এক্সপ্লোর

New India Co-Operative Bank: ২৫ হাজার টাকার বেশি তুলতে পারবেন না, ফাঁড়া কাটছে না এই ব্যাঙ্কের গ্রাহকদের

RBI Order: ব্যাঙ্কের প্রশাসনিক অধিকর্তাদের সঙ্গে ব্যাঙ্কের লিকুইডিটি পজিশন সম্পর্কে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে যে এই ব্যাঙ্কের গ্রাহকরা এখন থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন।

Bank Customers: গতকাল সোমবার রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে যে নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্কে জালিয়াতির খবরে সমস্ত আমানত লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই ব্যাঙ্কের গ্রাহকরা এবার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত অ্যাকাউন্ট (New India Co-Operative Bank) থেকে তুলতে পারবেন। ২৭ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এই সিদ্ধান্তের ফলে অনেক গ্রাহকই স্বস্তি পেয়েছেন। এর মাধ্যমে এই কো-অপারেটিভ ব্যাঙ্কের (Bank Customers) ৫০ শতাংশ গ্রাহক টাকা তুলতে পারবেন অ্যাকাউন্ট থেকে। ব্যাঙ্কের শাখায় গিয়ে অথবা এটিএমের মাধ্যমে এই টাকা তুলতে পারবেন গ্রাহকরা, নির্দেশ জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক।

রিজার্ভ ব্যাঙ্ক একটি বিবৃতি জারি করে বলেছে, 'ব্যাঙ্কের প্রশাসনিক অধিকর্তাদের সঙ্গে ব্যাঙ্কের লিকুইডিটি পজিশন সম্পর্কে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে যে এই ব্যাঙ্কের গ্রাহকরা এখন থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ থেকে এই নিয়ম কার্যকর হবে। এর মাধ্যমে ব্যাঙ্কের ৫০ শতাংশেরও বেশি গ্রাহক তাদের সমস্ত টাকা তুলে নিতে পারবেন, আর বাকিরা তাদের জমানো টাকার মধ্যে থেকে ২৫ হাজার টাকা তুলতে পারবেন। ব্যাঙ্কের শাখায় গিয়ে অথবা কোনো এটিএম থেকে এই টাকা তুলতে পারবেন গ্রাহকরা।'

১৩ ফেব্রুয়ারি রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্কের উপরে অনেক নিষেধাজ্ঞা জারি করা হয়। বলা হয় যে এই ব্যাঙ্ক থেকে আর টাকা তুলতে পারবেন না গ্রাহকরা। ব্যাঙ্কের উপর চলছিল কড়া নজরদারি। আর এই ঘটনার কারণে বহু গ্রাহক ভয়ে ব্যাঙ্কের শাখার সামনে ভিড় করেন। টাকা ফেরতের দাবিতে স্লোগান তোলেন অনেকেই। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে আগামী ৬ মাস পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে এই ব্যাঙ্কের উপরে। আর এই নিষেধাজ্ঞা জারির সময় রিজার্ভ ব্যাঙ্কের তরফে বলা হয়েছিল ব্যাঙ্কের বর্তমান লিকুইডিটি ফ্যাক্টর বিচার করে এই ব্যাঙ্ক থেকে কোনও গ্রাহককেই টাকা তোলার অনুমতি দেওয়া হয়নি।

এই ব্যাঙ্কের চিফ অ্যাকাউন্টস অফিসারের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে ব্যাঙ্কের প্রাক্তন জেনারেল ম্যানেজার হিতেশ প্রবীণ মেহতার নামে। পুলিশসূত্রে জানা গিয়েছে ২০২০ সাল থেকে ২০২৫ সালের মধ্যে এই জালিয়াতি হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের সন্দেহ হয়েছে, হিতেশ প্রবীণ ছাড়াও এই জালিয়াতিতে আরও একজন ব্যক্তি জড়িত রয়েছে। 

আরও পড়ুন: Adani Group: ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে এই রাজ্যে, বাড়বে কর্মসংস্থান; বড় ঘোষণা আদানির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Rate Today : বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
Ratan Tata: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
TATA Sons: টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
BSNL Recharge Plan : দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?
দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget