এগুলিকে বলা হয় মাইক্রো স্মল কোম্পানি। এই সংস্থাগুলি পড়ে ESM বা Enhanced Surveillance Measurement-এর আওতায়।

কত আয়, মুনাফা, কত রেভিনিউ

ডিসেম্বর ত্রৈমাসিকে এই সংস্থার (Multibagger Stock) নেট প্রফিট দাঁড়িয়েছিল ২৭ লাখ টাকায়। ২০২২ সালের একই ত্রৈমাসিকে সেই প্রফিট ছিল ২৩ লাখ টাকা, ফলে মুনাফা বেড়েছে। ইয়ান্ত্রা ভেঞ্চার্সের রেভিনিউ ২০২৩ ডিসেম্বরে এসেছে ৪.৫ কোটি টাকা, গত বছর যেখানে এই রেভিনিউ ছিল ১.৩২ কোটি টাকা। অর্থাৎ রেভিনিউ বেড়েছে ২৪৮ শতাংশ।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Bharati Hexacom Listing: ৩৩ শতাংশ বাড়ল আইপিওর দাম, কত টাকায় লিস্টিং হল ভারতী হেক্সাকমের শেয়ার ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
Gold Price Today : এক ধাক্কায় অনেকটাই কমে গেছে সোনার দাম ! আজ কিনলে কত কমে পেতেন জানেন ?
এক ধাক্কায় অনেকটাই কমে গেছে সোনার দাম ! আজ কিনলে কত কমে পেতেন জানেন ?
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা প্রধানের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা প্রধানের বিরুদ্ধে মামলা

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget