এক্সপ্লোর

Toll Tax System: হাইওয়েতে দাঁড়িয়ে আর টোল ট্যাক্স দিতে হবে না ? আসছে অত্যাধুনিক প্রযুক্তি- বড় ঘোষণা নীতিন গডকড়ীর

GPS Toll Tax System: নীতীন গডকরী জানিয়েছেন, সড়কে ভ্রমণ করার সময় যে পরিমাণ দূরত্ব কোনও ব্যক্তি ভ্রমণ করছেন, তাঁর সমান টোল ট্যাক্সের টাকা স্বয়ংক্রিয়ভাবেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে।

GPS Toll Tax System: কেন্দ্রীয় সড়ক মন্ত্রী নীতীন গডকরী জানিয়েছেন যে খুব শীঘ্রই দেশের সমস্ত সড়কগুলিতে টোল ট্যাক্স সংগ্রহের পদ্ধতিতে স্যাটেলাইটের ব্যবহার করা হবে। এখন যেভাবে টোল সংগ্রহ করা হয়, তা বন্ধ হয়ে যাবে। গত বছর ২০২৩ সালের ডিসেম্বর মাসেই নীতীন গডকরী জানিয়েছিলেন যে, ২০২৪ সালের মার্চ মাস থেকেই NHAI সড়েকগুলিতে টোল সংগ্রহের (GPS Toll Tax System) নয়া নিয়ম চালু করবে।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই কেটে নেওয়া হবে টোল ট্যাক্স

সংবাদসংস্থা এএনআইকে নীতীন গডকরী জানিয়েছেন, সড়কে ভ্রমণ করার সময় যে পরিমাণ দূরত্ব কোনও ব্যক্তি ভ্রমণ করছেন, তাঁর সমান টোল ট্যাক্সের (GPS Toll Tax System) টাকা স্বয়ংক্রিয়ভাবেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। তিনি এও উল্লেখ করেন যে আগে মুম্বই থেকে পুনে যেতে ৯ ঘণ্টা লাগত, সেখানে মাত্র ২ ঘণ্টাতেই এই একই দূরত্ব চলে যাওয়া সম্ভব।

জিপিএস ভিত্তিক টোল ট্যাক্স সিস্টেম কীভাবে কাজ করে

খুব শীঘ্রই আগামীতে চালু হতে চলেছে এই জিপিএস ভিত্তিক টোল ট্যাক্স সংগ্রহের পদ্ধতি। জাতীয় সড়কে যে সমস্ত গাড়ি চালক গাড়ি চালাবেন, তাঁদের টোল দেওয়ার জন্য আর প্লাজায় দাঁড়াতে হবে না। গাড়ির মালিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনা থেকেই টাকা কেটে নেবে।

জিপিএস ভিত্তিক টোল সংগ্রহের (GPS Toll Tax System) পদ্ধতিতে চলমান গাড়ির যে জিপিএস স্থানাঙ্ক পাওয়া যাবে, তা থেকে গাড়ির দিকনির্দেশ বুঝে গাড়িটি যখনই কালেকশন পয়েন্টে পৌঁছাবে, স্বয়ংক্রিয়ভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে। আর এই জন্য সমস্ত গাড়িতেই নম্বর প্লেট থাকা বাধ্যতামূলক আর এই নম্বর প্লেটই জিপিএসের মাধ্যমে ট্র্যাক করা হবে। সড়কগুলিতে নম্বর প্লেট পড়ার জন্য সক্ষম রিডার ক্যামেরা বসানো হবে, আর সেভাবেই টাকা কেটে নেওয়া হবে গাড়ির মালিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে।

এখন টোল আদায় হয় FASTag-এর মাধ্যমে

এখন হাইওয়েতে টোল আদায়ের (GPS Toll Tax System) জন্য ব্যবহার করা হয় FASTag ব্যবস্থা। ২০২১ সাল থেকে গাড়িতে এই FASTag লাগান বাধ্যতামূলক করা হয়েছিল। এই FASTag-এর মধ্যে ছোট্ট একটি RFID চিপ লাগান আছে, যা কিনা টোল বুথ রিডারের সঙ্গে কানেক্ট করে। ২০১৮-১৯ সালে টোল প্লাজায় যে কোনও গাড়ির জন্য অপেক্ষা করতে হত গড়ে ৭১৪ সেকেন্ড, FASTag আসার পরে এই সময় কমে হয়েছে ৪৭ সেকেন্ড। একইসঙ্গে যেমন এই পদ্ধতিতে জ্বালানি খরচ কমছে, তেমনই মানুষের সময়ও বাঁচছে অনেকটাই।

আরও পড়ুন: Maruti Suzuki: ৪ লাখ কোটির বাজার মূলধন ছাড়াল মারুতি, আরও কী বাড়বে শেয়ারের দাম ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Silver Price Drop: মধ্য-প্রাচ্যের উত্তেজনায় নতুন আঁচের জের? সস্তা হচ্ছে সোনা ও রুপো!
মধ্য-প্রাচ্যের উত্তেজনায় নতুন আঁচের জের? সস্তা হচ্ছে সোনা ও রুপো!
Income Tax Return: আপনার রিটার্ন ফাইল কি এবার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখবে আয়কর দফতর?
আপনার রিটার্ন ফাইল কি এবার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখবে আয়কর দফতর?
Income Tax Return File: ITR-1, 2, 3 নাকি 4? কোন ধরনের আয়কর রিটার্ন ফর্ম আসলে আপনার জন্য?
ITR-1, 2, 3 নাকি 4? কোন ধরনের আয়কর রিটার্ন ফর্ম আসলে আপনার জন্য?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget