এক্সপ্লোর

Mutual Fund: মাসে ৫ হাজারের SIP-তেই ৪.৫ গুণ রিটার্ন, ১০ বছরে বিপুল মুনাফা এই ৩ ফান্ডে

Small Cap Fund SIP: দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করলে এই ধরনের ফান্ড থেকে ভাল অঙ্কের রিটার্ন পাওয়া যায়। তেমনই তিনটি ফান্ডে দেখা গিয়েছে ১০ বছরের মধ্যেই বিনিয়োগ হয়ে গিয়েছে ৪.৫ গুণ।

Small Cap Fund: সেবির নির্দেশিকা অনুসারে যে ধরনের ফান্ড তাদের সঞ্চিত মোট সম্পদের ৬৫ শতাংশ স্মলক্যাপ স্টকে বিনিয়োগ করে, তাদের স্মলক্যাপ ফান্ড বলা হয়। এতে ঝুঁকির পরিমাণও যেমন বেশি, তেমনি রিটার্নের অঙ্কও অনেক বেশি থাকে। অনেক বছর ধরে অর্থাৎ দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করলে এই ধরনের ফান্ড থেকে ভাল অঙ্কের রিটার্ন পাওয়া যায়। তেমনই তিনটি ফান্ডে দেখা গিয়েছে ১০ বছরের মধ্যেই বিনিয়োগ হয়ে গিয়েছে ৪.৫ গুণ। কোন ৩ ফান্ডে এল এত বিপুল মুনাফা ? দেখে নিন একনজরে।

Nippon India Small Cap Fund- Direct Plan

এই ফান্ডের অধীনে সম্পত্তির পরিমাণ ৫১,৫৬৬ কোটি টাকা। এর NAV হল ১৯১.৯২ টাকা। এক লপ্তে বিনিয়োগ করতে চাইলে এই ফান্ডে ন্যূনতম ৫০০০ টাকা রাখতে হবে এবং এসআইপির জন্য মাসে ১০০ টাকা কমপক্ষে জমা করতে হবে। ১০ বছরের হিসেবে এই ফান্ডে বার্ষিক ২৫.৬৭ শতাংশ রিটার্ন মিলেছে। Voltramp Transformers, HDFC Bank, Tube Investments, Kirlosker Brothers ইত্যাদি স্টক রয়েছে এই ফান্ডের পোর্টফোলিওতে। এই ফান্ডে আজ থেকে ১০ বছর আগে মাসে ১০ হাজার টাকা করে এসআইপি করলে আজকের দিনে আপনি পেতেন ৫৩.৬৬ লাখ টাকা। আর ৫ হাজারের SIP করলে এই রিটার্ন আসত প্রায় ২৮ লাখ টাকার কাছাকাছি। ৬ লাখ টাকার বিনিয়োগ হয়ে যেত ৪ গুণেরও বেশি।

SBI Small Cap Fund – Direct Plan

এই ফান্ডের NAV এখন ২০০.৪৫ টাকা এবং এই ফান্ডে SIP-র জন্য ন্যূনতম ৫০০ টাকা জমা করতে হয়। অন্যদিকে লাম্পসাম জমার জন্য দিতে হয় ৫০০০ টাকা। এই ফান্ডেও ১০ বছরে বার্ষিক ২৫.৭৬ শতাংশ রিটার্ন এসেছে। ১০ বছর আগে এই ফান্ডে ১০ হাজারের SIP করলে আজকের দিনে আপনি ৪৪.৭ লাখের রিটার্ন পেতেন আর ৫ হাজারের SIP করলে ২৩ লাখ টাকার রিটার্ন পেতেন।

HSBC Small Cap Fund- Direct Plan Growth

সেরা ৩ স্মলক্যাপ ফান্ডের তালিকায় সবশেষে রয়েছে এইচএসবিসি স্মলক্যাপ ফান্ড। এই ফান্ডে ১০ বছরের হিসেবে বার্ষিক ২১.৫৬ শতাংশ রিটার্ন মিলেছে। অর্থাৎ এই ফান্ডে ১০ হাজার টাকার SIP করলে ১০ বছরে আপনি রিটার্ন পেতেন ৪৩.৯৬ লাখ টাকা আর ৫০০০ টাকার SIP-তে রিটার্ন পেতেন প্রায় ২২ লাখ টাকা। এই ফান্ডে যদিও ন্যূনতম ১০০০ টাকা লাগে SIP করার জন্য।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: IREDA Stock Price : একদিনে ৮.৫০ শতাংশ ছাড়াল এই সরকারি কোম্পানির স্টক, হোল্ড না প্রফিট বুক করবেন ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Dividend Stock : একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget